মো.মনিরুজ্জামান,ময়মনসিংহ ০৫ আগষ্ট ২০২৬ ০৬:৩৭ পি.এম
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) 'জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬' পালিত হয়েছে । বুধবার (৫ আগষ্ট) শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে এ আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে ৪ আগস্ট জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের মাধ্যমে মাননীয় ভাইস-চ্যান্সেলরের বিশেষ বাণী প্রচার করা হয়। সকালে শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে দিনের সূচনা ঘটে। বেলা ১১টায় প্রশাসন ভবন সংলগ্ন করিডোর থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার নেতৃত্বে এক বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয়, যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
এরপর সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে এবং সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন বাকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার। সভার শুরুতে শহীদদের স্মরণে কোরআন তেলাওয়াত, বিশেষ দোয়া ও একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ডিন পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. মো. বাহানুর রহমান, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. সামছুল আলম, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন ও ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির। এছাড়া শহীদ পরিবারের সদস্যদের পক্ষে শহীদ সাইফুল ইসলামের পিতা মো. তৈয়ব আলী, শহীদ হাফিজুল ইসলামের স্ত্রী আকলিমা আক্তার আখি ও শহীদ আমিনুল ইসলামের স্ত্রী তানজিনা আক্তার স্মৃতিচারণ করেন। ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে জাতীয়তাবাদী ছাত্রদল বাকৃবি শাখার আহ্বায়ক মো. আতিকুর রহমান আতিক, সদস্য-সচিব মো. শফিকুল ইসলাম শফিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম শোয়েব এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি জায়েদ হাসান ওয়ালিদ ও সহ-সম্পাদক শতাব্দী কর বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ১৯৫২ থেকে ২০২৪ সাল পর্যন্ত সকল গণ-আন্দোলনের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। অন্যদিকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া তাঁর বক্তব্যে গণতান্ত্রিক চেতনা ও বীর শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে এক বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার তাগিদ দেন। অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারকে সম্মাননা প্রদান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ঝালকাঠিতে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত
৬ মাসের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সমস্যা অনেকটাই সামাধান হবে : এমপি ওয়াহাব
শ্বেতপত্রের ভিত্তিতেই দুর্নীতির বিরুদ্ধে সরকারের পদক্ষেপ: তারেক রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নতুন দায়িত্বে খলিলুর রহমান
গঙ্গা-তিস্তাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টন চান রাষ্ট্রপতি
সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
সাসাকাওয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্যাপন
গুম-খুন ও জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের ৭৪ জনকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
রাজনৈতিক মতাদর্শ নয়, যোগ্যতার ভিত্তিতে বাহিনীতে পদোন্নতি: প্রধানমন্ত্রী
শপথের পর প্রথমবার বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী
অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণের সুযোগ আর থাকবে না: গণপূর্তমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম নির্বাচিত রাষ্ট্রপতি কে প্রধান মন্ত্রীর লালগোলাপের শুভেচ্ছা জানান
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা
স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: তথ্যমন্ত্রী
কর্মসংস্থান ও প্রযুক্তি উন্নয়নে ভিসার সহযোগিতা চান প্রধানমন্ত্রী
ভবন-ইমারতের নকশা অনুমোদন করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি করপোরেশনকে সহযোগিতার নির্দেশ
রিয়াদে কারখানায় আগুন: ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
অর্থনীতি ও ধর্মীয় সম্প্রীতি নিয়ে গৌরনদীতে তথ্যমন্ত্রী- মার্কিন রাষ্ট্রদূত
সমতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী
‘পেছনে তাকানোর সুযোগ নেই, এখন কাজ করার ও দেশ গড়ার সময়’: প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা: অধ্যাপক ইউনূস
জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া: তথ্যমন্ত্রী
জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের কল্যাণে সবকিছু উজাড় করে দেওয়া হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
আইনের যথাযথ প্রক্রিয়ায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
বাকৃবিতে নানা কর্মসূচিতে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত
জুলাই শহীদদের নামে রাস্তা ও প্রতিষ্ঠানের নামকরণ হবে : তথ্য প্রতিমন্ত্রী
গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ইশরাক
ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা