বিনোদন ডেস্ক ২৩ এপ্রিল ২০২৬ ০৭:৪৪ পি.এম
আজ ২৩ এপ্রিল ২০২৬: পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ঢাকার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে (আইজিসিসি) ভারতীয় হাই কমিশন “বাঁধন আছে প্রাণে প্রাণে: অফ হারমনি উইদিন” শীর্ষক একটি বিশেষ দুই দিনব্যাপী সংগীত সন্ধ্যার আয়োজন করে। এই অনুষ্ঠানের মাধ্যমে দুই দেশের সংগীত, উৎসব ও সংস্কৃতির অভিন্ন ঐতিহ্যকে অত্যন্ত মর্যাদার সাথে উদযাপন করা হয়।
ঐতিহ্য ও সৃজনশীলতাকে সমুন্নত রাখার লক্ষ্যে এই বিশেষ আয়োজনটি ভারতীয় হাই কমিশন এবং এইচএসবিসি (HSBC) বাংলাদেশের মধ্যে একটি সফল পাবলিক-প্রাইভেট অংশীদারিত্বের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দুই বাংলার অত্যন্ত জনপ্রিয় ও প্রথিতযশা দুই শিল্পী—বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি মহসিন এবং ভারতের প্রখ্যাত শিল্পী শ্রীকান্ত আচার্য। তাদের সুরের মূর্ছনা এবং গায়কীর মাধ্যমে দুই দেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন তৈরি হয়, যা উপস্থিত দর্শকদের বিমোহিত করে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা তার বক্তব্যে বলেন, "ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধন আমাদের জাতীয় সীমানার চেয়েও প্রাচীন এবং গভীর। একই মঞ্চে দুই দেশের প্রথিতযশা শিল্পীদের উপস্থিতি প্রমাণ করে যে, আমাদের সংস্কৃতি কতটা শক্তিশালী। এটি দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন, পারস্পরিক আস্থা, শ্রদ্ধা এবং বোঝাপড়ার একটি বলিষ্ঠ প্রতীক।"
বর্ণাঢ্য এই অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাগণসহ ব্যবসা, গণমাধ্যম, শিক্ষা ও সাংস্কৃতিক জগতের বিশিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি দুই বন্ধুপ্রতিম রাষ্ট্রের সাংস্কৃতিক কূটনীতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
ভারতীয় হাই কমিশনে দুই দিনব্যাপী সংগীত অনুষ্ঠান ‘বাঁধন আছে প্রাণে প্রাণে’ অনুষ্ঠিত
সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী
শতবর্ষী ঐতিহ্যে টিকে আছে বানার নদীর তীরে উত্তর বাহিনী মেলা
জার্মানিতে ২০২৬-এ ডাইভার্সিটি অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী
আল্লাহ যদি আমার কপালে রাখেন হজ করবো এই বছর - গুলশান আরা আক্তার চম্পা
‘রাকা’ ছবিতে দীপিকা পাড়ুকোনের বিপরীতে অভিনয় করছেন আল্লু অর্জুন
"কুমিল্লা সাংস্কৃতিক জোটের নেতৃত্বের পালাবদল"
"শাড়িতে নারীর আসল সৌন্দর্য "
বৈশাখ
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী আড্ডা অনুষ্ঠিত
সাজগোজের সঙ্গে এবার ঈদের সাজ হবে আরো সেরা
“আমার কাছে চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং ছিল -দীপা খন্দকার
রক্তে কেনা স্বাধীনতা
দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দনা এবার বাস্তব জীবনেও দাম্পত্যে বাঁধা পড়েছেন
আদর্শ প্রেমিকার গুন
কেন বিয়ে করতে ভয় পান - শ্রীমা ভট্টাচার্য
শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় পিঠা উৎসব
আজ চকলেট ডে
বাউল শিল্পী সুনীল কর্মকার পৃথিবীর যাত্রা শেষ করে পরলোক গমন করলেন
বাউল শিল্পী সুনীল কর্মকার পৃথিবীর যাত্রা শেষ করে পরলোক গমন করলেন
চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক জাবেদ আর নাই
ফতুল্লায় ১০ হাজার কর্মীর মিলনমেলা: জাঁকজমকপূর্ণ আয়োজনে পানাম গ্রুপের বার্ষিক উৎসব ও ২০২৬ নববর্ষ উদযাপন
হুয়াওয়ের টাওয়ার কর্মীদের নিরাপত্তা বৃদ্ধিতে পারিবারিক সচেতনতামুলক অনুষ্ঠান আয়োজন
খুলনার দেলুটির নদী ভাঙ্গন নিয়ে নির্মিত 'দেলুপি' সিনেমা মুক্তি পাচ্ছে ৭ নভেম্বর
সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন পরীমনি
বাংলাদেশে হারিয়ে যেতে বসেছে বর্ষার দুত কদম ফুল
নতুন বছরের শুরু থেকেই একটার পর একটা বিপদে সাইফ আলী খান
প্রকাশিত হয়েছে ‘বাংলা নববর্ষ স্মারকগ্রন্থ ১৪৩২’
বর্তমান সময়ের দুই আলোচিত তারকা আরশ খান ও তানিয়া বৃষ্টি
লালমনিরহাটে বিপুল সংখ্যক ভক্তের সমাগমে মুখরতি ঐতিহাসিক সিন্দুরমতি মেলা