নিজেস্ব প্রতিবিদক ০৫ জুন ২০২৬ ০৮:৩৯ পি.এম
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের চন্ডিদাসদী গ্রামে কথিত মাদক ব্যবসায়ী ময়না বেগম ও তার সহযোগী আইয়ুব আলীর নির্মাণাধীন ভবন এবং বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে তাদের ঘরের মালামাল ও স্থাপনা পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ময়না বেগম ও আইয়ুব আলীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, আইনশৃঙ্খলা বাহিনী একাধিকবার তাদের গ্রেপ্তার করলেও জামিনে মুক্ত হয়ে তারা পুনরায় একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। স্থানীয়ভাবে বিভিন্ন সময়ে সতর্ক করা হলেও অভিযোগ রয়েছে যে তারা মাদক ব্যবসা অব্যাহত রাখেন।
এলাকাবাসীর ভাষ্যমতে, মাদক ব্যবসার মাধ্যমে তারা বিপুল অর্থসম্পদ অর্জন করে বহুতল ভবন নির্মাণসহ উল্লেখযোগ্য সম্পদের মালিক হয়েছেন। তাদের কার্যকলাপের কারণে এলাকার বহু কিশোর ও যুবক মাদকাসক্ত হয়ে পড়েছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।
এর আগে বৃহস্পতিবার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে অনুষ্ঠিত এক জনসমাবেশে ইউনিয়নকে মাদকমুক্ত করার লক্ষ্যে হাজারো মানুষ ঐক্যবদ্ধ হয়ে মাদকবিরোধী শপথ গ্রহণ করেন। সেখানে এলাকার প্রায় ৩০০ কিশোরসহ বিপুল সংখ্যক যুবক মাদকের ভয়াবহ ছোবলে আক্রান্ত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়।
এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে সোনাখোলা গ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকার কয়েকশ’ মানুষ একত্রিত হয়ে ময়না বেগমের বাড়িতে হামলা চালায়। স্থানীয়দের দাবি, বাড়িটি মাদকের গুদাম হিসেবে ব্যবহৃত হতো। হামলাকারীরা ভবন ও ঘরবাড়ি ভেঙে ফেলার পর সেখানে আগুন ধরিয়ে দেয়। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বিদেশি মদের বোতল, দেশীয় অস্ত্র, ঢাল-সরকি ও বিভিন্ন অবৈধ সামগ্রী উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি।
বহুল আলোচিত আশা আক্তারের বিরুদ্ধে তিনটি ওয়ারেন্ট ও একটি সমনজারি ছয় জনের বিরুদ্ধে পুলিশ তাদের খুঁজছে
রিক্সায় চড়ে ব্যতিক্রমী বিদায় নিলেন সমাজসেবা কর্মকর্তা
ফরিদপুরের মধুখালীতে র্যাবের অভিযান: ৬ মামলার আসামি সামাদ এবার ইয়াবাসহ গ্রেফতার
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন
লালমনিরহাটে রবিদাস সমিতির সভাপতির পদকে কেন্দ্র করে, ধনেশ্বর রবিদাসকে প্রাণ নাশের হুমকি
বোচাগঞ্জ থানা অধীনে আশা আক্তার সহ তার পরিবারের বিরুদ্ধে দিনাজপুর কোর্ট আদালতে একাধিক মামলা দায়ের এবং ওয়ারেন্ট ও সমন জারি
বিরামপুর সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা
ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিরুদ্ধে যুবলীগের বিক্ষোভ মিছিল
লালমনিরহাটে ৪ সীমান্ত দিয়ে বিএসএফের ‘পুশইনের’ চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ
লালমনিরহাটে নয়াদিগন্তের প্রতিনিধিকে হত্যার হুমকি, শ্রমিকলীগ নেতা নয়নের বিরুদ্ধে থানায় জিডি
ফরিদপুরের চরভদ্রাসনে জমি চাষ দিতে গিয়ে ট্রাক্টর উল্টে পদ্মা নদীতে ডুবে চালকের মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গায় কথিত মাদক সম্রাজ্ঞীর বাড়ি গুড়িয়ে দিল বিক্ষুব্ধ এলাকাবাসী
নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
প্রকৃতি থেকে অনুপ্রাণিত, জলবায়ুর জন্য কাজের আহ্বান: সিসিএইচপি আয়োজনে কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত
বিশ্ব পরিবেশ দিবসে পিরোজপুরে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন
ডিমলায় বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত গৃহবধূ
ফের দৌলতদিয়ায় পদ্মায় যাত্রীবাহী বাস, রক্ষা পেলো ৩৭ যাত্রী
দিনাজপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন বোচাগঞ্জের ইউএনও মোঃ মারুফ হাসান
"উন্নয়ন ও জনকল্যাণে গণমাধ্যম-প্রশাসনের সমন্বয়ের প্রত্যয়"
"উন্নয়ন ও জনকল্যাণে গণমাধ্যম-প্রশাসনের সমন্বয়ের প্রত্যয়"
কবরের গাছ চুরি করায় পুরো গ্রামকে দেড় হাজার ফুলগাছ উপহার দিলেন ফরিদপুরের শামীম
ভালুকায় ফাটল ধরা মডেল মসজিদ নিয়ে উদ্বেগ, তদন্তের দাবি স্থানীয়দের
বৃদ্ধা মাকে ঘরে পুতে রেখেছে ছেলে
নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
প্রবীণ সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির
আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
আত্রাই নদীতে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু
ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে ধর্ষণ ও পর্নোগ্রাফি: লালবাগ থেকে হাসিব গ্রেফতার
ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত