বিনোদন ডেস্ক ০৬ মে ২০২৬ ০৬:৩৬ পি.এম
টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) আয়োজনে গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল'র ক্রিস্টাল বলরুমে গ্লোবাল ব্র্যান্ডস-ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) সভাপতি সালাম মাহমুদ। প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন এমপি।
অনুষ্ঠান উদ্বোধন করেন মাননীয় সংস্কৃতি মন্ত্রী বাবু নিতাই রায় চৌধুরী এমপি, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার, সংসদ সদস্য রফিকুল আলম মজনু, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন সবুজ, বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমীন,অতিথি গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) সভাপতি রাজু আলীম।
অনুষ্ঠান সভাপতিত্ব করবেন সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সভাপতি ও ট্রাবের প্রধান উপদেষ্টা রেদুয়ান খন্দকার। এই বছর ট্রাব আজীবন সম্মাননা পেয়েছেন বিশিষ্ট সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিন ও রন্ধন শিল্পে কেকা ফেরদৌসী। মনোত্তর সম্মাননা পেয়েছেন সংগীতশিল্পী বশির আহমেদ ও গীতিকার আলতাফ মাহমুদ।
এছাড়াও সঙ্গীতে ফেরদৌস আরা ও খুরশিদ আলম, আবাসন শিল্পে রিহ্যাব প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ আলী আফজাল, নারী উদ্যোক্তা কনা রেজা, ব্যাংক শিল্পে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি'র চেয়ারম্যান ডা. আরিফুর রহমান, আবৃত্তি শিল্পী শিমুল মোস্তফা, স্বাস্থ্যে জামান'স ক্লিনিক ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বশিরুজ্জামান খান।
সাংবাদিকতা বিষয়ে অবদান রাখার জন্য সাংবাদিকদের সর্ববৃহৎ জোট এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের নির্বাহী সদস্য ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং দৈনিক স্বদেশ বিচিত্রার উপদেষ্টা সম্পাদক সাব্বির আহমেদ রনি সাংবাদিকতায় সম্মাননা পেয়েছেন।
গ্লোবাল ব্র্যান্ডস-ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠিত
ঐশ্বরিয়ার বিয়ের সাজই ছিল মূল আকর্ষণ
টালিউড সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ মুক্তি পেতে যাচ্ছে পশ্চিমবঙ্গে
ভারতীয় হাই কমিশনে দুই দিনব্যাপী সংগীত অনুষ্ঠান ‘বাঁধন আছে প্রাণে প্রাণে’ অনুষ্ঠিত
সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী
শতবর্ষী ঐতিহ্যে টিকে আছে বানার নদীর তীরে উত্তর বাহিনী মেলা
জার্মানিতে ২০২৬-এ ডাইভার্সিটি অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী
আল্লাহ যদি আমার কপালে রাখেন হজ করবো এই বছর - গুলশান আরা আক্তার চম্পা
‘রাকা’ ছবিতে দীপিকা পাড়ুকোনের বিপরীতে অভিনয় করছেন আল্লু অর্জুন
"কুমিল্লা সাংস্কৃতিক জোটের নেতৃত্বের পালাবদল"
"শাড়িতে নারীর আসল সৌন্দর্য "
বৈশাখ
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী আড্ডা অনুষ্ঠিত
সাজগোজের সঙ্গে এবার ঈদের সাজ হবে আরো সেরা
“আমার কাছে চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং ছিল -দীপা খন্দকার
রক্তে কেনা স্বাধীনতা
দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দনা এবার বাস্তব জীবনেও দাম্পত্যে বাঁধা পড়েছেন
আদর্শ প্রেমিকার গুন
কেন বিয়ে করতে ভয় পান - শ্রীমা ভট্টাচার্য
শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় পিঠা উৎসব
আজ চকলেট ডে
বাউল শিল্পী সুনীল কর্মকার পৃথিবীর যাত্রা শেষ করে পরলোক গমন করলেন
বাউল শিল্পী সুনীল কর্মকার পৃথিবীর যাত্রা শেষ করে পরলোক গমন করলেন
চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক জাবেদ আর নাই
ফতুল্লায় ১০ হাজার কর্মীর মিলনমেলা: জাঁকজমকপূর্ণ আয়োজনে পানাম গ্রুপের বার্ষিক উৎসব ও ২০২৬ নববর্ষ উদযাপন
হুয়াওয়ের টাওয়ার কর্মীদের নিরাপত্তা বৃদ্ধিতে পারিবারিক সচেতনতামুলক অনুষ্ঠান আয়োজন
খুলনার দেলুটির নদী ভাঙ্গন নিয়ে নির্মিত 'দেলুপি' সিনেমা মুক্তি পাচ্ছে ৭ নভেম্বর
সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন পরীমনি
বাংলাদেশে হারিয়ে যেতে বসেছে বর্ষার দুত কদম ফুল
নতুন বছরের শুরু থেকেই একটার পর একটা বিপদে সাইফ আলী খান