মো. মনিরুজ্জামান, ময়মনসিংহ প্রতিনিধি ২৪ মে ২০২৬ ০৭:০৫ পি.এম
ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) উদ্যোগে বস্তি এলাকায় বসবাস করা নিম্ম আয়ের ৬৬৯টি পরিবারের মাঝে বিনামূল্যে টিন বিতরণ করা হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠিকে স্বচ্ছলভাবে গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন মসিক প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।
আজ (রোববার ২৪ মে ) দুপুরে নগরীর টাউন হলের ভাষা সৈনিক এম. শামছুল হক মুক্তমঞ্চে নিম্ম আয়ের এসব পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে এ টিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও বর্তমান সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে যদি একটু হিসাব করি, অনেক সরকার এসেছে। কিন্তু প্রান্তিক-সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কল্যাণে বিগত সরকারগুলোকে খুব বেশি কার্যকর পদক্ষেপ নিতে দেখিনি। আমরা ব্যস্ত থাকি যারা প্যান্ট পরা মানুষ, আমরা যারা শিক্ষিত উচ্চতর মানুষ, আমরা সেখানে বেশি নজর দেই। বিশেষ করে শহর দেখবেন শহর থেকে শহর তৈরি হয়ে ওঠে। কিন্তু প্রান্তিক মানুষ, গ্রামের মানুষ যারা আছে তাদের জন্য আমাদের যে চিন্তা করা উচিত, আমাদের জনপ্রতিনিধিদের যে ভাবা উচিত সেই জায়গায় যদি আমরা উন্নয়ন না করে থাকি তাহলে সার্বিকভাবে আমরা দেশের উন্নয়নের আগাতে পারবো না। সত্যিকার অর্থে আমরা আমাদের উন্নয়ন, আমাদের মানব সম্পদ, আমাদের মানবতা, আমাদের নৈতিকতা, আমাদের সেই তৃণমূল প্রান্তিক মানুষগুলোকে বিকাশ না করলে সত্যিকার অর্থে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া বা আমরা উন্নত শিখরে পৌঁছার যে স্বপ্ন দেখি সেটা বাস্তবায়ন হবে না।
প্রতিমন্ত্রী আরো বলেন, গত ১২ জানুয়ারির নির্বাচনে জাতীয়তাবাদী দলকে এদেশের মানুষ নির্বাচিত করেছে। সরকার নির্বাচনের পূর্বে যে ওয়াদাগুলো করেছিল তা বাস্তবায়নে কাজ করছে। প্রান্তিক মানুষগুলো, গরিব, অসহায় সাধারণ মানুষ যারা খেটে খাওয়া শ্রমজীবী তাদের জন্য আমাদের কর্মসূচিগুলো থাকতে হবে এবং সেটা আমরা বাস্তবায়ন করব। আপনারা অনেকেই জানেন যে আমরা নির্বাচিত হওয়ার নয় দিনের মাথায় আমরা এদেশের কৃষক, খেটে খাওয়া বিশেষ করে কৃষকদের যে কৃষি ঋণ ছিল তা মওকুফ করেছেন। প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। আগামী অর্থ বছরে ৪০ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে। এমনিভাবে আমরা কৃষক ও প্রান্তিক মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এ সময় সিটি করপোরেশনে উদ্যোগে অসহায়দের নিজস্ব উদ্যোগে হেলথ কার্ড বিতরণ কর্মসূচির প্রশংসা করেন।
তিনি বলেন, আজকে ৬৬৯ জন পরিবারকে টিন দেওয়া হচ্ছে দেওয়া হবে। এটা অত্যন্ত মহতী উদ্যোগ। এই সিটি করপোরেশনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বাজেট হয়েছে কিন্তু প্রান্তিক মানুষগুলোর জন্য বিগত সময়ে আমরা কিছু করতে দেখি নাই। এখানে লুটপাট হয়েছে। মানুষের কল্যাণে এখানে কোনো কার্যক্রম গ্রহণ করা হয় নাই। বিগত সরকারের লুটপাট ও বিদেশে টাকা পাচারের কারণে আমাদে অর্থনৈতিক সংকট আছে। কিন্তু সম্মিলিত প্রয়াসে বিভিন্ন খাতে খরচ সাশ্রয়ী করে ময়মনসিংহের উন্নয়ন করতে চাই।
অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দা ওয়াহিদ, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ প্রমুখ।
তথ্য-প্রমাণ ছাড়া প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষূন্ন করবেন না- মসিক প্রশাসক
প্রতিমাসে ভাতা পেতে ময়মনসিংহে ২৫০ প্রতিবন্ধী পেল সুবর্ণ কার্ড
ময়মনসিংহে অবৈধ সার মজুদ, জরিমানা ও এক মাসের জেল
লালমনিরহাটে 'দল বদল' রাজনীতির কারিগর ইউপি চেয়ারম্যান সোহরাব
লালমনিরহাটের হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মা'মলা
লালমনিরহাটে স্কুলছাত্রী ধ'র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক ইউসুফ গ্রে'প্তার
ফরিদপুরের সরকারী একমাত্র দুগ্ধ খামার দক্ষতার সাথে পরিচালনা
ময়মনসিংহে চিকিৎসককে জুতা পেটার ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার
লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালকের বিরুদ্ধে মামলা
মনোহরদীতে প্রশাসনের অভিযানে স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ
রাজাপুরে জন্মাষ্টমী উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাদক-জলাবদ্ধতা-যানজট: সুত্রাপুরের সমস্যা দেখতে মাঠে ইশরাক
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
বাকৃবিতে পেনশন ব্যবস্থা সহজীকরণে অনলাইন অটোমেশন পদ্ধতির সুপারিশ
ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
লালমনিরহাটে কৃষক দল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা- বাড়ি ঘর ভাঙচুরের অভিযোগ
সামান্য উদ্যোগেই বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী
নোয়াখালীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্ভোধন
দিনাজপুরের জিমন্যাস্টিকস উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রথম সভায় দিনাজপুরের তিন প্রতিনিধি, শিশুদের প্রশিক্ষণ ক্যাম্প ও আন্তস্কুল প্রতিযোগিতার উদ্যোগ
স্কুলছাত্রী ধর্ষণ: ফরিদপুরে ৩ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
লালমনিরহাটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার, স্বামী-স্বজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ
জুলাই যোদ্ধা’ আল-আমিনকে ‘প্রশ্নবিদ্ধ’ করতে মরিয়া গুপ্ত বট বাহিনী
সাপে কাটা রোগীকে মৃত্যুর দুই দিন পর ‘জীবিত’ করার চেষ্টা ওঝার, কবরের পাশে মানুষের ভিড়
লাকসামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত: আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
রাজাপুরে পিএফজির উদ্যোগে সম্প্রীতির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ঝিনাইগাতীর ডেফলাই বেদেপল্লীতে বিয়ে বাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার লুটের অভিযোগ সংবাদ সম্মেলন
যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত
রাজাপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ১ হাজার বৃক্ষরোপণ
নাটোরে সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনদের পাশে জামায়াত
কুড়িগ্রামের চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সভা