ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

প্রকৃতি থেকে অনুপ্রাণিত, জলবায়ুর জন্য কাজের আহ্বান: সিসিএইচপি আয়োজনে কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

নিজেস্ব প্রতিবিদক ০৫ জুন ২০২৬ ০৭:৩১ পি.এম

“প্রকৃতি থেকে অনুপ্রাণিত। জলবায়ুর জন্য। আমাদের ভবিষ্যতের জন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত হয়েছে। শুক্রবার (৫ জুন) কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম (সিসিএইচপি), খ্রীষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টায় কাপ্তাই উপজেলা চত্বর থেকে ফেস্টুন, ব্যানার, প্ল্যাকার্ড ও বাদ্যযন্ত্রসহ একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কাপ্তাইয়ের প্রধান প্রধান সড়ক ও বড়ইছড়ি বাজার প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে কাপ্তাই উপজেলা পরিষদের “কিন্নরী হল” কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা সঞ্চালনা করেন। খ্রীষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার পরিচালক ডা. প্রবীর খেয়াং-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ এবং কাপ্তাই উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম বলেন, “পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণ, পরিবেশ দূষণ রোধ এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সভাপতির বক্তব্যে ডা. প্রবীর খেয়াং বলেন, “সুস্থ পরিবেশ ছাড়া সুস্থ জীবন সম্ভব নয়। পরিবেশ সংরক্ষণে ব্যক্তি, পরিবার ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে। বন, পাহাড় ও জীববৈচিত্র্য রক্ষায় সকলকে একযোগে কাজ করার কোনো বিকল্প নেই। এসময় কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম (সিএইচপি), খ্রীষ্টিয়ান হাসপাতালের কর্মকর্তা- কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজ পৃথিবী গঠনে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আরও খবর

news image

বহুল আলোচিত আশা আক্তারের বিরুদ্ধে তিনটি ওয়ারেন্ট ও একটি সমনজারি ছয় জনের বিরুদ্ধে পুলিশ তাদের খুঁজছে

news image

রিক্সায় চড়ে ব্যতিক্রমী বিদায় নিলেন সমাজসেবা কর্মকর্তা

news image

ফরিদপুরের মধুখালীতে র‌্যাবের অভিযান: ৬ মামলার আসামি সামাদ এবার ইয়াবাসহ গ্রেফতার

news image

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন

news image

লালমনিরহাটে রবিদাস সমিতির সভাপতির পদকে কেন্দ্র করে, ধনেশ্বর রবিদাসকে প্রাণ নাশের হুমকি

news image

বোচাগঞ্জ থানা অধীনে আশা আক্তার সহ তার পরিবারের বিরুদ্ধে দিনাজপুর কোর্ট আদালতে একাধিক মামলা দায়ের এবং ওয়ারেন্ট ও সমন জারি

news image

বিরামপুর সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা

news image

ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিরুদ্ধে যুবলীগের বিক্ষোভ মিছিল

news image

লালমনিরহাটে ৪ সীমান্ত দিয়ে বিএসএফের ‘পুশইনের’ চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ

news image

লালমনিরহাটে নয়াদিগন্তের প্রতিনিধিকে হত্যার হুমকি, শ্রমিকলীগ নেতা নয়নের বিরুদ্ধে থানায় জিডি 

news image

ফরিদপুরের চরভদ্রাসনে জমি চাষ দিতে গিয়ে ট্রাক্টর উল্টে পদ্মা নদীতে ডুবে চালকের মৃত্যু

news image

ফরিদপুরের ভাঙ্গায় কথিত মাদক সম্রাজ্ঞীর বাড়ি গুড়িয়ে দিল বিক্ষুব্ধ এলাকাবাসী

news image

নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত

news image

প্রকৃতি থেকে অনুপ্রাণিত, জলবায়ুর জন্য কাজের আহ্বান: সিসিএইচপি আয়োজনে কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

news image

বিশ্ব পরিবেশ দিবসে পিরোজপুরে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

news image

ডিমলায় বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত গৃহবধূ

news image

ফের দৌলতদিয়ায় পদ্মায় যাত্রীবাহী বাস, রক্ষা পেলো ৩৭ যাত্রী 

news image

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন বোচাগঞ্জের ইউএনও মোঃ মারুফ হাসান

news image

"উন্নয়ন ও জনকল্যাণে গণমাধ্যম-প্রশাসনের সমন্বয়ের প্রত্যয়"

news image

"উন্নয়ন ও জনকল্যাণে গণমাধ্যম-প্রশাসনের সমন্বয়ের প্রত্যয়"

news image

কবরের গাছ চুরি করায় পুরো গ্রামকে দেড় হাজার ফুলগাছ উপহার দিলেন ফরিদপুরের শামীম

news image

ভালুকায় ফাটল ধরা মডেল মসজিদ নিয়ে উদ্বেগ, তদন্তের দাবি স্থানীয়দের

news image

বৃদ্ধা মাকে ঘরে পুতে রেখেছে ছেলে 

news image

নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

news image

প্রবীণ সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির

news image

আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

news image

আত্রাই নদীতে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু

news image

ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে ধর্ষণ ও পর্নোগ্রাফি: লালবাগ থেকে হাসিব গ্রেফতার

news image

ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

news image

সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত