ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

লালমনিরহাটে নয়াদিগন্তের প্রতিনিধিকে হত্যার হুমকি, শ্রমিকলীগ নেতা নয়নের বিরুদ্ধে থানায় জিডি 

​লালমনিরহাট প্রতিনিধি  ০৫ জুন ২০২৬ ০৮:৪৫ পি.এম

চাকরি দেওয়ার নামে সাধারণ মানুষের লাখ লাখ টাকা আত্মসাতের সংবাদ প্রকাশ করায় দৈনিক নয়াদিগন্তের লালমনিরহাট জেলা প্রতিনিধি আশাদুল ইসলাম সবুজকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি ও গালিগালাজ করার অভিযোগ উঠেছে। বাংলাদেশ রেলওয়ের কর্মচারী ও শ্রমিকলীগ নেতা নয়নের বিরুদ্ধে। 

এই ঘটনায় বৃহষ্পতিবার (৪ জুন) রাতেই জীবনের নিরাপত্তা চেয়ে লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন সাংবাদিক সবুজ। ​জিডি সূত্রে জানা গেছে, ভুক্তভোগী আশাদুল ইসলাম সবুজ লালমনিরহাট থেকে প্রকাশিত 'নতুন বাংলার সংবাদ' পত্রিকার সম্পাদক ও দৈনিক 'নয়াদিগন্ত' পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। অভিযুক্ত নয়ন (৩৩) রেলওয়ের একজন কর্মচারী এবং লালমনিরহাট শহরের ওয়ারলেস কলোনি এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে ও রেলওয়ে শ্রমিকলীগ নেতা।

উক্ত বিগত আওয়ামীলীগ সরকারের আমলে প্রভাব খাঁটিয়ে নয়ন রেল কর্মচারী হওয়ার সুবাদে বিভিন্ন মানুষকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন—এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সম্প্রতি সাংবাদিক সবুজ অনুসন্ধানী সংবাদ প্রকাশ করেন।

এতে ক্ষিপ্ত হয়ে গত বৃহস্পতিবার (০৪ জুন) রাতে আনুমানিক ১০:১১ মিনিটে অভিযুক্ত নয়ন তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে সাংবাদিক সবুজের ব্যক্তিগত নম্বরে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একই সাথে তিনি সাংবাদিকতাকে চিরতরে মিটিয়ে দেওয়া এবং সুযোগ বুঝে বড় ধরনের ক্ষতি করার হুমকি প্রদান করেন।

​পরবর্তীতে সাংবাদিক সবুজ নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে লালমনিরহাট সদর থানায় হাজির হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ২৫১) অন্তর্ভুক্ত করেন।

​লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাংবাদিককে হুমকির বিষয়ে একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

​এদিকে একজন পেশাদার সাংবাদিককে সংবাদ প্রকাশের জেরে এভাবে প্রকাশ্যে হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন লালমনিরহাটের কর্মরত সাংবাদিক সমাজ। তারা দ্রুত অভিযুক্ত রেল কর্মচারী নয়নকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আরও খবর

news image

বহুল আলোচিত আশা আক্তারের বিরুদ্ধে তিনটি ওয়ারেন্ট ও একটি সমনজারি ছয় জনের বিরুদ্ধে পুলিশ তাদের খুঁজছে

news image

রিক্সায় চড়ে ব্যতিক্রমী বিদায় নিলেন সমাজসেবা কর্মকর্তা

news image

ফরিদপুরের মধুখালীতে র‌্যাবের অভিযান: ৬ মামলার আসামি সামাদ এবার ইয়াবাসহ গ্রেফতার

news image

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন

news image

লালমনিরহাটে রবিদাস সমিতির সভাপতির পদকে কেন্দ্র করে, ধনেশ্বর রবিদাসকে প্রাণ নাশের হুমকি

news image

বোচাগঞ্জ থানা অধীনে আশা আক্তার সহ তার পরিবারের বিরুদ্ধে দিনাজপুর কোর্ট আদালতে একাধিক মামলা দায়ের এবং ওয়ারেন্ট ও সমন জারি

news image

বিরামপুর সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা

news image

ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিরুদ্ধে যুবলীগের বিক্ষোভ মিছিল

news image

লালমনিরহাটে ৪ সীমান্ত দিয়ে বিএসএফের ‘পুশইনের’ চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ

news image

লালমনিরহাটে নয়াদিগন্তের প্রতিনিধিকে হত্যার হুমকি, শ্রমিকলীগ নেতা নয়নের বিরুদ্ধে থানায় জিডি 

news image

ফরিদপুরের চরভদ্রাসনে জমি চাষ দিতে গিয়ে ট্রাক্টর উল্টে পদ্মা নদীতে ডুবে চালকের মৃত্যু

news image

ফরিদপুরের ভাঙ্গায় কথিত মাদক সম্রাজ্ঞীর বাড়ি গুড়িয়ে দিল বিক্ষুব্ধ এলাকাবাসী

news image

নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত

news image

প্রকৃতি থেকে অনুপ্রাণিত, জলবায়ুর জন্য কাজের আহ্বান: সিসিএইচপি আয়োজনে কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

news image

বিশ্ব পরিবেশ দিবসে পিরোজপুরে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

news image

ডিমলায় বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত গৃহবধূ

news image

ফের দৌলতদিয়ায় পদ্মায় যাত্রীবাহী বাস, রক্ষা পেলো ৩৭ যাত্রী 

news image

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন বোচাগঞ্জের ইউএনও মোঃ মারুফ হাসান

news image

"উন্নয়ন ও জনকল্যাণে গণমাধ্যম-প্রশাসনের সমন্বয়ের প্রত্যয়"

news image

"উন্নয়ন ও জনকল্যাণে গণমাধ্যম-প্রশাসনের সমন্বয়ের প্রত্যয়"

news image

কবরের গাছ চুরি করায় পুরো গ্রামকে দেড় হাজার ফুলগাছ উপহার দিলেন ফরিদপুরের শামীম

news image

ভালুকায় ফাটল ধরা মডেল মসজিদ নিয়ে উদ্বেগ, তদন্তের দাবি স্থানীয়দের

news image

বৃদ্ধা মাকে ঘরে পুতে রেখেছে ছেলে 

news image

নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

news image

প্রবীণ সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির

news image

আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

news image

আত্রাই নদীতে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু

news image

ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে ধর্ষণ ও পর্নোগ্রাফি: লালবাগ থেকে হাসিব গ্রেফতার

news image

ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

news image

সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত