ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

লরি শাভেজ-ডেরেমার পদত্যাগের মধ্য দিয়ে জল্পনার অবসান হলো

আন্তর্জাতিক ডেস্ত ২১ এপ্রিল ২০২৬ ০৪:১৫ পি.এম

যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রী লরি শাভেজ-ডেরেমার সোমবার জানিয়েছেন, তিনি তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। সাম্প্রতিক সময়ে তার দপ্তরে একাধিক কেলেঙ্কারির অভিযোগ ওঠার পরই তার এই সিদ্ধান্ত এলো।  এই কেলেঙ্কারিগুলোর মধ্যে তরুণ নারী কর্মীদের প্রতি আচরণ নিয়ে অভিযোগও রয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তার এই পদত্যাগের মধ্য দিয়ে কয়েক সপ্তাহ ধরে চলা জল্পনার অবসান হলো।  এর আগে, হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম  ও অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি উভয়কেই কয়েক দিনের ব্যবধানে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। 

ফলে সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভায় বিশেষ করে নারী কর্মকর্তাদের পদ হারানোর ঘটনা ঘন ঘন ঘটছে। শাভেজ-ডেরেমার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে  লিখেছেন, ‘প্রশাসনে আমার দায়িত্বকাল শেষ হয়ে আসলেও, এর মানে এই নয় যে আমি আমেরিকান শ্রমিকদের জন্য লড়াই করা বন্ধ করে দেব। 

তিনি জানান, তিনি আবার বেসরকারি খাতে ফিরে যাবেন।

হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চেউং তার কাজের প্রশংসা করে বলেছেন, তিনি এই পদে থেকে ‘অসাধারণ কাজ’ করেছেন। সাবেক কংগ্রেসওম্যান শাভেজ-ডেরেমাকে নিয়োগের ও অনুমোদনের সময় এক ডজনের বেশি ডেমোক্র্যাটের সমর্থন পেয়েছিলেন। তবে সম্প্রতি তার বিরুদ্ধে পদত্যাগের দাবি উঠেছে। 

অভিযোগ রয়েছে যে তিনি, তার সহকাররাী ও পরিবারের সদস্যরা তরুণ কর্মীদের কাছে ব্যক্তিগত বার্তা পাঠাতেন এবং অনুরোধ জানাতেন। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গত সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, তিনি ও তার সাবেক ডেপুটি চিফ অব স্টাফ কিছু কর্মীকে দপ্তরের সফরের সময় তাদের জন্য ওয়াইন আনতে বার্তা পাঠিয়েছিলেন।

টাইমস জানিয়েছে, শাভেজ-ডিরেমারের স্বামী ও তার বাবা উভয়েই তরুণী নারী কর্মীদের সঙ্গে টেক্সট মেসেজ আদান-প্রদান করেছিলেন, যাদের মধ্যে কয়েকজনকে  তিনি ওই পুরুষদের প্রতি মনোযোগ দিতে’ নির্দেশ দিয়েছিলেন।

এই অভিযোগগুলো তদন্তের অংশ হিসেবে উঠে আসে। তদন্তে বলা হয়, দপ্তরের ভেতরে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে এবং কর্মীদের মধ্যে অসন্তোষ ও বিচ্ছিন্নতার অনুভূতি তৈরি হয়েছে।

তদন্তের ফলে তার টিমের বা দলের চারজনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যার মধ্যে সাবেক চিফ অব স্টাফ ও ডেপুটি চিফ অব স্টাফও রয়েছেন। তিন জন কর্মী বৈষম্য ও হয়রানির অভিযোগও দায়ের করেছেন বলে নিউইয়র্ক টাইমস জানিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালের এপ্রিলের এক বার্তায় তার বাবা রিচার্ড শাভেজ এক তরুণী কর্মীকে লিখেছিলেন, তিনি তাকে শহরে দেখার আশা করেছিলেন এবং দেখা করতে পারলে শহর ঘুরিয়ে দেখাতেন।
তবে বিষয়টিকে গোপন রাখতে বলেন তিনি।

তবে শাভেজ-ডেরেমার ব্যক্তিগতভাবে তার বা তার স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে এমএস নাউ জানিয়েছে যে, দুই জন তরুণী কর্মী দুটি অভিযোগ দায়ের করেছেন। 

তাদের অভিযোগ, গত বছরের শেষের দিকে মার্কিন শ্রম দপ্তরের কার্যালয়ে কর্মরত থাকাকালীন শাভেজ-ডিরেমারের স্বামী শন ডিরেমার অনাকাক্সিক্ষতভাবে তাদের শরীর স্পর্শ করেছেন।  হোয়াইট হাউসের চেউং জানিয়েছে, শাভেজ-ডিরেমারের ডেপুটি কিথ সন্ডারলিং ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন।  তবে স্থায়ীভাবে নতুন মন্ত্রী কে হবেন, তা এখনো ঘোষণা করা হয়নি। 

আরও খবর

news image

চীন পর্যাপ্ত স্বচ্ছতা ছাড়াই সামরিক সক্ষমতা বাড়াচ্ছে

news image

চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় বাণিজ্য আলোচনা শুরু

news image

প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প চীনের উদ্দেশে রওনা হয়েছেন

news image

এমভি হন্ডিয়াস নামের জাহাজাটি স্পেনের গ্রানাদিয়া বন্দরে

news image

‘কঠোর পাল্টা হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস

news image

এই মুহূর্তে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের উপযুক্ত সময় হয়নি - জোসেফ আউন

news image

হরমুজ প্রণালীতে একাধিক হামলার পর যুদ্ধবিরতি ভেঙে পড়ার মুখে পড়েছে

news image

হরমুজ প্রণালিতে অজ্ঞাত প্রজেক্টাইল হামলা চালানো হয়েছে

news image

পশ্চিমবঙ্গে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার পথে

news image

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

news image

রাশিয়ার সীমান্তঘেঁষা ভিরোলাহতি এলাকায় একটি অজ্ঞাত ড্রোন

news image

মিয়ানমারে কারাবন্দিদের সাজা কমানোয় সু চি’র দণ্ড হ্রাস

news image

দীর্ঘ উত্তেজনার পর যুক্তরাষ্ট্র সেখানে আবার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে

news image

ইরান যুদ্ধে সমর্থন না দেওয়ায়, ট্রাম্প প্রকাশ্যে বারবার যুক্তরাজ্যের সমালোচনা করেছেন

news image

মালিতে ভ্রমণ এখনও কঠোরভাবে নিরুৎসাহিত করা হচ্ছে

news image

জলবায়ু পরিবর্তনের কারণে দাবানল এখন একটি ‘বিপজ্জনক’ - গবেষণা

news image

ইরানের একটি গানবোট লক্ষ্য করে গুলি চালানো হয়েছে

news image

ইসলামী প্রজাতন্ত্রটি অর্থ কষ্টে ভুগছে - ট্রাম্প

news image

ইরান ‘নতুন কার্ড’ দেখাতে প্রস্তুত - গালিবাফ

news image

লরি শাভেজ-ডেরেমার পদত্যাগের মধ্য দিয়ে জল্পনার অবসান হলো

news image

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বৈশ্বিক জ্বালানি দামের ঊর্ধ্বগতির চাপে ইন্দোনেশিয়াও পড়েছে

news image

শান্তিরক্ষী নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ

news image

উত্তর জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে

news image

‘মোহাম্মদ মাসুম-শাহি ও হামেদ ভ্যালিদির মৃত্যুদণ্ড কার্যকর

news image

‘যুক্তরাষ্ট্র যদি অবরোধ না তোলে, তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অবশ্যই সীমিত করা হবে - গালিবাফ

news image

রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন - জেলেনস্কি

news image

নেতা আলি খামেনি স্মরণে ইরানে হাজারো মানুষ সমাবেশ

news image

ইরান বৃহস্পতিবার রাতে পাকিস্তানে পৌঁছবে

news image

মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য খোলা

news image

আর্টেমিস-২ মিশনের নভোচারীরা বর্তমানে পৃথিবীর পথে