নিজস্ব প্রতিবেদক ১৪ মে ২০২৬ ০১:৪০ পি.এম
পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিএনপি এবং তার অঙ্গসংগঠনের সব কর্মীকেও ক্লিন ঢাকা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইশরাক হোসেন।
আজ বৃহস্পতিবার (১৪ মে) সকালে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর উদ্যোগে রাজধানীর গুলিস্তানে জাতীয় স্টেডিয়াম এলাকায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ক্লিন ঢাকা’ বাস্তবায়নে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।
ইশরাক হোসেন বলেন, আধুনিক এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে নিজ নিজ বাসার আশপাশের এলাকা পরিষ্কারের দায়িত্ব দেশের প্রতিটি নাগরিককে নিতে হবে।
তিনি বলেন, আমরা এখানে আজ কর্মসূচি করছি জনসচেতন বাড়ানোর জন্য । আমরা যত কর্মসূচি করি না কেন আমরা জনগণরা যদি সচেতন না হই, আমাদের শহর আমরা যদি পরিষ্কার রাখার জন্য সচেতন না হই তাহলে আমাদের এই শহর কোনদিনও বাসযোগ্য সুস্থ পরিবেশ গড়ে তুলতে পারবো না।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের অভ্যাসে পরিণত হয়েছে ময়লা যেখানে সেখানে ফেলা। আমাদের এই অভ্যাসটা পরিবর্তন করতে হবে ময়লা যেখানে সেখানে ফেলা যাবে না। নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। এছাড়াও আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ পাবলিক টয়লেট তৈরি করতে হবে। পর্যাপ্ত পরিমাণ বর্জ্য ব্যবস্থাপনা তৈরি করতে হবে।
তিনি বলেন, ঢাকা শহরে যে পরিমাণ চাপ বেড়েছে তাতে ধারণ ক্ষমতার বাহিরে চলে গেছে। তাই আমাদেরকে চিন্তা করতে হবে ঢাকা থেকে চাপ কমিয়ে কিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান আশেপাশের এলাকায় নিয়ে যেতে পারি যাতে কর্মসংস্থান বাড়ে এবং ঢাকা শহরে মানুষের চাপও কমে।
এসময় বিএনপি এবং তার অঙ্গসংগঠনের সব কর্মীকেও ক্লিন ঢাকা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত সহ মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরিচ্ছন্ন নগরী গড়তে জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে: ইশরাক
রাস্তার পাশে অচেতন ৫ ধানকাটা শ্রমিককে উদ্ধার
ধারের টাকা আত্মসাতের অভিযোগে দিনাজপুর সদর কোর্ট ও আমলি আদালতে ৫টি মামলা দায়ের করা হয়েছে
মৌলভীবাজারে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে প্রেস ব্রিফিং জেলা প্রশাসকের
১৫ তারিখের পর বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে
ফরিদপুরে জিয়া মল্লিকের মুক্তির দাবিতে মানববন্ধন
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে দুই দেশের নাগরিকদের উত্তেজনা
রাজশাহীকে ঢেলে সাজাতে চাই, বরেন্দ্র প্রেসক্লাবের নেতাদের সঙ্গে মতবিনিময়ে রাসিক প্রশাসক
দিনাজপুরে বাবা ও সৎ ভাইকে খুন
ফরিদপুরে নবনিযুক্ত প্রশাসককে প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরকারী ড্রেন দখল করে ভবন নির্মাণ,মসিক প্রশাসকের অভিযান
তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে ব্রহ্মপুত্রে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ১৭ ড্রেজার বিকল
ঠাকুরগাওয়ে ফারিয়া ও ম্যানেজার্স ফোরামের প্রতিবাদী মানববন্ধন
নজরুল জয়ন্তীর প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
ময়মনসিংহে আইনশৃঙ্খলা সভায় মাদক-চোরাচালানে নাখোশ এমপিরা
ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন
দৈনিক স্বদেশ বিচিত্রার প্রশিক্ষন কর্মশালা ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জিসান, সম্পাদক রোহান
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
দিনাজপুরে ১ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার
বাবার জুয়ার টাকা ভাগাভাগির জেরে প্রাণ গেলে শিশু সন্তানের
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
জ্বালানী সংকট ও পরীক্ষা চলাকালীন মেলার আয়োজনে দুশ্চিন্তায় নগরবাসী
মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড
বোচাগঞ্জ থানাধীন অভিযুক্ত আসামি আশা আক্তার ও তার পরিবারের লোকজন ষড়যন্ত্র মূলক জরুরী একটি ফাইল থেকে ৪ টি স্ট্যাম্প চিহ্নিত সন্ত্রাসীদের হাতে তুলে দিয়েছেন কেন এ প্রশ্ন সেতাবগঞ্জ পৌরবাসীর
লালমনিরহাট পরিবার পরিকল্পনা তিন উপজেলার চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজারো দম্পতি!
বোচাগঞ্জ থানা অধীনে চাঞ্চল্যকর তথ্য মিলেছে অভিযুক্ত আশা আক্তার তার পিতা মাতা চারটি হ্যান্ডস্টাম্প ষড়যন্ত্র করে তুলে দিয়েছে চিহ্নিত সন্ত্রাসীদের হাতে
নাটোরে সিংড়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কাঁটাতার ও সড়কের অভাবে সীমান্তে বেপরোয়া চোরাচালানিরা
এফডিআর ইস্যুতে মুখ খুললেন প্রশাসক, জিরো টলারেন্স বার্তা গাজীপুর জেলা পরিষদের