লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি ২৩ মে ২০২৬ ০৭:৫২ পি.এম
“আমরা জুয়েলারী পরিবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লাকসাম জুয়েলারী সমিতির উদ্যোগে বৈশাখী আনন্দ ভ্রমণ ১৪৩৩ বাংলা’র পুনর্মিলনী উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে জুয়েলারী ব্যবসায়ী, স্বর্ণশিল্পী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মজির আহম্মদ। সভাপতিত্ব করেন লাকসাম জুয়েলারী সমিতির সভাপতি বাবু সুভাষ বনিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিজিৎ সাহা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন নাহার লাইলী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নুরুল্লাহ রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন মিলন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, মোঃ শাহআলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক এবং মোঃ মোস্তফা কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অতিথিরা লাকসামের জুয়েলারী ব্যবসার ঐতিহ্য ও স্বর্ণশিল্পীদের অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় থাকলে এ খাত আরও সমৃদ্ধ হবে।
সাংস্কৃতিক পর্বে সংগীত, নৃত্য ও মনোজ্ঞ পরিবেশনায় উপস্থিত অতিথিরা মুগ্ধ হন। “কে তুমি তন্দ্রা হরনী” শিরোনামের বিশেষ পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। এছাড়া অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল র্যাফেল ড্র, যেখানে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, ব্যবসায়ীদের মধ্যে সম্প্রীতি ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সহযোগিতা করে স্বর্ণ শিল্পী সমিতি, লাকসাম, কুমিল্লা।
লাকসামে জুয়েলারী সমিতির পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের তিন দিনব্যাপী ১১তম বার্ষিক আর্ট ক্যাম্প সমাপনী অনুষ্ঠিত হয়েছে
গ্লোবাল ব্র্যান্ডস-ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠিত
ঐশ্বরিয়ার বিয়ের সাজই ছিল মূল আকর্ষণ
টালিউড সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ মুক্তি পেতে যাচ্ছে পশ্চিমবঙ্গে
ভারতীয় হাই কমিশনে দুই দিনব্যাপী সংগীত অনুষ্ঠান ‘বাঁধন আছে প্রাণে প্রাণে’ অনুষ্ঠিত
সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী
শতবর্ষী ঐতিহ্যে টিকে আছে বানার নদীর তীরে উত্তর বাহিনী মেলা
জার্মানিতে ২০২৬-এ ডাইভার্সিটি অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী
আল্লাহ যদি আমার কপালে রাখেন হজ করবো এই বছর - গুলশান আরা আক্তার চম্পা
‘রাকা’ ছবিতে দীপিকা পাড়ুকোনের বিপরীতে অভিনয় করছেন আল্লু অর্জুন
"কুমিল্লা সাংস্কৃতিক জোটের নেতৃত্বের পালাবদল"
"শাড়িতে নারীর আসল সৌন্দর্য "
বৈশাখ
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী আড্ডা অনুষ্ঠিত
সাজগোজের সঙ্গে এবার ঈদের সাজ হবে আরো সেরা
“আমার কাছে চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং ছিল -দীপা খন্দকার
রক্তে কেনা স্বাধীনতা
দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দনা এবার বাস্তব জীবনেও দাম্পত্যে বাঁধা পড়েছেন
আদর্শ প্রেমিকার গুন
কেন বিয়ে করতে ভয় পান - শ্রীমা ভট্টাচার্য
শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় পিঠা উৎসব
আজ চকলেট ডে
বাউল শিল্পী সুনীল কর্মকার পৃথিবীর যাত্রা শেষ করে পরলোক গমন করলেন
বাউল শিল্পী সুনীল কর্মকার পৃথিবীর যাত্রা শেষ করে পরলোক গমন করলেন
চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক জাবেদ আর নাই
ফতুল্লায় ১০ হাজার কর্মীর মিলনমেলা: জাঁকজমকপূর্ণ আয়োজনে পানাম গ্রুপের বার্ষিক উৎসব ও ২০২৬ নববর্ষ উদযাপন
হুয়াওয়ের টাওয়ার কর্মীদের নিরাপত্তা বৃদ্ধিতে পারিবারিক সচেতনতামুলক অনুষ্ঠান আয়োজন
খুলনার দেলুটির নদী ভাঙ্গন নিয়ে নির্মিত 'দেলুপি' সিনেমা মুক্তি পাচ্ছে ৭ নভেম্বর
সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন পরীমনি