আন্তর্জাতিক ডেস্ত ০৯ মার্চ ২০২৬ ০৪:১২ পি.এম
ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশনায় প্রথমবারের মতো ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে আজ সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে তার ছেলে মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করার পর এটিই তার শাসনামলে ইসরাইলের বিরুদ্ধে তেহরানের প্রথম বড় ধরনের সামরিক পদক্ষেপ। এই হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এক নতুন ও ভয়াবহ মোড় নিল।
যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইল তাকে পরবর্তী লক্ষ্যবস্তুতে পরিণত করার হুমকি দিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র। মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দেশটির তৃতীয় সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য শিয়া ধর্মগুরুরা একত্রিত হন।
রাষ্ট্রীয় টেলিভিশনে এক ঘোষক ৫৬ বছর বয়সী নতুন নেতার ছবির পাশে ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদের একটি বিবৃতি গুরুত্ব সহকারে পড়ে শোনান। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক দায়িত্বে বসানোর জন্য প্রতিনিধিদের ভোটের ভিত্তিতেই মোজতবা খামেনিকে ইরানের শাসনব্যবস্থা পরিচালনার শীর্ষ নেতৃত্বে তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন ও ঘোষণা করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ‘অপরাধী আমেরিকার নৃশংস আগ্রাসন এবং দুষ্ট ইহুদিবাদী শাসনব্যবস্থার’ নির্মম আগ্রাসন সত্ত্বেও, ধর্মীয় সংস্থা ‘এক মিনিটের জন্যও নতুন নেতা নির্বাচন করতে দ্বিধা করেনি।’
এর কিছুক্ষণ পরেই রাষ্ট্রীয় গণমাধ্যমে ইসরাইলে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র দেখানো হয়, যেখানে ‘আপনার আদেশে, সাইয়্যেদ মোজতবা’ স্লোগান লেখা ছিল, যা ইসলামী সম্মানসূচক। আজ ভোরে কাতারে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এখানে একটি প্রধান মার্কিন বিমান ঘাঁটি অবস্থিত।
এই যুদ্ধ শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে ইরানের নিরাপত্তা বাহিনী দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ কঠোরভাবে দমন করে। সেই দমনকার্যে হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্রে তথ্য রয়েছে। এই উত্তেজনার মধ্যেই মোজতবা খামেনিকে নতুন নেতা হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং তিনি তার পিতার মতোই কঠোর অবস্থান নেবেন বলে মনে করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে মোজতবা খামেনিকে ‘অযোগ্য’ বলে আখ্যায়িত করেন এবং গতকাল রোববার আবারও জোর দিয়ে বলেন, যে নতুন নেতা নিযুক্ততে তার ভূমিকা থাকা উচিত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবিসি নিউজকে বলেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা যদি তাদের (যুক্তরাষ্ট্রের) অনুমোদন না পান, তবে তিনি বেশি দিন টিকে থাকতে পারবেন না। ইসরাইলি সামরিক বাহিনী নতুন নেতাকে সতর্ক করে বলেছে, ‘আমরা আপনাকে লক্ষ্যবস্তু করতে কোনো দ্বিধা করব না।’
ইরানের নবনিযুক্ত নেতার নির্দেশনায় ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে
ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল দাবি করে ট্রাম্প
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না ইরান : প্রেসিডেন্ট পেজেশকিয়ান
রাশিয়ার হামলার ফলে সারা দেশে বিমান সতর্কতা জারি করেছে ইউক্রেন
দুবাইয়ে সব ফ্লাইট স্থগিত এমিরেটসের
ইরানের প্রধান হিসেবে মোজতবা খামেনি ত্তরাধিকারী হওয়ার দৌড়ে শীর্ষ তালিকায় রয়েছেন
এরদোয়ান ইরানে মার্কিন-ইসরাইলি হামলাকে ‘অবৈধ’ বলে বর্ণনা করেছেন
আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানে অনুষ্ঠিত সমাবেশে সহিংসতায় অন্তত ২৫ জন নিহত
ইরানকে নিয়ে জাতিসংঘের পরমাণু সংস্থা বিশেষ অধিবেশনের জন্য বৈঠক শুরু
উক্রস্পেকসিস্টেমসের নতুন কারখানা যুক্তরাজ্যের সহায়তার প্রতি আস্থার প্রতিফলন
মেক্সিকোর সাংবিধানিক সংস্কার পাস
নেপালের ভোটারদের কোনো ‘ভয় ছাড়াই’ ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছে প্রশাসন।
‘আমার প্রিয় আমেরিকানরা, আমাদের দেশ আগের যেকোনো সময়ের চেয়ে এখন বড়, ভালো, সমৃদ্ধ ও শক্তিশালী-ট্রাম্প
শীর্ষ রপ্তানিকারক চীনের ওপর নির্ভরতা কমাতে ভারত ব্রাজিলে মুখী
প্রাণঘাতী ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে অন্তত ৭২টি বাঘ মারা গেছে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে না এলে, দেশটিকে সম্ভাব্য পরিণতির মুখে পড়তে হবে - ডোনাল্ড ট্রাম্প
তদন্তকারী রিপাবলিকানরা ট্রাম্পের কাছ থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন - ক্লিনটন
ইরান চাইছে, তার ওপর থেকে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক
বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান ট্রাম্প
ইসলামাবাদ সবুজ এলাকা হারিয়ে কংক্রিট দিয়ে ভরাট হচ্ছে এ শহরটি
১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ইরানের সরকার বিরোধী সবচেয়ে বড় আন্দোলনে রূপ নিয়েছে
যুক্তরাষ্ট্র তেল বিক্রি ‘অনির্দিষ্টকালের জন্য’ নিজের নিয়ন্ত্রণে রাখবে
প্রত্যেক নাগরিককে যে কোনো ডাকে তাৎক্ষণিকভাবে সাড়া দিতে হবে
বেহালা ফ্রেন্ডস ক্লাবের দুর্গাপূজা কমিটির এবারের থিম হলো ‘নবান্ন’
বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কুয়েতের বিখ্যাত গ্র্যান্ড মসজিদে বাংলাদেশী ক্যালিগ্রাফি হস্তান্তর
খেলার ভেতর যুদ্ধ টেনে আনলেন ভারত ও পাকিস্তান
বিশ্ব মঞ্চে আমরা এখন এমন কাজ করছি, যা আগে কখনো হয়নি-ট্রাম্প
বিশ্ব মঞ্চে আমরা এখন এমন কাজ করছি, যা আগে কখনো হয়নি-ট্রাম্প
যুক্তরাষ্ট্রের হামলার ঠিক আগে ইরানের ফরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে অস্বাভাবিক তৎপরতার চিত্র উঠে এসেছে