জয়পুরহাট প্রতিনিধি: ২৪ নভেম্বার ২০২৬ ০৯:১২ পি.এম
আজ ২৪ নভেম্বর ২৬ অসামাজিক কার্যকলাপের অভিযোগে জয়পুরহাট কারাগারের এক কারারক্ষীকে আটক করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা এক কলেজছাত্রীকেও পুলিশে দেওয়া হয়। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের জয়পুরহাট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় এ ঘটনা ঘটে।
আটক কারারক্ষীর নাম ওয়াজেদ আলী (৪২)। তিনি জয়পুরহাট কারাগারে কর্মরত। তার বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলায়। ওই কলেজছাত্রীর বাড়িও একই উপজেলায়। পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, ওয়াজেদ আলীর সঙ্গে ওই কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে। সোমবার ওই ছাত্রী জয়পুরহাটে এসে তার সঙ্গে দেখা করেন। সেদিন রাত ১১টা থেকে রাত একটা পর্যন্ত কারাগারে দায়িত্ব পালন শেষে ওয়াজেদ আলী ব্যারাকে না ফিরে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় ওই ছাত্রীর সঙ্গে অবস্থান করছিলেন। তাদের আচরণ দেখে রোগীর স্বজনদের সন্দেহ হলে তারা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। একপর্যায়ে দুজন নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আটক করে পুলিশে খবর দেয়। রাত আড়াইটার দিকে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে যায়। মঙ্গলবার দুপুরে থানায় গিয়ে দেখা যায়, ওয়াজেদ আলীকে হাজতে এবং কলেজছাত্রীকে নারী ও শিশু সহায়তা কক্ষে রাখা হয়েছে।
কলেজছাত্রী বলেন, রাতে হাসপাতালে থাকার সময় লোকজন তাদের আটক করেন এবং পরে পুলিশ থানায় নিয়ে আসে। ওয়াজেদের স্ত্রী ও সন্তান থাকার বিষয়টি তিনি জানেন। তার সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও ওয়াজেদের চাকরির ক্ষতি হোক, তা তিনি চান না এবং কোনো মামলা করবেন না।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, হাসপাতালের বারান্দায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ কারারক্ষী ও কলেজছাত্রীকে পুলিশে দিয়েছে। এঘটনায় এখনো মামলা হয়নি এবং কলেজছাত্রীর পরিবারের সদস্যদের থানায় আসতে বলা হয়েছে।
জয়পুরহাট কারাগারের জেল সুপার উম্মে সালমা বলেন, সোমবার রাত ১১টা থেকে রাত একটা পর্যন্ত দায়িত্ব পালনের পর মঙ্গলবার সকাল ৬টা থেকে ওয়াজেদ আলীর পুনরায় দায়িত্ব পালনের কথা ছিল, কিন্তু তিনি অনুপস্থিত ছিলেন। থানার পুলিশ বিষয়টি কারাগারে জানিয়েছে এবং ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের সঙ্গে চুক্তি বাতিল করলো বাকৃবি
ফরিদপুর বিএনপিতে বিভেদ ও ঐক্যের ডাক: ফাত্তাউল ইসলামের স্ট্যাটাসে নেতাকর্মীদের তীব্র প্রতিক্রিয়া
মাদক রোধে সন্তানদের বন্ধু হওয়ার আহ্বান লাকসাম ইউএনও’র
গোল্ডেন ভিশন নিউজ পোর্টাল ও চ্যানেলের উদ্বোধন করলেন প্রশাসক আব্দুস সালাম
জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কারারক্ষী আটক
মেয়ের বাড়ি থেকে ফিরে যাওয়া হলো না মায়ের
ময়মনসিংহে থামছে না ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষক-গ্রাহক
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা রুখতে চিকিৎসকরা রাজপথে: ডা. মোস্তাফিজুর রহমান শামীম
অর্থাভাবে চিকিৎসা বন্ধের পথে থাকা ছয় মাসের শিশু সারার পাশে দাঁড়ালেন মাসুদ রানা প্রধান
লালমনিরহাটে ট্রাক-নছিমন-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘ'র্ষ, নি'হত- ২
লালমনিরহাটে ট্রাক-নছিমন-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘ'র্ষ, নি'হত- ২
জয়পুরহাটে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আলু ক্ষেত ও পাকা ধান
আস্থার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন রাজউকের জোন ৬/১ 'র ইমারত পরিদর্শক ইয়াসিন মিয়া
জয়পুরহাটে নিখোঁজের ৩ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার
জয়পুরহাটে নৈরাজ্যের প্রতিবাদে জেলা যুবদলের মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ সমাবেশ
জয়পুরহাটে ক্ষুদ্র ও দুঃস্থ ব্যবসায়ীদের স্বাবলম্বী করতে অনুদান ও পণ্য সামগ্রী বিতরণ
চট্টগ্রাম পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে
লালমনিরহাটের আলাস্কা মডেল স্কুলে আগামী ২১ নভেম্বর ওরিয়েন্টেশন প্রোগ্রাম
দিনাজপুর রেলস্টেশনে যাত্রীদের সর্বস্ব লুট, নির্বিকার নিরাপত্তা বাহিনী
জয়পুরহাটে নবান্নে জামাইদের ধুম, পাঁচশিরার মাছের মেলায় ৪ লাখ ২০ হাজার টাকার মহিষ
লালমনিরহাটে আগামীকাল আসছেন প্রধানমন্ত্রী, বরন করতে প্রস্তুত জেলাবাসী
ময়মনসিংহে স্কুল ছাত্রীর লাশ পড়ে ছিল ধানক্ষেতের আইলে
চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্যসচিব সারোয়ার
কে এই রহিম? অক্সিজেন–মুরাদপুর সড়কে ম্যাগজিমা-অটোটেম্পু গাড়ির নিয়ন্ত্রণ কি তার হাতে! রুট পারমিট ছাড়াই চলাচলের অভিযোগ, মাসিক টোকেন বাণিজ্যের অভিযোগে প্রশ্নবিদ্ধ ট্রাফিক ব্যবস্থাপনা
লিউকেমিয়ায় আক্রান্ত মেধাবী শিক্ষার্থী বুশরার চিকিৎসায় ডা. জিয়াউদ্দিন হায়দার ও এমপি এলিন ভুট্টোর অনুদান
মাদক রোধে সন্তানদের বন্ধু হওয়ার আহ্বান লাকসাম ইউএনও’র
পাঁচবিবিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই
শিবরাম স্কুলে শিক্ষার্থীর কাঁধে এক দিনের প্রধান শিক্ষকের দায়িত্ব
জয়পুরহাটে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
শতভাগ পাস, টানা দ্বিতীয়বার ময়মনসিংহ বোর্ডে প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ