এস.বি-সুজন,লালমনিরহাট প্রতিনিধি ১৪ জুলাই ২০২৬ ০৯:৩৩ পি.এম
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টির প্রভাবে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পাচ্ছে। তিস্তা নদীর পানি বর্তমানে বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় লালমনিরহাটের নদী তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এতে চরাঞ্চল ও তীরবর্তী এলাকার মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৩টার তথ্য অনুযায়ী, দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১০ মিটার। বিপদসীমা ৫২ দশমিক ১৫ মিটার হওয়ায় পানি বর্তমানে বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরে তিস্তার পানি ওঠানামা করলেও উজানের ঢল অব্যাহত থাকায় নদীতে পানির চাপ বাড়ছে। এতে চরাঞ্চলের নিচু এলাকা, ফসলি জমি ও কাঁচা রাস্তায় পানি প্রবেশ করতে শুরু করেছে। পানি আরও বাড়লে বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিস্তা তীরবর্তী বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অনেক অংশ সংস্কার না করায় পানি বৃদ্ধি পেলেই ভাঙনের ঝুঁকি তৈরি হয়। শুষ্ক মৌসুমে স্থায়ী সংস্কারের পরিবর্তে বর্ষাকালে জরুরি মেরামতের কারণে কার্যকর সুরক্ষা নিশ্চিত হয় না।
এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় উত্তরাঞ্চলের নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি অথবা বিদ্যমান পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে।
অন্যদিকে সোমবারের তথ্য অনুযায়ী দেশের চারটি নদী স্টেশনে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এগুলো হলো সুরমা নদীর ছাতক, কুশিয়ারা নদীর মারকুলি ও ফেঞ্চুগঞ্জ এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা স্টেশন।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন,উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। নদী তীরবর্তী ও চরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া নদীতে না নামার পরামর্শ দেওয়া হয়েছে।
সেতাবগঞ্জ পৌরসভা ধীন কাজলের উস্কানিমূলক কথাবার্তার কারণে নিজ স্বামীর বাড়িতে আশা আক্তার কে চুরি করতে বাধ্য করে এই নিয়ে জণমনের প্রশ্ন উঠেছে
৫ দফা দাবিতে রাজেন্দ্র কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
লালমনিরহাটে টানা বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি : নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা
ফরিদপুরের চরভদ্রাসনে খাল খনন প্রকল্পের মজুরি আত্মসাতের চেষ্টা, উত্তেজনার পর ইউএনও’র হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত
লালমনিরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
ফরিদপুরের সালথায় খাল পুনঃখননে সাশ্রয় ৭৩ লাখ টাকা, সরকারি কোষাগারে ফেরত
মসিক এলাকায় টি.আর.কর্মসূচির চেক বিতরণ
একাধিক বিয়ে ও চুরির নাটক: সেতাবগঞ্জে বহুরূপী আশার প্রতারণায় নিঃস্ব প্রবীণ সাংবাদিক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
ফরিদপুরের ভাঙায় এক্সপ্রেসওয়ের ফুটপাত যেন ময়লার ভাগাড়
চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড
স্কুলছাত্রকে জেলে পাঠানোর অভিযোগ: এলাকায় ক্ষোভ
পদোন্নতি পাওয়া ১০ ডিসি
আহলে বাইতের রাসুল (সাঃ) স্মরণে ২য় শোহদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত
পিরোজপুরে কুমিরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন এসএমসি কমিটি গঠন: সভাপতি শাহিন ফকির
মাঠে বাবার সামনেই বজ্রপাতে প্রাণ গেল ছেলের
ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে
চিরিরবন্দরে ৪ মাদকসেবীকে কারাদণ্ড ও জরিমানা
বাংলাদেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
ফরিদপুরে হামলা ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
অপহরণ ও চাঁদাবাজি: যুবশক্তি নেতাসহ ৫ জন কারাগারে
দেশী জাতের গবাদিপশু উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে– মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সমুদ্রে ট্রলারডুবি: ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের পাশে গলাচিপা উপজেলা প্রশাসন
বাকৃবিতে নতুন ‘বি.এসসি. ভেট. সায়েন্স এন্ড এ. এইচ.’ ডিগ্রির প্রথম ওরিয়েন্টেশন সম্পন্ন
ফরিদপুরের মধুখালীতে দুই মণ পচা মাংস জব্দ: মাংস ব্যবসায়ীর জরিমানা
ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু
দিনাজপুরে কোটি টাকার দুষ্প্রাপ্য প্রত্নবস্তু উদ্ধার
বাকৃবিতে কৃষি অনুষদের ওরিয়েন্টেশন ও ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন
'অহন সবজি ঠিকমত বাজারে নিবার পামু' রাস্তা উদ্বোধনে কৃষকদের মুখে হাসি
মাকে ধর্ষণের অভিযোগে হত্যায় সহোদর ৪ ভাই গ্রেপ্তার
রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি