মো. মনিরুজ্জামান,ময়মনসিংহ: ০২ আগষ্ট ২০২৬ ০৩:২৪ পি.এম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির (লেভেল-১, সেমিস্টার-১) নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান আয়োজিত হয়েছে। রবিবার (০২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া উপস্থিত ছিলেন। ছাত্র বিষয়ক উপদেষ্টা ও কর্মসূচি কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ শহীদুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডীন পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. মোঃ বাহানুর রহমান, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, প্রক্টর প্রফেসর ড. মোঃ আব্দুল আলীম এবং রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৬৫ বছরের ইতিহাস সংবলিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়; পাশাপাশি দেশি-বিদেশি শিক্ষার্থী এবং ছাত্রদলের আহ্বায়ক মো: আতিকুর রহমান আতিক ও সদস্য সচিব মো: শফিকুল ইসলাম শফিক, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি কৃষিবিদ আব্দুল্লাহ আল মঈন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি জায়েদ হাসান ওয়ালিদ বক্তব্য রাখেন। ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ৯০ ও ২৪-এর গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষার্থীদের দক্ষ, নীতিবান ও মানবিক কৃষিবিদ হয়ে দেশের খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখার আহ্বান জানান। অন্যদিকে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ নবীনদের অভিনন্দন জানিয়ে মেধা ও শ্রমের মাধ্যমে বিশ্বমানের কৃষিবিদ হিসেবে গড়ে উঠে ডিজিটালাইজড ও স্মার্ট বাংলাদেশ গড়ায় অগ্রণী ভূমিকা রাখার তাগিদ দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাকৃবিতে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের জন্য সম্মাননা-২০২৬ প্রদান
শিশু ও কিশোরদের নিরাপদ ডিজিটাল আচরণ, তথ্য যাচাই এবং অনলাইন নৈতিকতা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া জরুরি - ববি হাজ্জাজ
শিক্ষার মানোন্নয়নে বোর্ডগুলোকে গতানুগতিকতার বাইরে এসে কার্যকর ভূমিকা রাখতে হবে: শিক্ষা মন্ত্রী
ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
কালিহাতীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাংলা অভিধান বিতরণ
গলাচিপায় শিশু শিক্ষার্থী জামিলার স্বপ্ন দেশসেরা হওয়া, প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বরিশাল বিভাগে সেরা
বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ময়মনসিংহে বায়তুল কুরআন মাদ্রাসায় কুরবানির তাৎপর্য আলোচনা ও পুরস্কার বিতরণ
হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থীকে বহিষ্কার
প্রাথমিক শিক্ষা: প্রাসঙ্গিক ভাবনা
জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই: প্রতিমন্ত্রী ইশরাক
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু
২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে নতুন কারিকুলাম- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সদর মেট্রো থানা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
পৃথিবীর অনেক দেশে বিপুল প্রাকৃতিক সম্পদ থাকলেও তারা উন্নত হতে পারেনি - ড. আ ন ম এহছানুল হক মিলন
দিনাজপুরে ভুল সেটে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব অব্যাহতি
আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনে বাকৃবি-ব্রিটিশ কাউন্সিলের চুক্তি স্বাক্ষরিত
বদলে গেছে শ্রেণী কক্ষ: লালমনিরহাটে শিশুদের জন্য বিজিবি'র আধুনিক শিক্ষা প্রয়াস
দিনাজপুর বোর্ডে গণিত পরীক্ষায় বহিষ্কার ৩, অনুপস্থিত ২১৬৬
মেধাসম্পদ সুরক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর উদ্যোগ নিতে শিক্ষামন্ত্রীর আহ্বান
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
আইএসইউতে ‘স্প্যানডেক্স’ ম্যাগাজিনের উদ্বোধন, গুরুত্ব পেল উদ্ভাবনী ভাবনা
এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে
এসএসসির প্রথম দিনেই ভুল প্রশ্নপত্র, সাংবাদিকদের সঙ্গে কেন্দ্র সচিবের অসৌজন্যমূলক আচরণ
শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে - শিক্ষা প্রতিমন্ত্রী
সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ
পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের গুণগত মান বজায় রাখা হবে - শিক্ষামন্ত্রী
শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক: জেলা প্রশাসক আবু সাঈদ