ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

রাজবাড়ীতে নিখোঁজ মা ও মেয়েকে ফরিদপুরে এনে মাটিচাপা

ফরিদপুর প্রতিনিধি ১৪ মে ২০২৬ ০৯:৫৫ পি.এম

রাজবাড়ী উজান চরের চর কর্ণসোনা এলাকার হামেদ এর হাটে ওষুধ কিনতে গিয়ে নিখোঁজ মা ও শিশু কন্যার মাটিচাপা দেয়া মরদেহ ফরিদপুর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার ফরিদপুরের  চরমাধবদিয়া ইউনিয়নের যতীন বৈদ্যের পাড়ায় হাকিম মোল্লার পুকুর পাড় থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

পুকুর পাড়ে মাটি খুঁড়ে মা ও মেয়ের মরদেহ চাপা দিয়ে কলাগাছ দিয়ে ঢেকে রাখা হয়েছিল। ১১ দিন আগে গত ৪ মে তারা নিখোঁজ হয়।

নিহতরা হলেন,  রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার চর কর্ণসোনা গ্রামের আব্দুর রব শেখের ছেলে আমজাদ শেখের স্ত্রী  জাহানা আক্তার ও তাদের তিন বছর বয়সী শিশু কন্যা সামিয়া আক্তার।

জাহানা আক্তার মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেঁওতা গ্রামের লালন মোল্লার মেয়ে। আমজাদ স্থানীয় একটি ইট ভাটার শ্রমিক। আমজাদ এর প্রথম স্ত্রীর মৃত্যুর পর জাহানাকে বিয়ে করে সে। 

বৃহস্পতিবার বিকেলে স্থানীয় কুলসুম বেগম নামের এক গৃহীনি পুকুর পাড়ে ছাগল চড়াতে এসে কয়েকটি কুকুরকে মাটি খুড়তে দেখেন। কাছে মাটিচাপা অবস্থায় মানুষের পা দেখে চিৎকার করলে আশপাশের লোকজন পুলিশকে জানায়। 

আমজাদ এর পিতা আব্দুর রব জানান, গত ৪ মে বাড়ির অন্য সদস্যদের সাথে তার ভাগনে আলা খাঁ এর চল্লিশা অনুষ্ঠানে যায় জাহানা। ফেরার সময় অন্যদের বিদায় জানিয়ে শিশু কণ্যা সামিয়াকে নিয়ে ওষুধ কিনতে হামেদ খাঁর বাজারে যায়। এরপর আর বাড়ি ফিরে আসেনি। জাহানার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। খোজাখুজি করে না পেয়ে গোয়ালন্দ থানায় একটি সাধারণ ডায়েরি করে জাহানার স্বামী আমজাদ শেখ। 

উজানচর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) জামাল মোল্লা জানান, আমজাদ ইটের ভাটায় কাজ করত। মাঝে মাঝে জাহানাও যেত সেখানে।  ইটের ভাটায় উজ্জ্বল নামের এক ছেলের সাথে ঘনিষ্ঠতাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ঝামেলাও হয়েছিল। তিনি জানান, মরদেহ উদ্ধারের স্থানের কাছেই সেই যুবকের বাড়ি। এ ঘটনার সাথে উজ্জ্বলের সম্পৃক্ততা আছে কিনা খতিয়ে দেখা দরকার। 

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল্লাহ বিশ্বাস জানান, খবর পেয়ে দু' জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

রাজবাড়ীতে নিখোঁজ মা ও মেয়েকে ফরিদপুরে এনে মাটিচাপা

news image

ফরিদপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা, ইমামের ৭ বছরের কারাদণ্ড

news image

শ্রমিক-হারভেস্টার সংকট, দ্বিগুণ দামে কাটতে হচ্ছে ধান

news image

কাচারিঘাটে বেইলি ব্রিজ ও ওভারপাস নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের

news image

পরিচ্ছন্ন নগরী গড়তে জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে: ইশরাক

news image

রাস্তার পাশে অচেতন ৫ ধানকাটা শ্রমিককে উদ্ধার

news image

ধারের টাকা আত্মসাতের অভিযোগে দিনাজপুর সদর কোর্ট ও আমলি আদালতে ৫টি মামলা দায়ের করা হয়েছে

news image

মৌলভীবাজারে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে প্রেস ব্রিফিং জেলা প্রশাসকের

news image

১৫ তারিখের পর বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে

news image

ফরিদপুরে জিয়া মল্লিকের মুক্তির দাবিতে মানববন্ধন

news image

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে দুই দেশের নাগরিকদের উত্তেজনা

news image

রাজশাহীকে ঢেলে সাজাতে চাই, বরেন্দ্র প্রেসক্লাবের নেতাদের সঙ্গে মতবিনিময়ে রাসিক প্রশাসক

news image

দিনাজপুরে বাবা ও সৎ ভাইকে খুন

news image

ফরিদপুরে নবনিযুক্ত প্রশাসককে প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

সরকারী ড্রেন দখল করে ভবন নির্মাণ,মসিক প্রশাসকের অভিযান

news image

তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে ব্রহ্মপুত্রে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ১৭ ড্রেজার বিকল

news image

ঠাকুরগাওয়ে ফারিয়া ও ম্যানেজার্স ফোরামের প্রতিবাদী মানববন্ধন  

news image

নজরুল জয়ন্তীর প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

news image

ময়মনসিংহে আইনশৃঙ্খলা সভায় মাদক-চোরাচালানে নাখোশ এমপিরা

news image

ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন

news image

দৈনিক স্বদেশ বিচিত্রার প্রশিক্ষন কর্মশালা ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

news image

কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জিসান, সম্পাদক রোহান

news image

অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ

news image

দিনাজপুরে ১ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

news image

বাবার জুয়ার টাকা ভাগাভাগির জেরে প্রাণ গেলে শিশু সন্তানের

news image

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

news image

জ্বালানী সংকট ও পরীক্ষা চলাকালীন মেলার আয়োজনে দুশ্চিন্তায় নগরবাসী

news image

মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

news image

বোচাগঞ্জ থানাধীন অভিযুক্ত আসামি আশা আক্তার ও তার পরিবারের লোকজন ষড়যন্ত্র মূলক জরুরী একটি ফাইল থেকে ৪ টি স্ট্যাম্প চিহ্নিত সন্ত্রাসীদের হাতে তুলে দিয়েছেন কেন এ প্রশ্ন সেতাবগঞ্জ পৌরবাসীর

news image

লালমনিরহাট পরিবার পরিকল্পনা তিন উপজেলার চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজারো দম্পতি!