ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অর্থনীতি

আন্তর্জাতিক বাজারের উইগ বিপ্লবে বদলে যাচ্ছে গ্রামীণ নারীদের ভাগ্যরেখা

মো.মনিরুজ্জামান,ময়মনসিংহ প্রতিনিধি ১২ সেপ্টেম্বার ২০২৬ ০৩:৫৩ পি.এম

গ্রামের নারীদের নিপুন হাতে তৈরী হচ্ছে পরচুলা। পরচুলা তৈরী করে ভাগ্যও বদলে যাচ্ছে অনেকের। ফেলে দেওয়া কাঁচা চুলকে ঘিরে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার অজপাড়াগাঁ পোড়াবাড়ীয়াতে সূচনা ঘটেছে এক অভাবনীয় ও নীরব অর্থনৈতিক বিপ্লবের।যা পুরোপুরি রূপান্তর ঘটিয়ে দিয়েছে হাজারো অসচ্ছল গ্রামীণ নারীর সামাজিক ও আর্থিক জীবনের গতিপথ। একসময় যা গৃহস্থালির আবর্জনা হিসেবে ড্রেনে কিংবা ডাস্টবিনে ফেলে দেওয়া হতো, আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও কারিগরি নিপুণতার ছোঁয়ায় আজ তা-ই আন্তর্জাতিক বাজারে উচ্চ চাহিদাসম্পন্ন রপ্তানিযোগ্য বিশ্বমানের পরচুলা বা উইগে রূপান্তরিত হচ্ছে। নিত্যদিনের সংসারের যাবতীয় ঝক্কি-ঝামেলা সামলে অথবা নিকটস্থ সুনির্দিষ্ট কুটির শিল্প কারখানায় শ্রম দিয়ে স্থানীয় নারীরা প্রতি মাসে এক সম্মানজনক ও সুনির্দিষ্ট অংকের অর্থ উপার্জন করছেন। উৎপাদনশীলতার ভিত্তিতে একেকজন নারী শ্রমিক মাসে গড়ে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত মজুরি পান, যা পাক্ষিক ও মাসিক ভিত্তিতে সরাসরি তাদের হাতে বা ব্যাংকে বুঝিয়ে দেওয়া হয়। ফলে অভাব-অনটনে জর্জরিত পরিবারগুলোতে দীর্ঘদিনের দৈন্যদশার স্থায়ী অবসান ঘটে এনে দিয়েছে এক নতুন আশার আলো। একসময় চরম অর্থনৈতিক অনটন, অভাব আর অনিশ্চয়তায় দিন পার করতেন এখানকার সুবিধাবঞ্চিত গৃহিণী ও নারীরা।কারো সংসারে দুবেলা অন্ন সংস্থান কঠিন ছিল, কেউবা ঋণ আর দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট হয়ে ধুঁকছিলেন। সেই বিষাদময় জীবনের কালো মেঘ কাটিয়ে এখন তারা স্বাবলম্বী। 
 
পোড়াবাড়ীয়ার গৃহিণী হোসনা আক্তার তার সেই করুণ অতীত স্মরণে আবেগপ্লুত হয়ে জানান, পূর্বে স্বামীর একার উপার্জনে সংসারে চরম অভাব-অনটনে নুন আনতে পান্তা ফুরাত, সন্তানদের সুশিক্ষা ও মৌলিক চাহিদা মেটানোও প্রায় অসম্ভব হয়ে পড়েছিল,তবে পরচুলা তৈরির সূক্ষ্ম কারিগরি প্রশিক্ষণ নেওয়ার পর থেকে তিনি নিয়মিত অর্থ উপার্জন করছেন।  বর্তমানে নিজস্ব উপার্জিত অর্থ দিয়ে সন্তানদের পড়াশোনার ব্যয়ভার বহনের পাশাপাশি সংসারের নানাবিধ প্রয়োজনে ভূমিকা রাখছেন—এমনকি তার পরিবারের প্রায় ৭ সদস্য এই খাতে কাজ করে মাসে ১ লাখ থেকে দেড় লাখ টাকা আয় করছেন। 
 
অপর নারী শ্রমিক তামান্না আক্তার তার কষ্টের স্মৃতিচারণ করে বলেন, পূর্বে অনাহারে-অর্ধাহারে কাটানো দিনগুলো এখন অতীত।পরচুলার সুতা বেঁধে অর্জিত আয়ে তিনি ঋণ পরিশোধ করেছেন, দুটি গরু কিনেছেন, সংসারের শক্ত হাল ধরে দুই রুমের পাকা বিল্ডিং তৈরি করেছেন। 
 
একইভাবে দুঃখ-কষ্ট কাটিয়ে তিল তিল করে ৩টি গরু কিনেছেন ও বাড়িতে পানির মোটর বসিয়েছেন নারী শ্রমিক লাইলী আক্তার। আবুল হোসেনের চার মেয়ে কারখানায় কাজ করে মাসে প্রায় ১ লাখ টাকা উপার্জন করে পরিবারের প্রধান অর্থ জোগানদারে পরিণত হয়েছেন। গ্রামের অপর সুবিধাভোগী ছালমা আক্তার জানান, অতীতে গ্রামীণ নারীদের কাজের সুযোগ সীমিত থাকলেও নিজ গৃহের নিকটে এমন নিরাপদ কর্মপরিবেশ তৈরি হওয়ায় তাদের সামাজিক মর্যাদা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।
 
 স্থানীয় উদ্যোক্তা জহিরুল ইসলাম জানান, পোড়াবাড়ীয়া এখন এই অঞ্চলের প্রধান উইগ হাব হলেও কাঁচামালের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি ও পরিবহন সংকট বড় বাধা; তাই ব্যাংক ঋণের জটিলতা নিরসন করে সহজ শর্তে জামানতবিহীন ঋণ ও রপ্তানি সুবিধা দিলে এটি জেলা অর্থনীতির প্রধান চালিকাশক্তি হবে। প্রবীণ শিক্ষাবিদ হাবিবুর রহমানের মতে, গ্রামে কর্মসংস্থান হওয়ায় শহরমুখী অভিবাসন কমেছে এবং নারীদের অর্জিত বৈদেশিক মুদ্রায় গ্রামীণ অর্থনীতিতে তরল অর্থের প্রবাহ আশাতীতভাবে বেড়েছে। 
 
পিবাড়ীয়া গ্রুপের ম্যানেজার সাইফুল ইসলাম জানান, তাদের প্রতিষ্ঠানে প্রতিদিন ২০০ অসচ্ছল নারী সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কাজ করেন, যাদের চলাচলের জন্য নিজস্ব পরিবহন সুবিধা থাকলেও ১ কিলোমিটার কাঁচা সড়ক পাকা করা জরুরি। 
 
গফরগাঁও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে জানান, পিছিয়ে পড়া নারীদের মূলধারার অর্থনীতিতে যুক্ত করার এই মডেলে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ, কর্মপরিবেশ পর্যবেক্ষণ ও তদারকি অব্যাহত রয়েছে। 
 
উদ্যোগের নেপথ্য গল্প তুলে ধরে পিবাড়ীয়া গ্রুপের চেয়ারম্যান নুরুজ্জামান রানা বলেন, "আমরা মূলত একটি আন্তর্জাতিক কোরিয়ান কোম্পানির আধুনিক পরচুলা তৈরির কৌশল ও বৈশ্বিক চাহিদা দেখে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলাম। সেই প্রেরণা থেকেই নিজ জন্মভূমিতে অবহেলিত ও অসচ্ছল নারীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে এই শিল্পের গোড়াপত্তন করি। আজ ময়মনসিংহ, গফরগাঁও, জামালপুর, কিশোরগঞ্জ, গাজীপুর ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলাসহ দেশের নানা প্রান্তে আমাদের প্রায় ১৮টি কারখানা রয়েছে। এসব কারখানায় কৃত্রিমভাবে প্রক্রিয়াজাত কাঁচা চুল থেকে নিখুঁত কারুকাজে তৈরি উইগ এখন মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশসহ বিশ্বের প্রায় ২২টি দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে। বর্তমানে আমাদের অধীনে প্রায় ২ হাজার নারী ও পুরুষ শ্রমিক কাজ করে স্বাবলম্বী হয়েছেন; স্থানীয় প্রশাসন, ব্যাংক ও নীতিগত সরকারি সহযোগিতা পেলে আগামীতে এই খাতে আরও ১০ হাজার বেকার লোকের কর্মসংস্থান সৃষ্টির বিশাল পরিকল্পনা রয়েছে আমাদের।"

আরও খবর

news image

আন্তর্জাতিক বাজারের উইগ বিপ্লবে বদলে যাচ্ছে গ্রামীণ নারীদের ভাগ্যরেখা

news image

সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে আনসার-ভিডিপির সদস্যরা গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে অধিকতর অবদান রাখতে পারবেন : মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ

news image

মুনাফা নয়, দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তিই সমবায়ের মূল লক্ষ্য: মঈন খান

news image

কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিম: বাংলাদেশ ব্যাংক-ইউসিবি চুক্তি

news image

অর্থনীতির চিত্র তুলে ধরতে PMI-তে শিক্ষক-শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির আহ্বান

news image

বর্ষাকালেও সাতক্ষীরায় তরমুজ চাষে সাফল্য, বাড়ছে কৃষকের আগ্রহ

news image

অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স, চট্টগ্রামে অর্থমন্ত্রীর হুঁশিয়ারি

news image

অগ্রণী ব্যাংকের বাংলা কিউ আর নিয়ে রোড শো

news image

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

news image

ঝালকাঠিতে জিও-এনজিওর সহযোগিতা জোরদারে এডাবের সভা অনুষ্ঠিত

news image

শিল্পের উন্নয়নে বিটিএমএ-বিজিএমইএ’র যৌথ উদ্যোগ ‘বিটমা’ আয়োজনের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

news image

ভারত থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে ১০০ টন কাঁচা মরিচ আমদানি বাজারে প্রভাব পড়তে শুরু করেছে 

news image

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ

news image

রাজাপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

news image

আমিনের সঙ্গে বাংলাদেশে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম-এর সাক্ষাৎ

news image

লালমনিরহাটে টানাবৃষ্টিতে পাটগাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত ; দুর্ভাবনায় কৃষক

news image

বিশ্বকাপ ২০২৬ এর সামান্য ঘাটতি শূন্যে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা করেন তথ্যমন্ত্রী

news image

ময়মনসিংহ সিটি করপোরেশন এর বাজেট ঘোষণা

news image

‘প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে - অর্থমন্ত্রী

news image

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে ডিবিএ

news image

ডিটিএক্স এক্সপো ২০২৬: পরিবেশবান্ধব ও সাশ্রয়ী টেক্সটাইল কেমিক্যাল নিয়ে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে বিএস এন্টারপ্রাইজ ও হাইজুয়া

news image

সুন্দরবন ও পর্যটন খাতের টেকসই উন্নয়নে সুনির্দিষ্ট নীতিমালার দাবি ড. তসলিম আমিন শোভনের

news image

স্মার্ট টিভি ও স্মার্টফোন জেতার সুযোগ, মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০% ছাড় এবং ফ্রি ডেলিভারির সুবিধা

news image

কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে জমজমাট কোরবানির পশুর হাট, পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা

news image

হিলি কাস্টমসে ১০ মাসে রাজস্ব ঘাটতি ২৬৬.৫৭ কোটি

news image

দিনাজপুরে কোরবানির জন্য প্রস্তুত ৪ লাখ সাড়ে ২৬ হাজারের বেশি পশু

news image

ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন

news image

ফরিদপুরে দেশীয় খাবারে গড়ে উঠেছে ‘আর এ আর এগ্রো ফার্ম’: মিলছে ভেজালমুক্ত মাংস

news image

ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত সালমান মাহমুদ

news image

বিজয়নগরে ১৫০০ লিচু বাগানে বাম্পার ফলনের হাতছানি: ২৫ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা