নাজিম বকাউল , ফরিদপুর ১৪ জুলাই ২০২৬ ০৯:১২ পি.এম
সরকারি উন্নয়ন প্রকল্প মানেই যেখানে অনিয়ম, অপচয় কিংবা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, সেখানে সম্পূর্ণ উল্টো এবং ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করেছে ফরিদপুরের সালথা উপজেলা প্রশাসন। উপজেলার তিনটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ শতভাগ মানসম্মতভাবে সম্পন্ন করার পর, বরাদ্দের উদ্বৃত্ত ৭৩ লাখ ৩৬ হাজার ৩৬৫ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের প্রত্যক্ষ নেতৃত্ব ও সততার কারণে সরকারি অর্থের এমন সাশ্রয়ী ব্যবহার সম্ভব হয়েছে, যা স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের মাঝে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, সালথার আটঘর, রামকান্তপুর ও সোনাপুর ইউনিয়নের ৩টি গুরুত্বপূর্ণ খালের ৪ দশমিক ৫৩৫ কিলোমিটার অংশ পুনঃখননের জন্য মোট ১ কোটি ৬৭ লাখ ৪৯ হাজার ৪০৯ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। লক্ষ্য ছিল—এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা দূরীকরণ এবং কৃষিজমির উৎপাদনশীলতা বৃদ্ধি করা।
ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই প্রকল্পের উদ্বোধন করেন এবং পরবর্তীতে ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম কাজের গুণগত মান পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
সংশ্লিষ্টরা জানান, তিন মাসব্যাপী এই খননকাজে শ্রমিকদের মজুরি, যন্ত্রপাতির ব্যবহার ও পরিবহনসহ সব খরচ মিটিয়ে এবং কাজের মান বজায় রেখেও এক বিশাল অঙ্ক সাশ্রয় করা সম্ভব হয়। প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্যরা বলেন, "পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ইউএনও মহোদয় নিয়মিত তদারকি করায় কোনো অপচয় হয়নি। ফলে নির্ধারিত মান বজায় রেখেই কম ব্যয়ে কাজ শেষ হয়েছে।"
স্থানীয় কৃষকদের মতে, দীর্ঘদিন ভরাট থাকা এই খালগুলো সচল হওয়ায় বর্ষার জলাবদ্ধতা ও শুষ্ক মৌসুমের সেচ সংকট দূর হবে। একই সাথে প্রাকৃতিক মাছের আবাসন পুনরুদ্ধার হওয়ায় স্থানীয় অর্থনীতি গতিশীল হবে।
এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, “সরকারি অর্থ জনগণের আমানত। এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা প্রয়োজন। প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার পর যে অর্থ অবশিষ্ট ছিল, তা নিয়ম মেনে সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। সুশাসন প্রতিষ্ঠায় সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করাই প্রশাসনের মূল দায়িত্ব।”
সেতাবগঞ্জ পৌরসভা ধীন কাজলের উস্কানিমূলক কথাবার্তার কারণে নিজ স্বামীর বাড়িতে আশা আক্তার কে চুরি করতে বাধ্য করে এই নিয়ে জণমনের প্রশ্ন উঠেছে
৫ দফা দাবিতে রাজেন্দ্র কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
লালমনিরহাটে টানা বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি : নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা
ফরিদপুরের চরভদ্রাসনে খাল খনন প্রকল্পের মজুরি আত্মসাতের চেষ্টা, উত্তেজনার পর ইউএনও’র হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত
লালমনিরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
ফরিদপুরের সালথায় খাল পুনঃখননে সাশ্রয় ৭৩ লাখ টাকা, সরকারি কোষাগারে ফেরত
মসিক এলাকায় টি.আর.কর্মসূচির চেক বিতরণ
একাধিক বিয়ে ও চুরির নাটক: সেতাবগঞ্জে বহুরূপী আশার প্রতারণায় নিঃস্ব প্রবীণ সাংবাদিক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
ফরিদপুরের ভাঙায় এক্সপ্রেসওয়ের ফুটপাত যেন ময়লার ভাগাড়
চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড
স্কুলছাত্রকে জেলে পাঠানোর অভিযোগ: এলাকায় ক্ষোভ
পদোন্নতি পাওয়া ১০ ডিসি
আহলে বাইতের রাসুল (সাঃ) স্মরণে ২য় শোহদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত
পিরোজপুরে কুমিরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন এসএমসি কমিটি গঠন: সভাপতি শাহিন ফকির
মাঠে বাবার সামনেই বজ্রপাতে প্রাণ গেল ছেলের
ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে
চিরিরবন্দরে ৪ মাদকসেবীকে কারাদণ্ড ও জরিমানা
বাংলাদেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
ফরিদপুরে হামলা ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
অপহরণ ও চাঁদাবাজি: যুবশক্তি নেতাসহ ৫ জন কারাগারে
দেশী জাতের গবাদিপশু উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে– মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সমুদ্রে ট্রলারডুবি: ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের পাশে গলাচিপা উপজেলা প্রশাসন
বাকৃবিতে নতুন ‘বি.এসসি. ভেট. সায়েন্স এন্ড এ. এইচ.’ ডিগ্রির প্রথম ওরিয়েন্টেশন সম্পন্ন
ফরিদপুরের মধুখালীতে দুই মণ পচা মাংস জব্দ: মাংস ব্যবসায়ীর জরিমানা
ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু
দিনাজপুরে কোটি টাকার দুষ্প্রাপ্য প্রত্নবস্তু উদ্ধার
বাকৃবিতে কৃষি অনুষদের ওরিয়েন্টেশন ও ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন
'অহন সবজি ঠিকমত বাজারে নিবার পামু' রাস্তা উদ্বোধনে কৃষকদের মুখে হাসি
মাকে ধর্ষণের অভিযোগে হত্যায় সহোদর ৪ ভাই গ্রেপ্তার
রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি