ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

আমতলীতে সাংবাদিক কন্যাকে নানাভাবে পাশবিক নির্যাতন করে অবশেষে আত্মহত্যার নাটক সাজিয়েছে স্বামী ইমন।

নিজস্ব প্রতিবেদক ২৬ ডিসেম্বার ২০২৪ ০১:৫৮ পি.এম

বরগুনার আমতলীতে স্বামী ইমন সরদার তার স্ত্রীকে অমানবিক নির্যাতন করে ওড়না পেচিয়ে  মেরে ফেলেছেন  জুবায়রা আক্তার জান্নাতি (১৭)কে। এমন অভিযোগ পাওয়া গেছে। বাবা সাংবাদিক সুমন রশিদ এমন অভিযোগ করেছেন। তিনি আরো অভিযোগ করেন, মেয়েকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা বলে নাটক করছে। ঘাতক স্বামী ইমন সরদার স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালিয়ে গেছে।  

ঘটনাটি ঘটেছে আমতলী পৌরসভার পল্লী বিদ্যুৎ এলাকায় শুক্রবার রাতে। 

জানাগেছে, উপজেলার গুলিশাখালী গ্রামের আমতলী সাংবাদিক ক্লাবের সভাপতি সুমন রশিদের কন্যা জুবায়রা আক্তার জান্নাতিকে প্রেমের ফাঁদে ফেলে গত এক বছর আগে গোপনে বিয়ে করেন নাচনাপাড়া গ্রামের আল আমিন সরদারের ছেলে ইমন সরদার। বিয়ের পর থেকে স্ত্রী জান্নাতিকে যৌতুকসহ নানা অযুহাতে নির্যাতন করে আসছে স্বামী ইমন সরদার এমন অভিযোগ বাবা সুমন রশিদের। শুক্রবার বিকেলে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রী জান্নাতিকে স্বামী ইমন মাথার চুল কেটে দেয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্ধ হয়। এক পর্যায় স্বামী ইমন সরদার স্ত্রী জান্নাতিকে বেধরক মারধর করে। ওই মারধরে তিনি মারা যায়। মৃত্যু ভেবে স্বামী ইমন স্ত্রীর গলায় ওড়না পেরিয়ে ফাঁস দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুঁলিয়ে রাখে। আত্মহত্যার নাটক সাজিয়ে স্বামী ইমন স্ত্রীর মরদেহ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালে চিকিৎসক জান্নাতির মৃত্যু নিশ্চিত করলে লাশ রেখে ইমন পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করেছে।  এ ঘটনায় আমতলী থানায় অপমৃত্যু মামলা হয়েছে। স্বামী ইমন সরদার আমতলী পৌরসভা পল্লি বিদ্যুৎ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো। শনিবার দুপুরে ময়না তদন্ত শেষে পুলিশ জান্নাতির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওইদিন বিকেলে  বাবার পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, স্বামী ইমন স্ত্রী জান্নাতিকে প্রায়ই নানা অযুহাতে মারধর করতো। শুক্রবার বিকেলে ইমন স্ত্রী জান্নাতির মাথার চুল কেটে দেয়। এর প্রতিবাদ করে জান্নাতি। এক পর্যায় স্বামী ইমন স্ত্রী জান্নাতিকে বেধরক মারধর করে। এক পর্যায় জ্ঞান হারিয়ে ফেলে। মৃত্যু ভেবে গলায় ওড়না পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা বলে ডাকাডাকি করে। পরে নিজেই স্ত্রীর মরদেহ হাসপাতালে নিয়ে যায়। 

বাবা সুমন রশিদ বলেন, আমার মেয়ে জান্নাতিকে বিয়ের পর থেকেই জামাতা ইমন সরদার প্রায়ই  নির্যাতন করতো। আমাকে মেয়ে বেশ কয়েকবার ফোনে জানিয়ে। কিন্তু আমি মেয়ের কথা আমলে নিইনি। শুক্রবার বিকেলে আমার মেয়ের মাথার চুল কেটে দেয় ইমন। আমার মেয়ে এর প্রতিবাদ করলে শ্বশুর-শ্বাশুড়ীর নির্দেশে স্বামী ইমন বেধরক মারধর করে। এতে আমার মেয়ে জ্ঞাণ হারিয়ে ফেলে। মৃত্যু ভেবে আমার মেয়ের গলায় ফাঁস দিয়ে হত্যা নিশ্চিত করেছে। আমি এ ঘটনার বিচার চাই। 

স্বামী ইমন সরদার স্ত্রীকে হত্যার ঘটনা অস্বীকার করে বলেন, দাম্পত্য কলহের জের ধরে আমি আমার স্ত্রীর মাথার চুল কেটে দিয়েছি। এ ঘটনায় আমার সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছে। এক পর্যায় গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। 

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান খাঁন বলেন, হাসপাতালে আনার পুর্বেই জান্নাতির মৃত্যু হয়েছে। 

আমতলী থানার ওসি (তদন্ত) মোঃ আমির হোসেন সেরনিয়াবাদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আরও খবর

news image

লাকসামে সামাজিক সংগঠনগুলোর মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

news image

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ

news image

লালমনিরহাটের পাটগ্রামে প্র'কাশ্যে চলছে অ'বৈধ বো'মা মে'শিন দিয়ে বালু ও পাথর উত্তোলন

news image

স্কলারশিপ নিয়ে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমালেন শেরপুরের আবু বকর সিদ্দিক

news image

রাজউকের জোন ৪/২ অথরাইজড অফিসার হাসানুর রেজার দুর্নীতির মহাকাব্য

news image

গাবতলীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে পৌর বিএনপির র‍্যালি ও মতবিনিময়

news image

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ক্লিনিং ডে ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

news image

লালমনিরহাটে নয় বছর পর এসিডদগ্ধে গৃহবধূর মৃত্যু! আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন

news image

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

news image

মমেক হাসপাতালে কেউ পদদলিত হয়ে মারা যায়নি : বিভাগীয় কমিশনার

news image

ফরিদপুরে সওজের জমি ও হাসপাতাল এলাকার দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

news image

ফরিদপুরের সালথায় গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার পাশে উপজেলা প্রশাসন, ঘর-দোকান নির্মাণের উদ্বোধন

news image

লাকসামে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন অ্যাডভোকেট বদিউল আলম সুজনের

news image

ঝুঁকিপূর্ণ মল্লিকবাড়ি-পাঁচগাও সড়কে বাঁধলো স্বস্তি

news image

জয়পুরহাটে সরকারি গাছ কাটার অভিযোগে তিনজনের কারাদণ্ড

news image

জাতভেদে ছড়া ১৫০ থেকে ৫০০ টাকা, সরবরাহ বাড়লেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার আক্ষেপ

news image

জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন: সভাপতি হেলাল, সম্পাদক শিপলু বিজয়ী

news image

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় আসামি কামাল প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওসি সিদ্ধিরগঞ্জকে এসপির নির্দেশ

news image

লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

ফরিদপুরে নব নিযুক্ত সিভিল সার্জনকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে কার্যালয় অবরোধ

news image

ফরিদপুরে তিন যুগের পুরোনো সেতু এখন মরণফাঁদ, ঝুঁকিতে হাজারো মানুষ

news image

ফরিদপুরে মন্দিরের জমি দখলের অভিযোগ সেবায়েতের ছেলেদের বিরুদ্ধে: উদ্ধার ও স্থায়ী বরাদ্দের দাবিতে মানববন্ধন

news image

ফরিদপুরের মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

news image

জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব

news image

জয়পুরহাটে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

news image

জয়পুরহাটে আখক্ষেত থেকে নিখোঁজ ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার, মোটরসাইকেল ছিনতাইয়ের ধারণা

news image

জয়পুরহাটে প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অবস্থান

news image

জয়পুরহাটে মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

news image

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পুড়িয়ে হত্যা

news image

সাংবাদিকতার আড়ালে মাদক কারবারের অভিযোগ, বাড়িতে যৌথ অভিযান