রাজাপুর প্রতিনিধি ৩০ জুলাই ২০২৬ ০৪:১৭ পি.এম
‘লেনদেন হবে ক্যাশলেস, বাংলাদেশ এগিয়ে চলেছে’—এই থিমকে সামনে রেখে স্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণে ঝালকাঠির রাজাপুরে পূবালী ব্যাংক পিএলসি-র রাজাপুর শাখার উদ্যোগে একটি ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (তারিখ) সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরের স্কুল মার্কেট এলাকায় অবস্থিত পূবালী ব্যাংক রাজাপুর শাখার তৃতীয় তলায় এই কার্যক্রমটি উদ্বোধন করা হয়। এই ক্যাম্পেইন চলাকালীন গ্রাহকদের ক্যাশলেস ব্যাংকিং পরিষেবা, বাংলা কিউআর, মোবাইল অ্যাপস এবং আধুনিক ডিজিটাল লেনদেন পদ্ধতি সম্পর্কে অবহিত করা হচ্ছে। রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম এই কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি স্থানীয় ব্যবসায়ী, আমন্ত্রিত অতিথি, ব্যাংক গ্রাহক ও কর্মকর্তাদের উপস্থিতিতে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমটি উদ্বোধন করেন। এই উপলক্ষে পূবালী ব্যাংক রাজাপুর শাখার ব্যবস্থাপক ও প্রধান কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. জিয়াউল হাসান টিটু, রাজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নং ৩০-এর প্রধান শিক্ষক মাহমুদা খানম এবং কণিকা মাহফুজ বিশেষায়িত চক্ষু হাসপাতালের স্বত্বাধিকারী মো. তৌহিদ রশিদ। অনুষ্ঠানে ব্যাংক প্রধান বলেন, এই অভিযানের মূল লক্ষ্য হলো নগদ লেনদেন কমানো এবং গ্রাহকদের নিরাপদ, দ্রুত ও আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা ব্যবহারে উৎসাহিত করা। একই সাথে, গ্রাহকদের বাংলা কিউআর, ডেবিট ও ক্রেডিট কার্ড, পিওএস মেশিন এবং পূবালী ব্যাংকের মোবাইল অ্যাপ ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। তারা আরও বলেন, দেশের অন্যান্য অঞ্চলের মতো রাজাপুরেও ক্যাশলেস ব্যাংকিং জনপ্রিয় করতে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি-র রাজাপুর শাখার কর্মকর্তা ও কর্মচারী, গ্রাহক, শিক্ষক এবং স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক বাজারের উইগ বিপ্লবে বদলে যাচ্ছে গ্রামীণ নারীদের ভাগ্যরেখা
সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে আনসার-ভিডিপির সদস্যরা গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে অধিকতর অবদান রাখতে পারবেন : মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ
মুনাফা নয়, দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তিই সমবায়ের মূল লক্ষ্য: মঈন খান
কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিম: বাংলাদেশ ব্যাংক-ইউসিবি চুক্তি
অর্থনীতির চিত্র তুলে ধরতে PMI-তে শিক্ষক-শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির আহ্বান
বর্ষাকালেও সাতক্ষীরায় তরমুজ চাষে সাফল্য, বাড়ছে কৃষকের আগ্রহ
অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স, চট্টগ্রামে অর্থমন্ত্রীর হুঁশিয়ারি
অগ্রণী ব্যাংকের বাংলা কিউ আর নিয়ে রোড শো
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
ঝালকাঠিতে জিও-এনজিওর সহযোগিতা জোরদারে এডাবের সভা অনুষ্ঠিত
শিল্পের উন্নয়নে বিটিএমএ-বিজিএমইএ’র যৌথ উদ্যোগ ‘বিটমা’ আয়োজনের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ভারত থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে ১০০ টন কাঁচা মরিচ আমদানি বাজারে প্রভাব পড়তে শুরু করেছে
ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ
রাজাপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন
আমিনের সঙ্গে বাংলাদেশে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম-এর সাক্ষাৎ
লালমনিরহাটে টানাবৃষ্টিতে পাটগাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত ; দুর্ভাবনায় কৃষক
বিশ্বকাপ ২০২৬ এর সামান্য ঘাটতি শূন্যে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা করেন তথ্যমন্ত্রী
ময়মনসিংহ সিটি করপোরেশন এর বাজেট ঘোষণা
‘প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে - অর্থমন্ত্রী
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে ডিবিএ
ডিটিএক্স এক্সপো ২০২৬: পরিবেশবান্ধব ও সাশ্রয়ী টেক্সটাইল কেমিক্যাল নিয়ে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে বিএস এন্টারপ্রাইজ ও হাইজুয়া
সুন্দরবন ও পর্যটন খাতের টেকসই উন্নয়নে সুনির্দিষ্ট নীতিমালার দাবি ড. তসলিম আমিন শোভনের
স্মার্ট টিভি ও স্মার্টফোন জেতার সুযোগ, মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০% ছাড় এবং ফ্রি ডেলিভারির সুবিধা
কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে জমজমাট কোরবানির পশুর হাট, পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা
হিলি কাস্টমসে ১০ মাসে রাজস্ব ঘাটতি ২৬৬.৫৭ কোটি
দিনাজপুরে কোরবানির জন্য প্রস্তুত ৪ লাখ সাড়ে ২৬ হাজারের বেশি পশু
ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন
ফরিদপুরে দেশীয় খাবারে গড়ে উঠেছে ‘আর এ আর এগ্রো ফার্ম’: মিলছে ভেজালমুক্ত মাংস
ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত সালমান মাহমুদ
বিজয়নগরে ১৫০০ লিচু বাগানে বাম্পার ফলনের হাতছানি: ২৫ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা