ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় শিবরাম স্কুল প্রথম

লালমনিরহাট প্রতিনিধি: ০৮ নভেম্বার ২০২৬ ০৬:১৪ পি.এম

লালমনিরহাটে জাতীয় শিশুকিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’ আয়োজিত জেলা পর্যায়ের হাতের লেখা প্রতিযোগিতায় (ক গ্রুপ) প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে শিবরাম আদর্শ পাবলিক স্কুলের দুই শিক্ষার্থী। তাদের এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
 
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে শিবরাম আদর্শ পাবলিক স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী সালমান ফারসি রেদওয়ান। একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ইয়াছিন আরাফাত দ্বিতীয় স্থান অর্জন করেছে। তৃতীয় স্থান অধিকার করেছে পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী।
 
এ সাফল্য উদযাপনে শনিবার বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন সড়ক।
 
এর আগে শুক্রবার দুপুরে জেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল ইসলাম এবং জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) আল-আমীন ইসলাম।
 
প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী সালমান ফারসি রেদওয়ান বলে, “প্রথম স্থান অর্জন করতে পেরে আমি খুব আনন্দিত। এ সাফল্যের জন্য নিয়মিত অনুশীলন করেছি। ভবিষ্যতেও পড়াশোনার পাশাপাশি এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিয়ে ভালো করতে চাই।”
 
সালমানের বাবা বলেন, “সন্তানের এমন অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার এ সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষক ও পরিবারের উৎসাহ-অনুপ্রেরণা রয়েছে। ভবিষ্যতেও সে যেন ভালো মানুষ হওয়ার পাশাপাশি পড়াশোনায় আরও এগিয়ে যেতে পারে, সেই প্রত্যাশা করি।”
 
শিবরাম আদর্শ পাবলিক স্কুলের পরিচালক ও অধ্যক্ষ রাশেদুল ইসলাম রাশেদ বলেন, “একই প্রতিযোগিতায় আমাদের বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। আমরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল ও সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করি। এ সাফল্য অন্য শিক্ষার্থীদেরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।”
 
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম বলেন, “শিশুদের সুন্দর হাতের লেখা চর্চা, মনোযোগ ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়। শিবরাম আদর্শ পাবলিক স্কুলের দুই শিক্ষার্থীর এমন সাফল্য প্রশংসনীয়।”
 
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে নিয়মিত পড়াশোনার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা ও সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। এ অর্জন সেই প্রচেষ্টাকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় শিবরাম স্কুল প্রথম

news image

গাজীপুরে কেজি স্কুল এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 

news image

গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও বল বিতরণ

news image

দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

news image

বাকৃবিতে ২৭তম ভাইস-চ্যান্সেলরের যোগদান

news image

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে রাষ্ট্রপতি সার্বিক উন্নতি কামনা করে

news image

শিক্ষার্থী মোরসালিনকে পাঠ্যপুস্তক দিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক

news image

কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর কৃষি শিক্ষা ও গবেষণার উন্নয়নে এডিবির ১৮০ মিলিয়ন ডলারের প্রকল্প

news image

১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

news image

কুড়িগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের A+ সংবর্ধনা

news image

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

news image

রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ ​

news image

এসএসসি ও সমমানে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন

news image

লাকসামে এসএসসির ফলাফলে উজ্জ্বল নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা উচ্চ বিদ্যালয়

news image

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে শতভাগ পাস ১০, ফেল ৪ প্রতিষ্ঠান

news image

এসএসসির ফলাফলে ময়মনসিংহ বোর্ডে এগিয়ে মেয়েরা

news image

বাকৃবিতে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 

news image

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের জন্য সম্মাননা-২০২৬ প্রদান

news image

শিশু ও কিশোরদের নিরাপদ ডিজিটাল আচরণ, তথ্য যাচাই এবং অনলাইন নৈতিকতা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া জরুরি - ববি হাজ্জাজ

news image

শিক্ষার মানোন্নয়নে বোর্ডগুলোকে গতানুগতিকতার বাইরে এসে কার্যকর ভূমিকা রাখতে হবে: শিক্ষা মন্ত্রী

news image

ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

news image

কালিহাতীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাংলা অভিধান বিতরণ

news image

গলাচিপায় শিশু শিক্ষার্থী জামিলার স্বপ্ন দেশসেরা হওয়া, প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বরিশাল বিভাগে সেরা

news image

বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

news image

ময়মনসিংহে বায়তুল কুরআন মাদ্রাসায় কুরবানির তাৎপর্য আলোচনা ও পুরস্কার বিতরণ

news image

হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থীকে বহিষ্কার

news image

প্রাথমিক শিক্ষা: প্রাসঙ্গিক ভাবনা

news image

জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই: প্রতিমন্ত্রী ইশরাক

news image

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু

news image

২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে নতুন কারিকুলাম- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ