আতিকা সুলতানা লামিয়া, গাজীপুর জেলা প্রতিনিধি : ২৫ নভেম্বার ২০২৬ ০৬:১৩ পি.এম
গাজীপুর মহানগরীতে শাখা স্কুল পরিচালনা ও শিক্ষা বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন গাজীপুর বেসরকারি স্কুল ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। আজ বুধবার ২৫ নভেম্বর সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সংগঠনের পক্ষ থেকে গাজীপুরের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘শিক্ষার মান রক্ষা কর, শিক্ষা বাণিজ্য বন্ধ কর’ স্লোগানসংবলিত ব্যানার নিয়ে অবৈধ শাখা স্কুল বাণিজ্য বন্ধের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন মোঃ আঃ মতিন, মোঃ কাউছার- উজ্জামান সরকার, নাজির আহমেদ, আজিজুল হক, সাজেদুল ইসলাম সেলিম, মোঃ শহীদুল ইসলাম মন্ডল, মোঃ ইউনুচ মিয়া, শারফুল ইসলাম আকন্দ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় কিছু প্রতিষ্ঠান একাধিক নামে স্কুলের শাখা পরিচালনা করছে। বিশেষ করে ‘টাঙ্গাইল শাহীন ক্যাডেট একাডেমী, গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমি ও শহীদ ক্যাডেট একাডেমি’সহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাখা পরিচালনা, নাম ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি এবং শিক্ষা কার্যক্রমের আড়ালে বাণিজ্য পরিচালনার অভিযোগ তোলেন তারা।
বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট অবকাঠামো, যোগ্য শিক্ষক, শিক্ষার্থীদের অনুকূল পরিবেশ এবং যথাযথ প্রশাসনিক অনুমোদন থাকা জরুরি। কিন্তু একই প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বিভিন্ন এলাকায় একের পর এক শাখা খোলার ফলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এতে স্থানীয় দীর্ঘদিনের প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও নানা সংকটের মুখে পড়ছে।
তাদের অভিযোগ, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিভাবকদের আকৃষ্ট করতে বিভ্রান্তিকর প্রচারণা, শাখা পরিচালনার নামে বিপুল অর্থ আদায়, শিক্ষার্থীদের ভর্তি বাণিজ্য এবং যথাযথ শিক্ষার পরিবেশ নিশ্চিত না করার মতো কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এর ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, এমপিওভুক্ত ও অন্যান্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
মানববন্ধন শেষে গাজীপুর বেসরকারি স্কুল ঐক্য পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লিখিত অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে চারটি প্রধান দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—অভিযোগে উল্লিখিত ক্যাডেট স্কুলগুলোর নামে পরিচালিত শাখাগুলোর কার্যক্রম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ও শিক্ষা বাণিজ্য বন্ধ করা, নতুন শাখা স্থাপনের অনুমতি না দেওয়া এবং একটি নামে একটি স্কুল থাকা।
এ ছাড়া স্মারকলিপিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বই সংগ্রহ, ইএমআইএস কোড প্রাপ্তি এবং বিভিন্ন এলাকায় শাখা বাতিলের দাবি জানানো হয়েছে। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, গাজীপুর মহানগরীর শিক্ষার পরিবেশ, অভিভাবকদের স্বার্থ এবং দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসা স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অধিকার ও মর্যাদা রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রচলিত বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
গাজীপুরে অবৈধ শাখা স্কুল বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
কেবি কলেজ দেশের মধ্যে গর্বের প্রতিষ্ঠান : বাকৃবি উপাচার্য
জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় শিবরাম স্কুল প্রথম
গাজীপুরে কেজি স্কুল এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও বল বিতরণ
দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু
বাকৃবিতে ২৭তম ভাইস-চ্যান্সেলরের যোগদান
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে রাষ্ট্রপতি সার্বিক উন্নতি কামনা করে
শিক্ষার্থী মোরসালিনকে পাঠ্যপুস্তক দিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক
কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর কৃষি শিক্ষা ও গবেষণার উন্নয়নে এডিবির ১৮০ মিলিয়ন ডলারের প্রকল্প
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী
কুড়িগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের A+ সংবর্ধনা
জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট
রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ
এসএসসি ও সমমানে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন
লাকসামে এসএসসির ফলাফলে উজ্জ্বল নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা উচ্চ বিদ্যালয়
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে শতভাগ পাস ১০, ফেল ৪ প্রতিষ্ঠান
এসএসসির ফলাফলে ময়মনসিংহ বোর্ডে এগিয়ে মেয়েরা
বাকৃবিতে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের জন্য সম্মাননা-২০২৬ প্রদান
শিশু ও কিশোরদের নিরাপদ ডিজিটাল আচরণ, তথ্য যাচাই এবং অনলাইন নৈতিকতা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া জরুরি - ববি হাজ্জাজ
শিক্ষার মানোন্নয়নে বোর্ডগুলোকে গতানুগতিকতার বাইরে এসে কার্যকর ভূমিকা রাখতে হবে: শিক্ষা মন্ত্রী
ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
কালিহাতীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাংলা অভিধান বিতরণ
গলাচিপায় শিশু শিক্ষার্থী জামিলার স্বপ্ন দেশসেরা হওয়া, প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বরিশাল বিভাগে সেরা
বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ময়মনসিংহে বায়তুল কুরআন মাদ্রাসায় কুরবানির তাৎপর্য আলোচনা ও পুরস্কার বিতরণ
হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থীকে বহিষ্কার
প্রাথমিক শিক্ষা: প্রাসঙ্গিক ভাবনা
জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই: প্রতিমন্ত্রী ইশরাক