ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা রুখতে চিকিৎসকরা রাজপথে: ডা. মোস্তাফিজুর রহমান শামীম

ফরিদপুর প্রতিনিধি ২৩ নভেম্বার ২০২৬ ০৫:৩৭ পি.এম

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা রুখতে চিকিৎসকরা রাজপথে রয়েছেন বলে মন্তব্য করেছেন ফরিদপুর ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক কমিটির আহ্বায়ক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান শামীম । 
 
দেশে চলমান বিশৃঙ্খলা, অগ্নিসংযোগ, অনৈক্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে  রবিবার বিকেলে ফরিদপুরে প্রতিবাদী মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর জেলা শাখা।
 
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর জেলা শাখার সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে  বলেন, ‘দেশকে বিশৃঙ্খল করার অপচেষ্টা রুখতে চিকিৎসকরা রাজপথে নেমেছে।’ দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, চিকিৎসকরা সাধারণত রোগীদের সেবায় নিয়োজিত থাকেন। কিন্তু দেশের সংকটময় মুহূর্তে দায়িত্ববোধ থেকেই তাঁদের রাজপথে দাঁড়াতে হয়েছে।
 
তিনি আরও বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৯০ সালের গণঅভ্যুত্থানসহ জাতির প্রতিটি গুরুত্বপূর্ণ সংকটময় সময়ে চিকিৎসক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের বর্তমান পরিস্থিতিতেও চিকিৎসকরা নীরব থাকতে পারেন না।
 
বক্তারা অভিযোগ করে বলেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা, অনৈক্য, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটাচ্ছে। এতে দেশের স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
 
তাঁরা ফরিদপুরে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঘুমন্ত অবস্থায় চালকের মর্মান্তিক মৃত্যুর কথা উল্লেখ করেন। পাশাপাশি সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জ, মুকসুদপুর ও নড়াইলে প্রাণহানি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা এবং থানা লুটপাটের ঘটনার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। এ ছাড়া ড্যাবের ঢাকা বিভাগীয় কমিটির আহ্বায়ক ও সংসদ সদস্য কে এম বাবরের বাড়ি ও ক্লিনিকে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে এর নিন্দা জানান তাঁরা।
 
বক্তারা বলেন, ফরিদপুরের মানুষ শান্তিপ্রিয় ও গণতন্ত্রকামী। তাঁরা কোনো ধরনের সন্ত্রাস, সহিংসতা কিংবা নৈরাজ্য সমর্থন করেন না। যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনানুগ পথে চলার আহ্বান জানান তাঁরা। অন্যথায় সাধারণ মানুষ তাদের প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন বক্তারা।
 
এ সময় সুশীল সমাজের প্রতিনিধিদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের চিত্র জনসমক্ষে তুলে ধরার অনুরোধ জানান বক্তারা।
 
কর্মসূচিতে ড্যাব ফরিদপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ডা. এ এফ এম কামাল সঞ্চালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ আসিফ-উল আলম, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. খান মুহাম্মদ আরিফ, ডা সাকি খান সহ ড্যাবের যুগ্ম আহ্বায়ক ডা. আলামিন সারোয়ার,  ডা. নুরুল ইসলাম খান রানা, ফরিদপুর মেডিকেল কলেজ শাখা ড্যাবের নেতা ডা. মিজানুর রহমান মিজান, ডা. মৃধা মোহাম্মদ শাহিনুজ্জামান, ডা. ফজলুল হক শোভন, 
 
কর্মসূচির শেষে উপস্থিত চিকিৎসক, কর্মচারী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে দেশকে শান্তিপূর্ণ, সুন্দর ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
 

আরও খবর

news image

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা রুখতে চিকিৎসকরা রাজপথে: ডা. মোস্তাফিজুর রহমান শামীম

news image

অর্থাভাবে চিকিৎসা বন্ধের পথে থাকা ছয় মাসের শিশু সারার পাশে দাঁড়ালেন মাসুদ রানা প্রধান

news image

লালমনিরহাটে ট্রাক-নছিমন-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘ'র্ষ, নি'হত- ২

news image

লালমনিরহাটে ট্রাক-নছিমন-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘ'র্ষ, নি'হত- ২

news image

জয়পুরহাটে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আলু ক্ষেত ও পাকা ধান

news image

আস্থার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন রাজউকের জোন ৬/১ 'র ইমারত পরিদর্শক ইয়াসিন মিয়া

news image

জয়পুরহাটে নিখোঁজের ৩ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

news image

জয়পুরহাটে নৈরাজ্যের প্রতিবাদে জেলা যুবদলের মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ সমাবেশ

news image

জয়পুরহাটে ক্ষুদ্র ও দুঃস্থ ব্যবসায়ীদের স্বাবলম্বী করতে অনুদান ও পণ্য সামগ্রী বিতরণ

news image

চট্টগ্রাম পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে

news image

লালমনিরহাটের আলাস্কা মডেল স্কুলে আগামী ২১ নভেম্বর ওরিয়েন্টেশন প্রোগ্রাম

news image

দিনাজপুর রেলস্টেশনে যাত্রীদের সর্বস্ব লুট, নির্বিকার নিরাপত্তা বাহিনী

news image

জয়পুরহাটে নবান্নে জামাইদের ধুম, পাঁচশিরার মাছের মেলায় ৪ লাখ ২০ হাজার টাকার মহিষ

news image

লালমনিরহাটে আগামীকাল আসছেন প্রধানমন্ত্রী, বরন করতে প্রস্তুত জেলাবাসী

news image

ময়মনসিংহে স্কুল ছাত্রীর লাশ পড়ে ছিল ধানক্ষেতের আইলে

news image

চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্যসচিব সারোয়ার

news image

কে এই রহিম? অক্সিজেন–মুরাদপুর সড়কে ম্যাগজিমা-অটোটেম্পু গাড়ির নিয়ন্ত্রণ কি তার হাতে! রুট পারমিট ছাড়াই চলাচলের অভিযোগ, মাসিক টোকেন বাণিজ্যের অভিযোগে প্রশ্নবিদ্ধ ট্রাফিক ব্যবস্থাপনা

news image

লিউকেমিয়ায় আক্রান্ত মেধাবী শিক্ষার্থী বুশরার চিকিৎসায় ডা. জিয়াউদ্দিন হায়দার ও এমপি এলিন ভুট্টোর অনুদান

news image

মাদক রোধে সন্তানদের বন্ধু হওয়ার আহ্বান লাকসাম ইউএনও’র

news image

পাঁচবিবিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই

news image

শিবরাম স্কুলে শিক্ষার্থীর কাঁধে এক দিনের প্রধান শিক্ষকের দায়িত্ব

news image

জয়পুরহাটে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

news image

শতভাগ পাস, টানা দ্বিতীয়বার ময়মনসিংহ বোর্ডে প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

news image

জয়পুরহাটে পিকনিকের আড়ালে নাশকতার পরিকল্পনা, আটক ১৯

news image

সিদ্ধিরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ মাদক বিক্রেতা হামিদ গ্রেফতার

news image

আদিতমারীতে ট্রাকের চাপায় সাবেক সেনা সদস্য নিহত, চালক ও হেলপার আটক

news image

লালমনিরহাটে পুলিশের ওপর হা'মলা, নারী সদস্যসহ ৫ পুলিশ আ'হত

news image

লালমনিরহাটের কালীগঞ্জে অনলাইন জুয়া খেলার অভিযোগে ৭ জন গ্রেপ্তার

news image

বাকৃবির ভিসির বিভ্রান্তিকর বক্তব্য প্রচারের প্রতিবাদ ও স্পষ্টীকরণ

news image

ফরিদপুরে পার্ক করা বাসে আগুন: ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে চালকের মৃত্যু