নিজেস্ব প্রতিবিদক ২৭ জুন ২০২৬ ০৭:১৪ পি.এম
টাঙ্গাইলের কালিহাতীতে আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং করিমুননেছা সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির ২০৪ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বাংলা অভিধান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন ২০২৬) আউলিয়াবাদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকী ও করিমুননেছা সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবুল কাশেমসহ প্রমুখ।
আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব কামাল হোসেন ভূঞা সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন । অনুষ্ঠানে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী ১৩৭ জনের সাফল্য কামনায় বিদায় সংবর্ধনা ও দোয়া করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল লতিফ সিদ্দিকী বলেন, "শিক্ষার্থীরা কাঁচামালের মতো। তাদের যেভাবে শিক্ষা দেওয়া হবে, তারা সেভাবেই শিখবে; যে পরিবেশে তারা বেড়ে উঠবে, সেভাবেই গড়ে উঠবে।" তিনি বর্তমান শিক্ষা ব্যবস্থার নানা সমস্যা তুলে ধরে শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
বিশেষ অতিথি লায়লা সিদ্দিকী শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে করিমুননেছা সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ের ২০৪ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বাংলা একাডেমির তিনটি করে বাংলা অভিধান যেমন বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, বাংলা অভিধান (ব্যবহারিক) বিতরণ এবং আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের ২০২৪ ও ২০২৫ সালের ০৫ জন কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রভাষক মোহাম্মদ আরিফুল ইসলাম।
কালিহাতীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাংলা অভিধান বিতরণ
গলাচিপায় শিশু শিক্ষার্থী জামিলার স্বপ্ন দেশসেরা হওয়া, প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বরিশাল বিভাগে সেরা
বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ময়মনসিংহে বায়তুল কুরআন মাদ্রাসায় কুরবানির তাৎপর্য আলোচনা ও পুরস্কার বিতরণ
হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থীকে বহিষ্কার
প্রাথমিক শিক্ষা: প্রাসঙ্গিক ভাবনা
জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই: প্রতিমন্ত্রী ইশরাক
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু
২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে নতুন কারিকুলাম- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সদর মেট্রো থানা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
পৃথিবীর অনেক দেশে বিপুল প্রাকৃতিক সম্পদ থাকলেও তারা উন্নত হতে পারেনি - ড. আ ন ম এহছানুল হক মিলন
দিনাজপুরে ভুল সেটে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব অব্যাহতি
আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনে বাকৃবি-ব্রিটিশ কাউন্সিলের চুক্তি স্বাক্ষরিত
বদলে গেছে শ্রেণী কক্ষ: লালমনিরহাটে শিশুদের জন্য বিজিবি'র আধুনিক শিক্ষা প্রয়াস
দিনাজপুর বোর্ডে গণিত পরীক্ষায় বহিষ্কার ৩, অনুপস্থিত ২১৬৬
মেধাসম্পদ সুরক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর উদ্যোগ নিতে শিক্ষামন্ত্রীর আহ্বান
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
আইএসইউতে ‘স্প্যানডেক্স’ ম্যাগাজিনের উদ্বোধন, গুরুত্ব পেল উদ্ভাবনী ভাবনা
এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে
এসএসসির প্রথম দিনেই ভুল প্রশ্নপত্র, সাংবাদিকদের সঙ্গে কেন্দ্র সচিবের অসৌজন্যমূলক আচরণ
শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে - শিক্ষা প্রতিমন্ত্রী
সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ
পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের গুণগত মান বজায় রাখা হবে - শিক্ষামন্ত্রী
শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক: জেলা প্রশাসক আবু সাঈদ
নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা
বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
দেশের প্রাথমিক ও গণশিক্ষা খাতের উন্নয়নে বিভিন্ন চলমান প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে - আ ন ম এহছানুল হক মিলন
বাইউস্টের ১৭তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
বাইউস্টের ১৬তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত