ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

‎লালমনিরহাটের খাতাপাড়া বিসিক এলাকায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় হামলা ও শ্লীলতাহানীর অভিযোগ ‎

এস বি সুজন ২১ অক্টোবার ২০২৫ ১১:০২ পি.এম

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের খাতাপাড়া বিসিক এলাকায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় একই পরিবারের মা, ছেলে মেয়ে সহ মোট চার জনকে মারপিট করে আহত করা ও রহিমা বেগম (১৮) কে শ্লীলতাহানীসহ তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতায়ের অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী মিলনের বিরুদ্ধে । এ সময় রহিমা বেগমের মা সাহের বানু বেগম (৫০) গুরুতর আহত হয়েছেন।

‎এ ঘটনায় গত ১৩ ( অক্টোবর) আহত সাহের বানুর ছেলে,  ইয়াকুব আলী (৩১) বাদি হয়ে একই এলাকার মৃত.হোসেন আলীর পুত্র 

‎মিলন মিয়া (২৬), ফুয়াদ আলী (২০), আবু বক্কর সিদ্দিক (৩৬), মুরাদ হোসেন (২০),মিলন মিয়ার স্ত্রী জুই আক্তার (২৫),মৃত.হোসেন আলীর স্ত্রী মোছাঃ মায়া বেগম (৫০), ফুয়াদের স্ত্রী স্বপ্না বেগম (২০) মুরাদ হোসেনের স্ত্রী আরফিনা বেগম (২০) সহ ৮ জনের নাম উল্লেখ করে আদিতমারী থানায় একটি এজাহার দায়ের করেন।

‎এজাহারে উল্লেখ করা হয়, এজাহারভুক্ত  আসামীগণ সপরিবারে দীর্ঘদিন থেকে মাদক  ব্যবসার সাথে জড়িত। তাদের বাড়ীতে মাদক বিক্রির পাশাপাশি মাদক সেবীদের মাদক সেবন করার অভিযোগও রয়েছে।

এদিকে এজাহারের বাদি ইয়াকুব আলীর বাড়ীর সামনের চলাচলের রাস্তায় দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকার মাদক সেবীদের নিকট ট্যাপেন্টাডল ট্যাবলেট ও  গাঁজা বিক্রি করে আসছেও বলে বাদি ইয়াকুব আলী জানান। আসামীদের বাড়ীতে মাদকদ্রব্য ক্রয় করার জন্য মাদক সেবীরা প্রতিনিয়ত তার বাড়ির সামনের রাস্তা দিয়ে যাতায়াত করে। 

পূর্বে এ বিষয়ে একাধিকবার বাধা,নিষেধ করলে ও তারা তাদের কর্মকান্ড চালিয়ে আসছিলো। 

‎এমতাবস্থায় গত ১৩ (অক্টোবর) রাত আনুমানিক ৮ টার সময় ইয়াকুব আলীর বাড়ীর সামনে ১নং আসামী মিলনের দেখা পেয়ে তাকে মাদক কেনা বেঁচা করতে নিষেধ করলে সে ইয়াকুবের উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। 

গালিগালাজের এক পর্যায়ে ১নং আসামী মিলন বাড়ীতে গিয়ে অন্যান্য আসামীদের সাথে নিয়ে লাঠি সোটা, ধারালো ছোড়া, লোহার রড নিয়ে পরিকল্পিতভাবে একই উদ্দেশ্যে বেআইনী ভাবে  দলবদ্ধ হয়ে একই গ্রামের জোবেদ আলীর বাড়ীর সামনে ইয়াকুবের পথরোধ করে বাড়ীতে যেতে বাধা দেওয়া সহ চারদিক থেকে ঘিরে ধরে। 

সে সময় ১নং আসামী মিলন বলে , তার হাত পা ভেঙে দিয়ে আমাদের কাজে বাধা দেওয়ার সাধ মিটিয়ে দাও। 

ঐ সময় সকল আসামীরা দলবদ্ধ হয়ে তাকে এলোপাতারী মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ছেলা ফোলা জখম করে। 

তখন  ইয়াকুবের ডাক- চিৎকার শুনে তার মা সাহের বানু (৫০) ও বোন  রহিমা বেগম (১৮) দ্বয় তাকে বাচাতে এগিয়ে আসলে এজাহারে  উল্লেখিত অন্যান্য আসামীরা তাদের উপর ও এলোপাতারী মারপিট করতে থাকে। 

একপর্যায়ে এজাহার নামীয় ২নং আসামী তার হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদি ইয়াকুবের মায়ের মাথা লক্ষ্য করে ডাং মারিলে তার মা হাত এগিয়ে দিয়ে ঠেকানোর চেষ্টা করলে বাম হাতের বৃদ্ধা আঙ্গুলে লাগিয়া হাড় ফেটে  গুরুতর ভাবে জখম হয়।

ঐ সময় ইয়াকুবের মা মাটিতে পড়ে গেলে উক্ত  আসামী তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে  হত্যার চেষ্টা চালায়। এরই মাঝে এজাহার নামীয় ৩নং আসামীর হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে তার বোনের ডান কানে ডাং মারিয়া গুরুতর ফাটা রক্তাক্ত জখম করে এবং তার পড়নের কাপড়  টানাহেচড়া করে বিবস্ত্র করে, এবং  শ্লীলতাহানী ঘটায় বলে উক্ত এজাহারে উল্লেখ করেন বাদী।

ঐ সময়ে সুযোগ বুঝে নামীয় ৫নং আসামী তার  বোন রহিমা বেগমের গলায় থাকা ০৮ আনা ওজনের স্বর্ণের চেইন কৌশলে খুলে নেয়,যাহার  আনুমানিক মূল্য-৯০,০০০/- টাকা বলে এজাহারে উল্লেখ করেন বাদী ইয়াকুব আলী। 

সে সময় তাদের ডাক চিৎকারে বাদি ইয়াকুবের ফুফাতো বোন  হাসনা বেগম (৪৫) এগিয়ে এসে তাদের  রক্ষার চেষ্টা করলে উল্লেখিত  ৪-৮নং বিবাদী তাহাদের হাতে থাকা বাঁশের লাঠি দ্বারা  তার শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতারী মারপিট করিয়া ছেলা ফোলা জখম করে।

ঘটনার শোরগোল শুনিয়া আশপাশের লোকজন সহ পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসিতে থাকিলে উল্লেখিত  আসামীগণের  হাতে থাকা ধারালো ছোড়া উচিয়ে বিভিন্ন ভয়ভীতি প্রদান করা সহ প্রাণ নাশের হুমকি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে,বাদি ইয়াকুব আলী সহ তার মা-বোনের শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় পার্শ্ববর্তী লোকজনের সহায়তায় অপরিচিত অটো যোগে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  আসে। কর্তব্যরত চিকিৎসক তার মা সাহের বানু (৫০) ও বোন মোছাঃ রহিমা বেগম (১৮) দ্বয়কে ভর্তি করে চিকিৎসা প্রদান করেন। যাহার ভর্তি রেজি নং-৫৬১৬/১৯ তারিখ ১৩/১০/২০২৫। ও বাদি ইয়াকুব আলীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। 

পরবর্তীতে গুরুতর আহত সাহের বানুকে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। যাহার ভর্তি রেজি নং-৫৫৩১/৩১৭, তারিখ -১৪/১০/২০২৫ ইং।

‎এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আকবর বলেন, মাদক ব্যবসায় বাঁধা প্রদান সংক্রান্ত ইয়াকুব আলী বাদি হয়ে একটি এজাহার দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ৩ আসামিকে গ্রেফতার করেছে, অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা  চলছে। 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

সামান্য উদ্যোগেই বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

news image

নোয়াখালীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্ভোধন

news image

দিনাজপুরের জিমন্যাস্টিকস উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রথম সভায় দিনাজপুরের তিন প্রতিনিধি, শিশুদের প্রশিক্ষণ ক্যাম্প ও আন্তস্কুল প্রতিযোগিতার উদ্যোগ

news image

স্কুলছাত্রী ধর্ষণ: ফরিদপুরে ৩ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

news image

লালমনিরহাটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার, স্বামী-স্বজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ

news image

জুলাই যোদ্ধা’ আল-আমিনকে ‘প্রশ্নবিদ্ধ’ করতে মরিয়া গুপ্ত বট বাহিনী

news image

সাপে কাটা রোগীকে মৃত্যুর দুই দিন পর ‘জীবিত’ করার চেষ্টা ওঝার, কবরের পাশে মানুষের ভিড়

news image

লাকসামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত: আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

news image

রাজাপুরে পিএফজির উদ্যোগে সম্প্রীতির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

news image

ঝিনাইগাতীর ডেফলাই বেদেপল্লীতে বিয়ে বাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার লুটের অভিযোগ সংবাদ সম্মেলন

news image

যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত

news image

রাজাপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ১ হাজার বৃক্ষরোপণ

news image

নাটোরে সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনদের পাশে জামায়াত

news image

কুড়িগ্রামের চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সভা

news image

মাফিয়ার নিয়ন্ত্রণ থেকে জ্বালানি খাত মুক্ত হবে: ইশরাক

news image

ময়মনসিংহে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

news image

ফরিদপুরে ২৯ বছরেও সমাধান মেলেনি ঘোড়াচুলা প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার

news image

ফরিদপুরের ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ১০

news image

ফরিদপুরে ফুটপাত দখলমুক্ত অভিযান অব্যাহত

news image

গড়ইয়া তালুকদার বাড়িতে আতঙ্ক: কুকুর হত্যা, ক্যামেরা চুরি, লাইটের তার কাটা

news image

লালমনিরহাটে র‍্যাবের উদ্যোগে মাদকবিরোধী টাউন হল মিটিং

news image

ফরিদপুরের কানাইপুর বাজারে অগ্নিকাণ্ড, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

news image

উন্নয়নের পথে বাধা সৃষ্টিকারীদের রুখে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

news image

সুনামগঞ্জের জাউয়াবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ঝুলছে ডাম্প ট্রাক

news image

ঝালকাঠিতে দূর্ভোগ লাঘবে যুবদল নেতার রাস্তা মেরামত

news image

ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন

news image

বরুড়ায় ৩০০ রাস্তা উন্নয়নের উদ্যোগ, ২-৩ বছরে থাকবে না কাঁচা সড়ক: গণপূর্তমন্ত্রী

news image

বরুড়া জনকল্যাণ সমিতির আয়োজনে অভিষেক ও সম্মাননা প্রদান

news image

বাংলাদেশ এডিটরস্ ফোরামের কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাই

news image

নোয়াখালী জেলা শহর মাইজদীতে প্রবাসীর স্ত্রীকে পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১