ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অর্থনীতি

সুন্দরবন ও পর্যটন খাতের টেকসই উন্নয়নে সুনির্দিষ্ট নীতিমালার দাবি ড. তসলিম আমিন শোভনের

বিশেষ প্রতিনিধি ১০ জুন ২০২৬ ০৭:৩৬ পি.এম

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সম্মেলন কক্ষে আজ ‘ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট (টিএসএ) ২০২৬-২৭’ প্রস্তুত কার্যক্রম সম্পর্কে অংশীজনদের অবহিতকরণ ও জরিপ প্রশ্নপত্র চূড়ান্তকরণ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বক্তব্য রাখেন খুলনার কৃতি সন্তান ইনোগ্লোব ট্রাভেল অ্যান্ড ট্যুর (Innoglobe travel & tour) এর সম্মানিত সিইও ড. মো. তসলিম আমিন শোভন (Dr.Md Toslim Amin Shovon)।

কর্মশালায় দেশের পর্যটন খাতের বিশেষ করে সুন্দরবন ও অভ্যন্তরীণ পর্যটনের সামগ্রিক বিকাশ এবং টেকসই ব্যবস্থাপনার জন্য অবিলম্বে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। তারা বলেন, পর্যাপ্ত অবকাঠামো, সঠিক গাইডলাইন এবং সঠিক প্রচারণার অভাবে বিপুল বিনিয়োগের পরও সুন্দরবনকে বিশ্ব দরবারে যথাযথভাবে তুলে ধরা সম্ভব হচ্ছে না।
সম্প্রতি এক আলোচনা সভায় বক্তারা সুন্দরবনের পর্যটন ব্যবস্থা ও তরুণ উদ্যোক্তাদের সংকটের কথা তুলে ধরেন।

সভায় সুন্দরবন ভ্রমণের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, বছরের পুরো সময়টা সুন্দরবনে পর্যটন ব্যবসা সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। নিয়মতান্ত্রিক নির্দেশনার অভাবে সুন্দরবন ভ্রমণ এখন প্রকৃত পর্যটনের চেয়ে 'পিকনিকে' পরিণত হয়েছে, যা প্রাকৃতিক পরিবেশের জন্য উদ্বেগের। এছাড়া বন্যপ্রাণীর প্রজননের অজুহাতে বছরের ৩ মাস সুন্দরবন সম্পূর্ণ বন্ধ রাখার যে সরকারি সিদ্ধান্ত রয়েছে, তা পরিবেশ ও এই খাত নিয়ে দীর্ঘদিন কাজ করা বিশেষজ্ঞদের মতে বিজ্ঞানসম্মত বা যৌক্তিক উপায়ে তুলে ধরা হচ্ছে না।

আলোচনায় সুন্দরবন কেন্দ্রিক পর্যটনে বেসরকারি খাতের শত শত কোটি টাকার বিনিয়োগের বিষয়টি উল্লেখ করে জানানো হয়, এখানে বিশ্বমানের হেরিটেজকে গ্লোবালি প্রমোট করার চেয়ে কেবল পর্যটন জাহাজগুলোকে বেশি প্রমোট করা হচ্ছে। এই সংকট কাটাতে দেশের অভ্যন্তরীণ পর্যটন অবকাঠামো উন্নয়ন, সরকারি নিয়মকানুনের সংস্কার এবং দক্ষ ‘ট্যুর গাইড’ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। ইনবাউন্ড বা বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে গাইডের ভূমিকা অপরিসীম বলে বক্তারা উল্লেখ করেন।

কোভিড পরবর্তী সময়ে দেশের পর্যটন খাতে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে সভায় বলা হয়, দেশের তরুণ প্রজন্ম নিজ উদ্যোগে টাঙ্গুয়ার হাওর, রাঙ্গামাটি, বান্দরবান এবং সুন্দরবন কেন্দ্রিক ছোট ছোট বিনিয়োগের মাধ্যমে পর্যটন অবকাঠামো ও লজিস্টিকস তৈরি করেন। কিন্তু সুনির্দিষ্ট নীতিমালার অভাবে কিছু মানুষের অনিয়মের কারণে এই বিপুল সংখ্যক তরুণ উদ্যোক্তা সাফার বা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই তরুণ শক্তি ও তাদের বিনিয়োগকে রক্ষা করতে সরকারের পক্ষ থেকে দ্রুত নীতিমালা প্রণয়নের জোর দাবি জানানো হয়।

এছাড়া বিদেশী পর্যটকদের কাছে বান্দরবানের গুরুত্ব তুলে ধরে বলা হয়, বর্তমান কিছু পরিস্থিতির কারণে ইনবাউন্ড ট্যুরিজমের ক্ষেত্রে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দেশের পর্যটন খাতের সম্ভাবনাকে পূর্ণাঙ্গ রূপ দিতে সরকার ও বেসরকারি খাতকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও খবর

news image

কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিম: বাংলাদেশ ব্যাংক-ইউসিবি চুক্তি

news image

অর্থনীতির চিত্র তুলে ধরতে PMI-তে শিক্ষক-শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির আহ্বান

news image

বর্ষাকালেও সাতক্ষীরায় তরমুজ চাষে সাফল্য, বাড়ছে কৃষকের আগ্রহ

news image

অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স, চট্টগ্রামে অর্থমন্ত্রীর হুঁশিয়ারি

news image

অগ্রণী ব্যাংকের বাংলা কিউ আর নিয়ে রোড শো

news image

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

news image

ঝালকাঠিতে জিও-এনজিওর সহযোগিতা জোরদারে এডাবের সভা অনুষ্ঠিত

news image

শিল্পের উন্নয়নে বিটিএমএ-বিজিএমইএ’র যৌথ উদ্যোগ ‘বিটমা’ আয়োজনের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

news image

ভারত থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে ১০০ টন কাঁচা মরিচ আমদানি বাজারে প্রভাব পড়তে শুরু করেছে 

news image

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ

news image

রাজাপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

news image

আমিনের সঙ্গে বাংলাদেশে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম-এর সাক্ষাৎ

news image

লালমনিরহাটে টানাবৃষ্টিতে পাটগাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত ; দুর্ভাবনায় কৃষক

news image

বিশ্বকাপ ২০২৬ এর সামান্য ঘাটতি শূন্যে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা করেন তথ্যমন্ত্রী

news image

ময়মনসিংহ সিটি করপোরেশন এর বাজেট ঘোষণা

news image

‘প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে - অর্থমন্ত্রী

news image

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে ডিবিএ

news image

ডিটিএক্স এক্সপো ২০২৬: পরিবেশবান্ধব ও সাশ্রয়ী টেক্সটাইল কেমিক্যাল নিয়ে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে বিএস এন্টারপ্রাইজ ও হাইজুয়া

news image

সুন্দরবন ও পর্যটন খাতের টেকসই উন্নয়নে সুনির্দিষ্ট নীতিমালার দাবি ড. তসলিম আমিন শোভনের

news image

স্মার্ট টিভি ও স্মার্টফোন জেতার সুযোগ, মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০% ছাড় এবং ফ্রি ডেলিভারির সুবিধা

news image

কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে জমজমাট কোরবানির পশুর হাট, পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা

news image

হিলি কাস্টমসে ১০ মাসে রাজস্ব ঘাটতি ২৬৬.৫৭ কোটি

news image

দিনাজপুরে কোরবানির জন্য প্রস্তুত ৪ লাখ সাড়ে ২৬ হাজারের বেশি পশু

news image

ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন

news image

ফরিদপুরে দেশীয় খাবারে গড়ে উঠেছে ‘আর এ আর এগ্রো ফার্ম’: মিলছে ভেজালমুক্ত মাংস

news image

ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত সালমান মাহমুদ

news image

বিজয়নগরে ১৫০০ লিচু বাগানে বাম্পার ফলনের হাতছানি: ২৫ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা

news image

বই ব্যবসার উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

news image

"সোনালী ব্যাংকে বাণিজ্যিক অডিট আপত্তি নিষ্পত্তি বিষয়ক কর্মশালা" অনুষ্ঠিত হয়েছে

news image

লোকসানের মুখে মধ্যপাড়া পাথরখনি