ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

অপহরণ মামলা থেকে বাঁচতেই কি ওসি-এসআইয়ের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলা?

নিজস্ব প্রতিবেদক ০৬ এপ্রিল ২০২৫ ১১:১৩ পি.এম

রাজবাড়ীর পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন ও উপ-পরিদর্শক (এসআই) হিমাদ্রি হাওলাদারসহ তিন জনের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী রিমা খাতুনের নামে পাংশা থানায় একটি অপহরণ মামলা রয়েছে। অপহরণ মামলাটিকে ভিন্নখাতে প্রবাহিত ও পুলিশের কাজকে বিঘ্নিত করার জন্য ওই গৃহবধূ পুলিশের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন বলে দাবি করেছেন ওসি মোহাম্মদ সালাউদ্দিন।

রাজবাড়ী নিউজ টোয়েন্টিফোরের অনুসন্ধানেও ওই গৃহবধূর বিরুদ্ধে অপহরণ মামলা থাকার সত্যতা মিলেছে। মিনি খাতুন (৩০) নামে এক নারী বাদী হয়ে গত ২৫ মার্চ পাংশা থানায় অপহরণ মামলাটি দায়ের করেছেন। মামলায় পাঁচ নম্বর আসামি রিমা খাতুন (২৮)। 

অন্য আসামিরা হলেন- রিমা খাতুনের স্বামী শরিফুল ইসলাম (৩২), ভাসুরের ছেলে জিসান খান (১৯), ভাসুর  রফিকুল ইসলাম মজনু (৪৫) ও জা জোছনা খাতুন (৩৮)।

মামলার এজাহারে মিনি খাতুন অভিযোগ করে বলেন, আমার স্বামী সৌদি আরব প্রবাসী। আমার মেয়ে মাহিমা আক্তার অধরা ও জিসান খান কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করত। সেই সূত্রে সে আমার মেয়েকে চেনে। স্কুলে গিয়ে সে আমার মেয়েকে বিভিন্ন সময় বিরক্ত করতো এবং কুপ্রস্তাব দিত। আমার মেয়ে জিসানের প্রস্তাবে রাজি না হয়ে আমার কাছে এসে ঘটনা বলে। আমি জিসানকে নিবারন করার জন্য তার অভিভাবকদের কাছে নালিশ করি। কিন্তু অভিভাবকরা কোন পদক্ষেপ না নিয়ে তাদের ছেলে জিসানকে আমার মেয়ের পেছনে লেলিয়ে দেয়। এতে জিসান আরো বেপরোয়া হয়ে ওঠে এবং আমার মেয়েকে বিরক্ত করা অব্যাহত রাখে। তার অত্যাচারে আমরা কুষ্টিয়ায় টিকতে না পেরে পাংশা থানাধীন পারনারায়নপুর এসে বাসা ভাড়া করে থাকি এবং আমার মেয়েকে পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণীতে ভর্তি করি। কিন্তু জিসান ও তার অভিভাবকরা আমাদের পিছু ছাড়েনা। এখানে আসার পরও জিসান আমাদের ঠিকানা সংগ্রহ করে আমার মেয়েকে বিরক্ত করা অব্যাহত রাখে। একপর্যায়ে জিসান আমার মেয়েকে বিভিন্ন রকম উচ্চাকাংখা দেখিয়ে ও ভুলভাল বুঝিয়ে তার প্রেমের ফাঁদে ফেলে।

গত ২২ মার্চ সকাল সাড়ে ৬ টার সময় আমার মেয়ে প্রাইভেট পড়ার কথা বলে তার স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। প্রাইভেট পড়ার সময় পার হয়ে গেলেও আমার মেয়ে বাড়িতে না আসায় আমি খুঁজতে বের হই। মেয়ের স্কুলে গিয়ে দেখি মেয়ে সেখানে নেই। তখন আমি আমার মেয়েকে আশপাশের এলাকায় খোঁজাখুজি করতে থাকি। খোঁজাখুজির একপর্যায়ে জানিতে পারি, ২২ মার্চ সকাল ৬ টা ৪০ মিনিটে আমার মেয়ে পারনারায়নপুর ব্রিজের উপর পৌছালে জিসান তার বাবা রফিকুল ইসলাম মজনু, মা জোছনা খাতুন, চাচা শরিফুল ইসলাম ও চাচী রিমা খাতুনের সহায়তায় আমার মেয়েকে ফুসলিয়ে, ভুলভাল বুঝিয়ে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে অজ্ঞাতনামা অটোতে করে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। যাওয়ার সময় আমার মেয়ের গলায় ৮ আনা ওজনের স্বর্নের চেইন, একজোড়া স্বর্নের দুল ও বাম হাতের আঙুলে ৪ আনা ওজনের একটি আংটি ও তার কাছে হাওয়াই স্মার্ট ফোন ছিল।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, অপহরণ মামলা টি  ভিন্নখাতে প্রবাহিত ও পুলিশের কাজকে বিঘ্নিত করার জন্য রিমা খাতুন তৃতীয় পক্ষের প্ররোচনায় আমাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। 

উল্লেখ্য, পাংশার মাছপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী রিমা খাতুন বাদী হয়ে রোববার (৬ এপ্রিল) দুপুরে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, উপ-পরিদর্শক (এসআই) হিমাদ্রি হাওলাদার ও হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের আরিফ হোসেনের বিরুদ্ধে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলায় ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়। ট্রাইব্যুনালের বিচারক শেখ মফিজুর রহমান মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফরিদপুর কার্যালয়ের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।

আরও খবর

news image

লাকসামে সামাজিক সংগঠনগুলোর মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

news image

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ

news image

লালমনিরহাটের পাটগ্রামে প্র'কাশ্যে চলছে অ'বৈধ বো'মা মে'শিন দিয়ে বালু ও পাথর উত্তোলন

news image

স্কলারশিপ নিয়ে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমালেন শেরপুরের আবু বকর সিদ্দিক

news image

রাজউকের জোন ৪/২ অথরাইজড অফিসার হাসানুর রেজার দুর্নীতির মহাকাব্য

news image

গাবতলীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে পৌর বিএনপির র‍্যালি ও মতবিনিময়

news image

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ক্লিনিং ডে ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

news image

লালমনিরহাটে নয় বছর পর এসিডদগ্ধে গৃহবধূর মৃত্যু! আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন

news image

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

news image

মমেক হাসপাতালে কেউ পদদলিত হয়ে মারা যায়নি : বিভাগীয় কমিশনার

news image

ফরিদপুরে সওজের জমি ও হাসপাতাল এলাকার দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

news image

ফরিদপুরের সালথায় গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার পাশে উপজেলা প্রশাসন, ঘর-দোকান নির্মাণের উদ্বোধন

news image

লাকসামে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন অ্যাডভোকেট বদিউল আলম সুজনের

news image

ঝুঁকিপূর্ণ মল্লিকবাড়ি-পাঁচগাও সড়কে বাঁধলো স্বস্তি

news image

জয়পুরহাটে সরকারি গাছ কাটার অভিযোগে তিনজনের কারাদণ্ড

news image

জাতভেদে ছড়া ১৫০ থেকে ৫০০ টাকা, সরবরাহ বাড়লেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার আক্ষেপ

news image

জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন: সভাপতি হেলাল, সম্পাদক শিপলু বিজয়ী

news image

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় আসামি কামাল প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওসি সিদ্ধিরগঞ্জকে এসপির নির্দেশ

news image

লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

ফরিদপুরে নব নিযুক্ত সিভিল সার্জনকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে কার্যালয় অবরোধ

news image

ফরিদপুরে তিন যুগের পুরোনো সেতু এখন মরণফাঁদ, ঝুঁকিতে হাজারো মানুষ

news image

ফরিদপুরে মন্দিরের জমি দখলের অভিযোগ সেবায়েতের ছেলেদের বিরুদ্ধে: উদ্ধার ও স্থায়ী বরাদ্দের দাবিতে মানববন্ধন

news image

ফরিদপুরের মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

news image

জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব

news image

জয়পুরহাটে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

news image

জয়পুরহাটে আখক্ষেত থেকে নিখোঁজ ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার, মোটরসাইকেল ছিনতাইয়ের ধারণা

news image

জয়পুরহাটে প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অবস্থান

news image

জয়পুরহাটে মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

news image

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পুড়িয়ে হত্যা

news image

সাংবাদিকতার আড়ালে মাদক কারবারের অভিযোগ, বাড়িতে যৌথ অভিযান