ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

গলাচিপায় শিশু শিক্ষার্থী জামিলার স্বপ্ন দেশসেরা হওয়া, প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বরিশাল বিভাগে সেরা

বিশেষ প্রতিনিধি ১০ জুন ২০২৬ ০৭:৪৩ পি.এম

অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনায় একের পর এক সাফল্যের সিঁড়ি পেরিয়ে এবার বরিশাল বিভাগের সেরা হয়েছে পটুয়াখালীর গলাচিপার মেধাবী শিক্ষার্থী জামিলা। তার স্বপ্ন এখন জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করে দেশসেরা হওয়া। দেশের প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এর বালিকা উচ্চ লাফ প্রতিযোগিতায় বরিশাল বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে জামিলা। সে গলাচিপা উপজেলার রতনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। বিভাগীয় পর্যায়ে বরিশাল বিভাগের ছয় জেলার প্রতিযোগীদের পেছনে ফেলে তিনি এই কৃতিত্ব অর্জন করেন ।

জানা গেছে, জামিলা গলাচিপা সদর ইউনিয়নের রতনদী গ্রামের মো. শাহজালালের মেয়ে। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি তার আগ্রহ ছিল। বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে নিজের দক্ষতা প্রমাণ করে আসছে।

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় জামিলা প্রথমে ইউনিয়ন পর্যায়ে অংশ নিয়ে বিজয়ী হয়। এরপর উপজেলা ও জেলা পর্যায়েও প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখে। সর্বশেষ বিভাগীয় পর্যায়ে অংশ নিয়ে বরিশাল বিভাগের প্রথম স্থান অর্জন করে গলাচিপা উপজেলার গৌরব বয়ে আনেন।

সাফল্যের অনুভূতি ব্যক্ত করে শিক্ষার্থী জামিলা বলেন, “আমি খুবই আনন্দিত। আমার এই অর্জনের পেছনে আমার বাবা-মা ও শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। তাদের উৎসাহ ও সহযোগিতা ছাড়া এ সাফল্য সম্ভব হতো না। আমি জাতীয় পর্যায়েও ভালো করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।”

জামিলার বাবা মো. শাহজালাল বলেন, “আমার মেয়ের এমন সাফল্যে আমরা গর্বিত। সে আরও ভালো করবে এবং জাতীয় পর্যায়েও পটুয়াখালীর মুখ উজ্জ্বল করবে বলে আশা করছি।”

রতনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফুননাহার বলেন, “জামিলা অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। সে ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে। বিভাগীয় পর্যায়ে প্রথম হওয়ার খবরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন আমাদের লক্ষ্য জাতীয় পর্যায়ে অংশ নিয়ে এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা।”

তিনি আরও বলেন, “জামিলার জন্য আমরা সকলের কাছে দোয়া কামনা করছি, যাতে সে জাতীয় পর্যায়েও কৃতিত্বের স্বাক্ষর রেখে দেশসেরা হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে।”

স্থানীয়দের মতে, জামিলার এই সাফল্য শুধু তার পরিবারের নয়, পুরো গলাচিপা ও পটুয়াখালীর জন্য গর্বের। তার এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করবে।

আরও খবর

news image

দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

news image

বাকৃবিতে ২৭তম ভাইস-চ্যান্সেলরের যোগদান

news image

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে রাষ্ট্রপতি সার্বিক উন্নতি কামনা করে

news image

শিক্ষার্থী মোরসালিনকে পাঠ্যপুস্তক দিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক

news image

কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর কৃষি শিক্ষা ও গবেষণার উন্নয়নে এডিবির ১৮০ মিলিয়ন ডলারের প্রকল্প

news image

১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

news image

কুড়িগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের A+ সংবর্ধনা

news image

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

news image

রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ ​

news image

এসএসসি ও সমমানে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন

news image

লাকসামে এসএসসির ফলাফলে উজ্জ্বল নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা উচ্চ বিদ্যালয়

news image

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে শতভাগ পাস ১০, ফেল ৪ প্রতিষ্ঠান

news image

এসএসসির ফলাফলে ময়মনসিংহ বোর্ডে এগিয়ে মেয়েরা

news image

বাকৃবিতে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 

news image

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের জন্য সম্মাননা-২০২৬ প্রদান

news image

শিশু ও কিশোরদের নিরাপদ ডিজিটাল আচরণ, তথ্য যাচাই এবং অনলাইন নৈতিকতা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া জরুরি - ববি হাজ্জাজ

news image

শিক্ষার মানোন্নয়নে বোর্ডগুলোকে গতানুগতিকতার বাইরে এসে কার্যকর ভূমিকা রাখতে হবে: শিক্ষা মন্ত্রী

news image

ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

news image

কালিহাতীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাংলা অভিধান বিতরণ

news image

গলাচিপায় শিশু শিক্ষার্থী জামিলার স্বপ্ন দেশসেরা হওয়া, প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বরিশাল বিভাগে সেরা

news image

বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

news image

ময়মনসিংহে বায়তুল কুরআন মাদ্রাসায় কুরবানির তাৎপর্য আলোচনা ও পুরস্কার বিতরণ

news image

হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থীকে বহিষ্কার

news image

প্রাথমিক শিক্ষা: প্রাসঙ্গিক ভাবনা

news image

জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই: প্রতিমন্ত্রী ইশরাক

news image

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু

news image

২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে নতুন কারিকুলাম- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

news image

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সদর মেট্রো থানা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

news image

পৃথিবীর অনেক দেশে বিপুল প্রাকৃতিক সম্পদ থাকলেও তারা উন্নত হতে পারেনি - ড. আ ন ম এহছানুল হক মিলন

news image

দিনাজপুরে ভুল সেটে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব অব্যাহতি