ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অর্থনীতি

হিলি কাস্টমসে ১০ মাসে রাজস্ব ঘাটতি ২৬৬.৫৭ কোটি

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি ২০ মে ২০২৬ ০২:১৩ পি.এম

হিলি স্থলবন্দরে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে রাজস্ব আদায়ে ঘাটতি দেখা দিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায়ে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২৬৬ কোটি ৫৭ লাখ টাকা।
 
তবে লক্ষ্যমাত্রা পূরণ না হলেও চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে প্রায় ৫০০ কোটি টাকা রাজস্ব আদায় করেছে হিলি কাস্টমস। মঙ্গলবার (১৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা নির্ভীক চাকমা।
 
তিনি জানান, চলতি অর্থবছরের ১০ মাসে হিলি কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৭৬৬ কোটি ৩৪ লাখ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৪৯৯ কোটি ৭৭ লাখ টাকা। জানা গেছে, হিলি বন্দর দিয়ে চলতি অর্থবছরে এ পর্যন্ত ভারত থেকে মোট ছয় লাখ ৬৪ হাজার মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। এসব পণ্য থেকে সরকার প্রায় ৫০০ কোটি টাকার রাজস্ব পেয়েছে।
 
কাস্টমস সূত্র জানায়, চলতি অর্থবছরের জুলাইয়ে রাজস্ব আদায় হয় ৩৩ কোটি ৭৪ লাখ টাকা, আগস্টে ৪৪ কোটি ৮৮ লাখ, সেপ্টেম্বরে ৫৪ কোটি ৪৮ লাখ, অক্টোবরে ৫৬ কোটি ৪৯ লাখ, নভেম্বরে ৪২ কোটি ৯৯ লাখ এবং ডিসেম্বরে ৪৭ কোটি ৭০ লাখ টাকা।
 
এছাড়া ২০২৬ সালের জানুয়ারিতে আদায় হয় ৪৪ কোটি ৯১ লাখ টাকা, ফেব্রুয়ারিতে ৫৬ কোটি ৮১ লাখ, মার্চে ৬১ কোটি ৩৯ লাখ এবং এপ্রিলে সর্বোচ্চ ৬৫ কোটি ২৯ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।
 
সংশ্লিষ্টরা বলছেন, আমদানি কার্যক্রম বাড়লে অর্থবছরের শেষ দিকে রাজস্ব আদায়ের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে। এদিকে, চলতি সপ্তাহে শনিবার ৫৮, রোববার ৫০ এবং সোমবার ৩৩টি ভারতীয় ট্রাক বিভিন্ন পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। 
 
রাজস্ব কর্মকর্তা নির্ভীক চাকমা জানান, চলতি অর্থবছরের রাজস্ব কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। দামের তারতম্য ছাড়াও বিভিন্ন কারণে পণ্য আমদানি কিছুটা কমেছে। তবে মাসভিত্তিক রাজস্ব আদায়ের চিত্রে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আশা করি সময়ের মধ্যে ঠিক হবে।
 

আরও খবর

news image

হিলি কাস্টমসে ১০ মাসে রাজস্ব ঘাটতি ২৬৬.৫৭ কোটি

news image

দিনাজপুরে কোরবানির জন্য প্রস্তুত ৪ লাখ সাড়ে ২৬ হাজারের বেশি পশু

news image

ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন

news image

ফরিদপুরে দেশীয় খাবারে গড়ে উঠেছে ‘আর এ আর এগ্রো ফার্ম’: মিলছে ভেজালমুক্ত মাংস

news image

ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত সালমান মাহমুদ

news image

বিজয়নগরে ১৫০০ লিচু বাগানে বাম্পার ফলনের হাতছানি: ২৫ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা

news image

বই ব্যবসার উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

news image

"সোনালী ব্যাংকে বাণিজ্যিক অডিট আপত্তি নিষ্পত্তি বিষয়ক কর্মশালা" অনুষ্ঠিত হয়েছে

news image

লোকসানের মুখে মধ্যপাড়া পাথরখনি

news image

চলতি মাসে চার দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ

news image

দারাজ ৫.৫ মেগা ইদ সেল: গিভঅ্যাওয়ে ও বিশেষ সব অফারে এই ঈদে দারাজের দারুণ চমক

news image

বিটিকেজি ফেয়ার ২০২৬-এ ট্রাস্ট মেশিনারিজ কোং লিমিটেডের নতুন প্রযুক্তির প্রদর্শনী

news image

বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড

news image

টেকনোর ঈদ-উল-আযহা ক্যাম্পেইন ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সহ আকর্ষণীয় মেগা উপহার

news image

বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

news image

কোহিনূর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর ইপিএস হয়েছে ১২ টাকা ২৮ পয়সা

news image

কমিউনিটি ব্যাংকের আয়োজনে পিডিবিএল-এর ৬৩তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত

news image

ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ: অমল পোদ্দার

news image

রাজধানীতে চারদিনব্যাপী আন্তর্জাতিক ‘বিটিকেজি এক্সপো ২০২৬’ শুরু

news image

রূপালী ব্যাংকে মাসে ৫ হাজার করে ১০ বছর জমালে মিলবে ১০ লাখ টাকা

news image

যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার - বাণিজ্যমন্ত্রী

news image

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের বিশাল চমক: একযোগে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন

news image

দিনাজপুরে সপ্তাহের ব্যবধানে কমলো পেঁয়াজের দাম

news image

আইসিসিবি-তে শুরু হলো ১৯তম ঢাকা অটো সিরিজ: দর্শকদের আকর্ষণের কেন্দ্রে হোসাইন মটরস

news image

আইসিসিবি-তে শুরু হলো ১৯তম ঢাকা অটো সিরিজ: দর্শকদের আকর্ষণের কেন্দ্রে হোসাইন মটরস

news image

আইসিসিবি-তে শুরু হলো ১৯তম ঢাকা অটো সিরিজ: দর্শকদের আকর্ষণের কেন্দ্রে হোসাইন মটরস

news image

রিহ্যাব এর নতুন প্রেসিডেন্ট ড. মোঃ আলী আফজাল ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক

news image

লালমনিরহাট বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রফতানি বন্ধ

news image

বাংলাদেশ সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করছে - বাণিজ্যমন্ত্রী

news image

অত্যন্ত নগণ্য হারে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে - অর্থমন্ত্রী