ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

সৌদি-বাংলাদেশ বিজনেস সামিট তথ্যপ্রযুক্তি-জ্বালানিসহ ৫ খাতে বিনিয়োগে আগ্রহ সৌদি ব্যবসায়ীদের

বিশেষ প্রতিনিধি ০৮ অক্টোবার ২০২৫ ০৮:৩৩ পি.এম

সৌদি ব্যবসায়ীরা বাংলাদেশের খাদ্যপণ্য,পানীয় ও কৃষিপণ্যে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

খাদ্য ও পানীয় শিল্প, তথ্যপ্রযুক্তি, ডিজিটাল ফাইন্যান্স,নির্মাণ এবং জ্বালানি- এই পাঁচ খাতে সৌদি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। তিন দিনব্যাপী ‘সৌদি-বাংলাদেশ বিজনেস সামিট ২০২৫’- এর সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানায় সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএবিসিসিআই)।

রাজধানীর এক অভিজাত হোটেলে আয়োজিত সামিট-পরবর্তী সংবাদ সম্মেলনে বুধবার (৮ অক্টোবর) এসএবিসিসিআই সভাপতি আশরাফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ এখন শুধু তৈরি পোশাক নয়; সফটওয়্যার, তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিংয়েও বিশ্বে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে। এই সম্ভাবনার অংশীদার হতে চান সৌদি উদ্যোক্তারা।

তিনি বলেন, দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করতে শিগগির সৌদি আরবে ‘শো কেস বাংলাদেশ’ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলো সৌদি বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করা হবে।

সামিটে অংশ নেওয়া সৌদি কোম্পানি হ্যালিওপার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল স্যাসেন বাংলাদেশে এসে তার অনুভূতি প্রকাশ করে বলেন, আমরা সবাই জানি বাংলাদেশ তৈরি পোশাক শিল্পে অনেক এগিয়ে। কিন্তু সফটওয়্যার ও সেমিকন্ডাক্টর তৈরিতেও আপনারা এখন বিশ্বমানের কাজ করছেন। বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠী আছে, যারা কাজ করতে অত্যন্ত আগ্রহী। এ কারণেই দেশের অর্থনীতির সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।

অন্য ব্যবসায়ীরা বলেন, মুসলিম ভ্রাতৃত্বের দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের অজস্র সুযোগ রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী কাজ করছেন। যৌথ বিনিয়োগ ও প্রশিক্ষণের মাধ্যমে এই কর্মশক্তিকে আরও দক্ষ করে তুললে উভয় দেশই উপকৃত হবে।

তিন দিনব্যাপী এ বিজনেস সামিটে দুই দেশের শীর্ষ নীতিনির্ধারক, ব্যবসায়ী, বিনিয়োগকারী ও পলিসিমেকাররা অংশ নেন। আয়োজনে ছিল একাধিক থিম্যাটিক সেশন- যেখানে বাণিজ্য, বিনিয়োগ, রেমিট্যান্স ও প্রযুক্তি খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বিজনেস সামিট এর সমাপনী অনুষ্ঠানে এসএবিসিসিআই পরিচালক ও প্রাণ এগ্রো লিমিটেডের পরিচালক উজমা চৌধুরী, সংগঠনের সহ-সভাপতি আহমেদ ইউসুফ ওয়ালিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় সৌদি ব্যবসায়ীরা বাংলাদেশের খাদ্যপণ্য, পানীয় ও কৃষিপণ্যে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে তারা বাংলাদেশ থেকে আরও বেশি হালাল ও কৃষিপণ্য আমদানির ইচ্ছা প্রকাশ করেন।

আরও খবর

news image

ঝালকাঠিতে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত

news image

৬ মাসের মধ‍্যে বিদ‍্যুৎ-গ‍্যাস সমস্যা অনেকটাই সামাধান হবে : এমপি ওয়াহাব

news image

শ্বেতপত্রের ভিত্তিতেই দুর্নীতির বিরুদ্ধে সরকারের পদক্ষেপ: তারেক রহমান

news image

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নতুন দায়িত্বে খলিলুর রহমান

news image

গঙ্গা-তিস্তাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টন চান রাষ্ট্রপতি

news image

সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

news image

সাসাকাওয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

news image

বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন

news image

গুম-খুন ও জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের ৭৪ জনকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

news image

রাজনৈতিক মতাদর্শ নয়, যোগ্যতার ভিত্তিতে বাহিনীতে পদোন্নতি: প্রধানমন্ত্রী

news image

শপথের পর প্রথমবার বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

news image

মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী

news image

অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণের সুযোগ আর থাকবে না: গণপূর্তমন্ত্রী

news image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম নির্বাচিত রাষ্ট্রপতি কে প্রধান মন্ত্রীর লালগোলাপের শুভেচ্ছা জানান

news image

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা

news image

স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: তথ্যমন্ত্রী

news image

কর্মসংস্থান ও প্রযুক্তি উন্নয়নে ভিসার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

news image

ভবন-ইমারতের নকশা অনুমোদন করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি করপোরেশনকে সহযোগিতার নির্দেশ

news image

রিয়াদে কারখানায় আগুন: ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

news image

অর্থনীতি ও ধর্মীয় সম্প্রীতি নিয়ে গৌরনদীতে তথ্যমন্ত্রী- মার্কিন রাষ্ট্রদূত

news image

সমতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

news image

‘পেছনে তাকানোর সুযোগ নেই, এখন কাজ করার ও দেশ গড়ার সময়’: প্রধানমন্ত্রী

news image

জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা: অধ্যাপক ইউনূস

news image

জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া: তথ্যমন্ত্রী

news image

জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের কল্যাণে সবকিছু উজাড় করে দেওয়া হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

news image

আইনের যথাযথ প্রক্রিয়ায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

বাকৃবিতে নানা কর্মসূচিতে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত

news image

জুলাই শহীদদের নামে রাস্তা ও প্রতিষ্ঠানের নামকরণ হবে : তথ্য প্রতিমন্ত্রী

news image

গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ইশরাক

news image

ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা