ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বাকৃবিতে 'ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল'-এর শুভ উদ্বোধন

মো.মনিরুজ্জামান,ময়মনসিংহ জেলা প্রতিনিধি ১৮ মে ২০২৬ ০৪:২২ পি.এম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চিরসবুজ ক্যাম্পাসে নয়নাভিরাম পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে নির্মিত "ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল"-এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১৮ মে (সোমবার) দুপুর ১২:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন আমেরিকান কলোনির স্মৃতিবিজড়িত মনোরম পরিবেশে বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূইঁয়া প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থেকে এই কনফারেন্স হলটির উদ্বোধন করেন।
​বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) এর পরিচালক প্রফেসর ড. মো: হাম্মাদুর রহমান সভাপতিত্বে এবং সহযোগী পরিচালক প্রফেসর ড. মুহাম্মাদ জাভিদুল হক ভূইঁয়ার সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পূবালী ব্যাংক পিএলসি এর আঞ্চলিক প্রধান (ময়মনসিংহ) মো: হুমায়ুন মিয়া। তিনি বাকৃবির বিভিন্ন উন্নয়ন কাজে পূবালী ব্যাংকের সংশ্লিষ্টতা উল্লেখ করে ভবিষ্যতে এই সহযোগিতার ধারা অব্যাহত থাকবে এমন প্রতিশ্রুতি প্রদান করেন। এসময়ে তিনি কনফারেন্স হলের জন্য দুইটি ১০০ ইঞ্চি স্মার্ট টিভি ভাইস-চ্যান্সেলর এর নিকট হস্তান্তর করেন। এছাড়াও আরও বক্তব্য প্রদান করেন কৃষি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. জি. এম. মুজিবুর রহমান, পশু পালন অনুষদের ডিন ও ডিন কনভেনর প্রফেসর ড. মো: রুহুল আমীন,  বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকার, সোনালি দলের সভাপতি এবং মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড.মো: আলী রেজা ফারুক প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধিতে এই কনফারেন্স হলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তাবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। 
 
প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূইঁয়া আন্তরিকভাবে ধন্যবাদ জানান পূবালী ব্যাংক সহ অন্যান্য প্রতিষ্ঠানকে, যারা বাকৃবির এই  কার্যক্রমের সাথে সহযোগিতার হাত বাড়িয়েছেন। তিনি একই সাথে বাউরেসের পরিচালক ও তার টিমকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এই ইন্টারন্যাশনাল গেস্ট-হাউজের কনফারেন্স হলকে কেন্দ্র করে আরো কিছু প্রয়োজনীয় স্থাপনা নির্মাণের আশাবাদ ব্যক্ত করেন এবং তা আন্তর্জাতিক মানে তৈরীর ইচ্ছাও প্রকাশ করেন। ভবিষ্যতে এই কনফারেন্স হলের বহুবিধ প্রয়োজনীয় ব্যবহারের আশাবাদ ব্যক্ত করে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। 
 
উল্লেখ, উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন ইন্সটিটিউট,বিভাগ,শাখার পরিচালক ও প্রধানবৃন্দ, ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রক্টর, সহকারী প্রক্টরবৃন্দসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

news image

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হা'মলার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন

news image

টঙ্গীতে বাংলা এডিশন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

news image

মেয়ের হত্যাকারীর বিচারের দাবীতে মা'র সংবাদ সম্মেলন

news image

বাকৃবিতে 'ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল'-এর শুভ উদ্বোধন

news image

ভূমিসেবা জনসাধারণের দোর গোড়ায় পৌঁছে দেওয়া হবে-বিভাগীয় কমিশনার

news image

আগামীকাল ৭৬ যানবাহন নিলামে তুলছে হিলি কাস্টমস

news image

ধানকাটা মেশিনের মালিকের কাছে চাঁদা দাবি, ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

news image

খেলাধুলাকে পেশা হিসেবে নিতে চাইলে তাদের সুযোগ-সুবিধার ব্যবস্থা করবে সরকার--আবু ওয়াহাব আকন্দ

news image

বরগুনা জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন

news image

পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে সংবর্ধনা

news image

ঝালকাঠিতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি  জীবা আমিনা খান ও জেলা পরিষদ প্রশাসক শাহাদাত হোসেন

news image

পানগুছি সেতুর দাবিতে মোড়েলগঞ্জ-শরণখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদের মানববন্ধন

news image

জনগণের রাস্তা, দোকানদারের নয় — অনুমোদনহীন “পার্কিং নিষেধ” সাইনবোর্ডে ক্ষোভ সাধারণ মানুষের 

news image

নেত্রকোনা পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে

news image

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ

news image

পাবিপ্রবির উপাচার্য হলেন ড. আবুল হাসনাত মোহা.শামীম

news image

দিনাজপুর ক্যাসিনো চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ক্যাসিনো চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

news image

গ্রেফতার লিপি আক্তার, সোহেল রানা গাংগুয়া ও রনি কেকড়া দিনাজপুর কেন্দ্রীয় কারাগারে কারা ভোগ করছে

news image

লালমনিরহাটে ২ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ যুবক আটক

news image

রাজবাড়ীতে নিখোঁজ মা ও মেয়েকে ফরিদপুরে এনে মাটিচাপা

news image

ফরিদপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা, ইমামের ৭ বছরের কারাদণ্ড

news image

শ্রমিক-হারভেস্টার সংকট, দ্বিগুণ দামে কাটতে হচ্ছে ধান

news image

কাচারিঘাটে বেইলি ব্রিজ ও ওভারপাস নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের

news image

পরিচ্ছন্ন নগরী গড়তে জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে: ইশরাক

news image

রাস্তার পাশে অচেতন ৫ ধানকাটা শ্রমিককে উদ্ধার

news image

ধারের টাকা আত্মসাতের অভিযোগে দিনাজপুর সদর কোর্ট ও আমলি আদালতে ৫টি মামলা দায়ের করা হয়েছে

news image

মৌলভীবাজারে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে প্রেস ব্রিফিং জেলা প্রশাসকের

news image

১৫ তারিখের পর বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে

news image

ফরিদপুরে জিয়া মল্লিকের মুক্তির দাবিতে মানববন্ধন

news image

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে দুই দেশের নাগরিকদের উত্তেজনা