আন্তর্জাতিক ডেস্ত ২০ এপ্রিল ২০২৬ ০৪:৪৪ পি.এম
উত্তর জাপানে সোমবার ৭ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে এবং এর প্রভাবে তিন মিটার (১০ ফুট) পর্যন্ত ঢেউয়ের আশঙ্কায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) এ কথা জানিয়েছে।
ভূমিকম্পটি স্থানীয় সময় বিকেল ৪টা ৫৩ মিনিটে উত্তর ইওয়াতের কাছে প্রশান্ত মহাসাগরে আঘাত হানে এবং এর কম্পন এতটাই শক্তিশালী ছিল যে শত শত কিলোমিটার দূরে টোকিওর বড় বড় ভবনও কেঁপে ওঠে।
আবহাওয়া সংস্থাটি জানিয়েছে, সুনামির প্রথম ঢেউগুলো দ্রুত উত্তর উপকূলরেখায় পৌঁছাতে পারে।
এতে বলা হয়েছে, ‘উপকূলীয় অঞ্চল ও নদী তীরবর্তী এলাকা থেকে লোকজন দ্রুত উঁচু ভূমি বা আশ্রয়কেন্দ্রের মতো নিরাপদ স্থানে সরে যান।’ সুনামির ঢেউয়ের কারণে ক্ষয়ক্ষতির আশঙ্কার বিষয়ে সতর্ক করা হয়েছে। টোকিও থেকে এএফপি এ তথ্য জানিয়েছে।
সুনামির ঢেউ বারবার আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সতর্কতা প্রত্যাহার না হওয়া পর্যন্ত নিরাপদ স্থান ত্যাগ না করতে বলা হয়েছে। এদিকে, জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে যে তারা পরিস্থিতি মোকাবিলায় একটি জরুরি সংকট ব্যবস্থাপনা দল গঠন করেছে।
জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ, যা প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর পশ্চিম প্রান্তে চারটি প্রধান টেকটোনিক প্লেটের উপর অবস্থিত। প্রায় ১২৫ মিলিয়ন মানুষের আবাসস্থল এই দ্বীপপুঞ্জে সাধারণত প্রতি বছর প্রায় ১ হাজার ৫০০টি কম্পন অনুভূত হয় এবং এটি বিশ্বের মোট ভূমিকম্পের প্রায় ১৮ শতাংশের জন্য দায়ী।
এই কম্পনগুলোর অধিকাংশই মৃদু প্রকৃতির। যদিও এদের দ্বারা সৃষ্ট ক্ষয়ক্ষতি আঘাতের স্থান ও ভূপৃষ্ঠের কত গভীরে আঘাত হানে, তার উপর নির্ভর করে ভিন্ন হয়। ২০১১ সালে, ৯.০ মাত্রার একটি ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে ১৮ হাজার ৫০০ জন মানুষ মারা যান বা নিখোঁজ হন এবং ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে এক ভয়াবহ বিপর্যয় ঘটে।
চীন পর্যাপ্ত স্বচ্ছতা ছাড়াই সামরিক সক্ষমতা বাড়াচ্ছে
চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় বাণিজ্য আলোচনা শুরু
প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প চীনের উদ্দেশে রওনা হয়েছেন
এমভি হন্ডিয়াস নামের জাহাজাটি স্পেনের গ্রানাদিয়া বন্দরে
‘কঠোর পাল্টা হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস
এই মুহূর্তে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের উপযুক্ত সময় হয়নি - জোসেফ আউন
হরমুজ প্রণালীতে একাধিক হামলার পর যুদ্ধবিরতি ভেঙে পড়ার মুখে পড়েছে
হরমুজ প্রণালিতে অজ্ঞাত প্রজেক্টাইল হামলা চালানো হয়েছে
পশ্চিমবঙ্গে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার পথে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি
রাশিয়ার সীমান্তঘেঁষা ভিরোলাহতি এলাকায় একটি অজ্ঞাত ড্রোন
মিয়ানমারে কারাবন্দিদের সাজা কমানোয় সু চি’র দণ্ড হ্রাস
দীর্ঘ উত্তেজনার পর যুক্তরাষ্ট্র সেখানে আবার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে
ইরান যুদ্ধে সমর্থন না দেওয়ায়, ট্রাম্প প্রকাশ্যে বারবার যুক্তরাজ্যের সমালোচনা করেছেন
মালিতে ভ্রমণ এখনও কঠোরভাবে নিরুৎসাহিত করা হচ্ছে
জলবায়ু পরিবর্তনের কারণে দাবানল এখন একটি ‘বিপজ্জনক’ - গবেষণা
ইরানের একটি গানবোট লক্ষ্য করে গুলি চালানো হয়েছে
ইসলামী প্রজাতন্ত্রটি অর্থ কষ্টে ভুগছে - ট্রাম্প
ইরান ‘নতুন কার্ড’ দেখাতে প্রস্তুত - গালিবাফ
লরি শাভেজ-ডেরেমার পদত্যাগের মধ্য দিয়ে জল্পনার অবসান হলো
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বৈশ্বিক জ্বালানি দামের ঊর্ধ্বগতির চাপে ইন্দোনেশিয়াও পড়েছে
শান্তিরক্ষী নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ
উত্তর জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে
‘মোহাম্মদ মাসুম-শাহি ও হামেদ ভ্যালিদির মৃত্যুদণ্ড কার্যকর
‘যুক্তরাষ্ট্র যদি অবরোধ না তোলে, তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অবশ্যই সীমিত করা হবে - গালিবাফ
রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন - জেলেনস্কি
নেতা আলি খামেনি স্মরণে ইরানে হাজারো মানুষ সমাবেশ
ইরান বৃহস্পতিবার রাতে পাকিস্তানে পৌঁছবে
মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য খোলা
আর্টেমিস-২ মিশনের নভোচারীরা বর্তমানে পৃথিবীর পথে