প্রেস রিলিজ ২৫ নভেম্বার ২০২৬ ০৫:৫১ পি.এম
বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন ও প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবদের মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ১,০০০ কোটি টাকার ঋণ কর্মসূচি উদ্বোধন করেছে কর্মসংস্থান ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয়ে ২৫ নভেম্বর ২০২৬ তারিখ বুধবার ‘বাংলাদেশ ব্যাংক মৎস্য ও প্রাণিসম্পদ ঋণ কর্মসূচি-২০২৬’- শীর্ষক কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন এবং এবং ৬ জন উদ্যোক্তার মাঝে ঋণের চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ও কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালক ডক্টর মোহাম্মদ জকরিয়া, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, পরিচালনা বোর্ডের পরিচালক তালুকদার সালাহউদ্দীন আহমাদ এবং কর্মসংস্থান ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) পারভীন আকতার।
প্রধান অতিথির বক্তব্যে ড. এ এফ এম মতিউর রহমান বলেন, ‘‘আশা করি, বাংলাদেশ ব্যাংক দেশের বেকার যুবদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে আরও সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ প্রদান অব্যাহত রাখবে। এর মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতির বিকাশ ত্বরান্বিত হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, “ঋণ বিতরণ সন্তোষজনক পর্যায়ে রাখতে হবে এবং নিশ্চিত করতে হবে, যাতে সঠিক ব্যক্তি ও প্রকৃত উদ্যোক্তার হাতে অর্থায়ন পৌঁছে। দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের সঠিক কর্মসংস্থানমূলক উদ্যোগে ঋণের অর্থ ব্যবহার করতে হবে। ঋণের অর্থ যেন কোনোভাবেই নির্ধারিত উদ্দেশ্যের বাইরে ব্যবহৃত না হয়, সে বিষয়ে কার্যকর নজরদারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ঋণ আদায়ের বিষয়েও গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, কর্মসংস্থান ব্যাংক যে মহান লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই লক্ষ্য বাস্তবায়নে সঠিকভাবে কাজ করে যাচ্ছে। এ ব্যাংকের মাধ্যমে আরও বেশি অর্থায়ন করা হলে তরুণ সমাজের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল হবে।”
সভাপতির বক্তব্যে পারভীন আকতার বলেন, কর্মসংস্থান ব্যাংক তার প্রতিষ্ঠার মহান লক্ষ্য বাস্তবায়নে উৎপাদনমুখী খাতে ঋণ সহায়তা অব্যাহত রেখেছে। এ কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ কর্মসূচির আওতায় সারাদেশের ২৯০টি শাখায় একযোগে ১ হাজার ৫৪৪ জন উদ্যোক্তার মাঝে প্রায় ৩৩ কোটি টাকা ঋণের চেক বিতরণ করা হয়। এ কর্মসূচির আওতায় ১০০০ কোটি টাকা ঋণ বিতরণের মাধ্যমে ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ৬০ হাজার কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ থেকে কর্মসংস্থান ব্যাংকের অনুকূলে ১,০০০ কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়।
বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা বিনিয়োগ ও কারখানা স্থাপনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
লালমনিরহাটে উদ্যোক্তা তৈরিতে বিশেষ উদ্যোগ, প্রত্যেকে পাবেন সর্বোচ্চ ২০ লাখ টাকা
কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান ব্যাংকে ১,০০০ কোটি টাকার ঋণ কর্মসূচি উদ্বোধন
মেটাল এক্সপো বাংলাদেশ ২০২৬-এ গ্রাম বাংলা টিউবস ও আমিন মেটাল লিমিটেডের অংশগ্রহণ
আইসিসিবিতে আন্তর্জাতিক কৃষি ও প্রযুক্তি মেলা: সাড়া ফেলছে সরকার এগ্রো ইঞ্জিনিয়ারিংয়ের ৪০ ধরনের দেশীয় প্রযুক্তির কৃষিযন্ত্র
হট ডিল, ব্র্যান্ড রাশ আওয়ার ও পেমেন্টে বিশেষ ছাড়ের পাশাপাশি থাকছে ফ্রি ডেলিভারি ও আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ
আন্তর্জাতিক বাজারের উইগ বিপ্লবে বদলে যাচ্ছে গ্রামীণ নারীদের ভাগ্যরেখা
সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে আনসার-ভিডিপির সদস্যরা গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে অধিকতর অবদান রাখতে পারবেন : মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ
মুনাফা নয়, দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তিই সমবায়ের মূল লক্ষ্য: মঈন খান
কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিম: বাংলাদেশ ব্যাংক-ইউসিবি চুক্তি
অর্থনীতির চিত্র তুলে ধরতে PMI-তে শিক্ষক-শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির আহ্বান
বর্ষাকালেও সাতক্ষীরায় তরমুজ চাষে সাফল্য, বাড়ছে কৃষকের আগ্রহ
অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স, চট্টগ্রামে অর্থমন্ত্রীর হুঁশিয়ারি
অগ্রণী ব্যাংকের বাংলা কিউ আর নিয়ে রোড শো
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
ঝালকাঠিতে জিও-এনজিওর সহযোগিতা জোরদারে এডাবের সভা অনুষ্ঠিত
শিল্পের উন্নয়নে বিটিএমএ-বিজিএমইএ’র যৌথ উদ্যোগ ‘বিটমা’ আয়োজনের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ভারত থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে ১০০ টন কাঁচা মরিচ আমদানি বাজারে প্রভাব পড়তে শুরু করেছে
ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ
রাজাপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন
আমিনের সঙ্গে বাংলাদেশে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম-এর সাক্ষাৎ
লালমনিরহাটে টানাবৃষ্টিতে পাটগাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত ; দুর্ভাবনায় কৃষক
বিশ্বকাপ ২০২৬ এর সামান্য ঘাটতি শূন্যে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা করেন তথ্যমন্ত্রী
ময়মনসিংহ সিটি করপোরেশন এর বাজেট ঘোষণা
‘প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে - অর্থমন্ত্রী
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে ডিবিএ
ডিটিএক্স এক্সপো ২০২৬: পরিবেশবান্ধব ও সাশ্রয়ী টেক্সটাইল কেমিক্যাল নিয়ে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে বিএস এন্টারপ্রাইজ ও হাইজুয়া
সুন্দরবন ও পর্যটন খাতের টেকসই উন্নয়নে সুনির্দিষ্ট নীতিমালার দাবি ড. তসলিম আমিন শোভনের
স্মার্ট টিভি ও স্মার্টফোন জেতার সুযোগ, মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০% ছাড় এবং ফ্রি ডেলিভারির সুবিধা
কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে জমজমাট কোরবানির পশুর হাট, পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা