আতিকা সুলতানা লামিয়া, গাজীপুর জেলা প্রতিনিধি ০৪ অক্টোবার ২০২৬ ০১:১৭ পি.এম
গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন, কাশিমপুর মেট্রো থানার উদ্যোগে ৫৬টি স্কুলের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ও বৃত্তিপ্রাপ্ত ৯ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন হাতীমারা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন কেজি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের সভাপতি আজিজুল ইসলাম মানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাশিমপুর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক, হাতীমারা হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের উপদেষ্টা মেহনাজ সরকার শিল্পী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাতীমারা হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আব্দুল মোত্তালিব মিয়া এবং কাশিমপুর হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানের উদ্বোধন করেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কাশিমপুর মেট্রো থানা যুবদলের সদস্য সচিব কে. এম. হাফিজুর রহমান রাজু।
প্রধান আলোচক ছিলেন গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ রওনাক উদ্দিন। আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের পুবাইল মেট্রো থানা সভাপতি মোঃ মাসুদুর রহমান সিদ্দিকী, কোনাবাড়ী মেট্রো থানা সভাপতি মোঃ আখতার-উজ-জামান এবং সদর মেট্রো থানা সভাপতি মোঃ সাইফুল ইসলাম।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ তাহাজউদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ হাসেম রেজা এবং গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি লিজা খন্দকার লাকি।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের কোনাবাড়ী থানা সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন মাস্টার এবং সদর মেট্রো থানা সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর-রশিদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কাশিমপুর মেট্রো থানা সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এসোসিয়েশনের ৩ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল এবং ৬ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান।
প্রধান অতিথি মেহনাজ সরকার শিল্পী তার বক্তব্যে বলেন, আপনারা যারা এখানে শিক্ষকমন্ডলী রয়েছেন। আপনাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে ছেলে মেয়েদের মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। অবশ্য একটি বিষয়ে জানি যারা বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা করে থাকেন এবং যারা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী রয়েছেন তারা অক্লান্ত পরিশ্রম করে থাকেন এই প্রতিষ্ঠান উন্নয়নের লক্ষে। যে পরিমাণে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সে তুলনায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা খুবই কম। আমাদের যে ছাত্রছাত্রী রয়েছে তাতে কিন্তু আমাদের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী জায়গা দেওয়া সম্ভব না। সে দিক বিবেচনা করে আমাদের বেসরকারি প্রতিষ্ঠানগুলি এখানে গড়ে উঠেছে আমাদের যে উদ্যোক্তারা রয়েছেন যারা প্রতিষ্ঠানগুলি তুলেছেন তারা অবশ্যই সময়োপযোগী পদক্ষেপ নিয়েছেন। নতুবা এই সরকারি প্রতিষ্ঠানে আমাদের শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ সম্ভব হতো না।
তিনি আরো বলেন, এখানে অধিকাংশ মায়েরা কিন্তু অভিভাবক উপস্থিত রয়েছেন। মায়েদের প্রতি অনুরোধ থাকবে। আপনারা প্রতিটি মা শুধুমাত্র বাচ্চাদের প্রতি দৃষ্টি দিবেন তা নয় একটি বাচ্চার পড়ালেখা শেষ না হওয়া পর্যন্ত তাদের দিকে খেয়াল রাখবেন যাতে আপনার বাচ্চারা বিপথে না যায়। কারণ একটি সন্তান, সু সন্তান, শিক্ষিত সন্তান হিসেবে গড়ে উঠবে। তখন আমরা শিক্ষিত জাতী হিসেবে উপহার দিতে পারব।
বক্তারা বলেন, শিশু-কিশোরদের মেধা ও প্রতিভার বিকাশ এবং শিক্ষাজীবনে উৎসাহ বাড়াতে বৃত্তি প্রদান ও সংবর্ধনার মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্ব দেওয়ার ওপরও তারা জোর দেন।
তারা আরো বলেন, শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন ও উৎসাহ দেওয়া হলে তারা ভবিষ্যতে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে এবং ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগায়।
অনুষ্ঠানের শেষপর্বে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
গাজীপুরে কেজি স্কুল এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও বল বিতরণ
দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু
বাকৃবিতে ২৭তম ভাইস-চ্যান্সেলরের যোগদান
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে রাষ্ট্রপতি সার্বিক উন্নতি কামনা করে
শিক্ষার্থী মোরসালিনকে পাঠ্যপুস্তক দিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক
কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর কৃষি শিক্ষা ও গবেষণার উন্নয়নে এডিবির ১৮০ মিলিয়ন ডলারের প্রকল্প
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী
কুড়িগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের A+ সংবর্ধনা
জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট
রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ
এসএসসি ও সমমানে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন
লাকসামে এসএসসির ফলাফলে উজ্জ্বল নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা উচ্চ বিদ্যালয়
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে শতভাগ পাস ১০, ফেল ৪ প্রতিষ্ঠান
এসএসসির ফলাফলে ময়মনসিংহ বোর্ডে এগিয়ে মেয়েরা
বাকৃবিতে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের জন্য সম্মাননা-২০২৬ প্রদান
শিশু ও কিশোরদের নিরাপদ ডিজিটাল আচরণ, তথ্য যাচাই এবং অনলাইন নৈতিকতা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া জরুরি - ববি হাজ্জাজ
শিক্ষার মানোন্নয়নে বোর্ডগুলোকে গতানুগতিকতার বাইরে এসে কার্যকর ভূমিকা রাখতে হবে: শিক্ষা মন্ত্রী
ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
কালিহাতীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাংলা অভিধান বিতরণ
গলাচিপায় শিশু শিক্ষার্থী জামিলার স্বপ্ন দেশসেরা হওয়া, প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বরিশাল বিভাগে সেরা
বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ময়মনসিংহে বায়তুল কুরআন মাদ্রাসায় কুরবানির তাৎপর্য আলোচনা ও পুরস্কার বিতরণ
হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থীকে বহিষ্কার
প্রাথমিক শিক্ষা: প্রাসঙ্গিক ভাবনা
জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই: প্রতিমন্ত্রী ইশরাক
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু
২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে নতুন কারিকুলাম- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সদর মেট্রো থানা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত