এস বি সুজন, লালমনিরহাট ০৯ ফেব্রু ২০২৬ ০৬:৪৯ পি.এম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে লালমনিরহাট-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এডভোকেট আবু তাহের তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
আজ সোমবার ৯ ফেব্রুয়ারি দুপুর ১২টায় লালমনিরহাট জেলা শহরের মুনস্টার হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই ইশতেহার ঘোষণা করেন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও জোটভুক্ত দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইশতেহারে আবু তাহের বলেন, মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে লালমনিরহাট সদর উপজেলাকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য। এ উদ্দেশ্যে সেক্টরভিত্তিক উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
ইশতেহারে শিক্ষা খাতে শতভাগ সাক্ষরতা নিশ্চিতকরণ, প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সুবিধাসম্পন্ন স্মার্ট স্কুল স্থাপন, কারিগরি শিক্ষা ও আইটি প্রশিক্ষণ জোরদার করার প্রতিশ্রুতি দেওয়া হয়। পাশাপাশি মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা সহায়তা তহবিল ও আন্তর্জাতিক বৃত্তি সহায়তা কেন্দ্র স্থাপনের কথাও উল্লেখ করা হয়।
কৃষি খাতে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ‘কৃষক বাজার’ স্থাপন, বিনা সুদে ঋণ প্রদান, কোল্ড স্টোরেজ ও ফুড প্রসেসিং শিল্প গড়ে তোলার পরিকল্পনার কথা বলা হয়। তিস্তা ও ধরলা নদীর ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ এবং ড্রেজিং কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকারও রয়েছে ইশতেহারে।
স্বাস্থ্য খাতে ইউনিয়নভিত্তিক কমিউনিটি ক্লিনিক শক্তিশালীকরণ, মোবাইল স্বাস্থ্য ইউনিট চালু, দরিদ্রদের জন্য স্বাস্থ্যসেবা কার্ড প্রবর্তন এবং সরকারি হাসপাতাল আধুনিকায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। পাশাপাশি বেকারত্ব দূরীকরণ, যুব ও নারী কর্মসংস্থান, ভিক্ষুক পুনর্বাসন এবং ‘ওয়ান ফর অল’ প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারে অন্তত একজন দক্ষ সদস্য গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি।
এ ছাড়া যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, কাঁচা রাস্তা পাকাকরণ, জলাবদ্ধতা নিরসন, পর্যটন কেন্দ্র উন্নয়ন, যুব ও ক্রীড়া সুবিধা সম্প্রসারণ এবং সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতিবিরোধী কমিটি গঠনের ঘোষণাও ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে লালমনিরহাট সদর উপজেলাকে একটি পরিকল্পিত, মানবিক ও উন্নত জনপদে রূপান্তর করা সম্ভব হবে।
লালমনিরহাট-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
ঐকমত্যের সরকার গঠন হবে কি না, নির্ভর করবে ভবিষ্যৎ কর্মসূচির মিলের ওপর : আমীর খসরু
বাউফলে বিএনপি প্রার্থীর গাড়ী অবরুদ্ধ
বরুড়ায় পোলিং এজেন্টদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে বিএনপি'র নির্বাচনী জনসভা নতুন বাংলাদেশ গড়ে তুলবো- তারেক রহমান
৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে: মুফতী রেজাউল করীম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা
মানুষ তোমাদের অনেক দেখেছে এবার আমাদের সুযোগ দাও - ডা. শফিকুর রহমান
ভোটের মাঠে তিন প্রজন্ম
শরিয়াভিত্তিক ইসলামী রাষ্ট্র গঠনে হাতপাখায় ভোট চাইলেন পীর সাহেব চরমোনাই
লাকসামে বৃহত্তর সুন্নি জোটের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শাসক নয় সেবক হতে চাই
বোচাগঞ্জের হাটরামপুরে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট জুলিফকার হোসেনের পথসভা ও গণসংযোগ
শুধু ৭১এর চেতনার কথা বলে নয়, ন্যায়ও ইনসাফের রাষ্ট্র পরিচালনা করতে হবে-- অধ্যাপক মামুন
রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিষ্ঠা করে দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজে লাগাতে চাই : মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম
লালমনিরহাটে ভোটারদের উদ্বুদ্ধ করতে ইমাম সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশপ্রেমিক ও জ্ঞানী প্রার্থীদেরনির্বাচিত করার আহ্বান - ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ শামীম কামাল
বোচাগঞ্জে ড. জীবন চৌধুরীর গণসংযোগ, উন্নয়নের আশ্বাস
বোচাগঞ্জে পিনাক চৌধুরীর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ
লালমনিরহাটের হাতীবান্ধায় নির্বাচনী প্রচার-প্রচারনাকে কেন্দ্র করে বিএনপি--জামায়াত সংঘর্ষ
ক্ষমতায় গেলে জনবান্ধব দেশ গড়ে তুলবো: ডা. শফিকুর রহমান
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে কবীর আহমেদ ভূঁইয়ার ব্যাপক গণসংযোগ
কুমিল্লা-৯ আসন জামায়াতের প্রার্থী ডঃ সরওয়ার ছিদ্দীকির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
৭১ এর স্বাধীনতা ২৪ এ রক্ষা হয়েছে- তারেক রহমান
স্বাধীনতার ৫৫ বছরেও দেশে একটিও পরিকল্পিত শহর নেই: গোলটেবিল বৈঠকে বিআইপি
কর্মসংস্থানের মাধ্যমে কুমিল্লা কে এগিয়ে নিতে চাই-- কাজী দ্বীন মোহাম্মাদ
গণযোগাযোগ ও কুমিল্লা উন্নয়নে পর্যটন শিল্প বিকাশে মত প্রকাশ- কাজী দ্বীন মোহাম্মদ
গণযোগাযোগ ও কুমিল্লা উন্নয়নে পর্যটন শিল্প বিকাশে মত প্রকাশ- কাজী দ্বীন মোহাম্মদ
ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম ডিবির হাতে আটক
লালমনিরহাট-৩ আসনের ধানের শীষের প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা