ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ঈদের আনন্দকে ম্লান হতে দেয় না নিউ মার্কেট

ডেস্ক খবর ১৫ মার্চ ২০২৬ ০৩:৪৬ পি.এম

সূর্য যখন অস্ত যেতে শুরু করে এবং শহরজুড়ে ইফতারের আজান ভেসে আসে, তখন ঢাকার নিউ মার্কেটে যেন এক ভিন্ন আবহ তৈরি হয়। ফুটপাতগুলো ভরে ওঠে, বাতাসে ছড়িয়ে পড়ে ব্যস্ততার গুঞ্জন। পরিবার, দম্পতি আর বন্ধুদের দল রাজধানীর নানা প্রান্ত থেকে ছুটে আসে। সবার লক্ষ্য একটাই— ঈদের জন্য পছন্দের পোশাক খুঁজে পাওয়া।

লাখ লাখ বাংলাদেশীর কাছে নিউ মার্কেট শুধু কেনাকাটার জায়গা নয়, বরং এটি এক ধরনের ঐতিহ্য।  ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত এই বিশাল মার্কেট দীর্ঘদিন ধরে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের কাছে ঈদ কেনাকাটার অন্যতম ভরসাস্থল। 

সীমিত বাজেট থাকলেও, ঈদের আনন্দকে ম্লান হতে দেয় না তারা। আর এ বছর, রমজান শেষের পথে এগোতেই নিউ মার্কেটে যেন আগের চেয়ে আরও বেশি ভিড় ও আনন্দের ছাপ দেখা যাচ্ছে।

অপ্রত্যাশিত স্বস্তির মৌসুম

এই সপ্তাহের যে কোনো সন্ধ্যায় নিউ মার্কেটে ঢুকলে দোকানদারদের মধ্যে একটি স্বস্তির আবহ লক্ষ্য করা যায়— যেটি তারা অনেকদিন ধরেই প্রত্যাশা করছিলেন।  কয়েক বছর ধরে দামের অস্থিরতা, ক্রেতা ও বিক্রেতা উভয়কেই উদ্বিগ্ন করে তুলেছিল। কিন্তু এবারের ঈদ মৌসুমে পরিস্থিতি যেন ভিন্ন।

নূর ম্যানশনের বাইরে ভ্যানিটি ব্যাগের একটি দোকান চালান মো. জসিম উদ্দিন। বহু বছর ধরে এখানে ব্যবসা করছেন তিনি।  তিনি বলেন, ‘আগের বছরের তুলনায় এ বছর বাজার স্থিতিশীল রয়েছে এবং দামও মোটামুটি একই আছে। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে হঠাৎ করে দাম বাড়েনি। সবকিছু আগের মতোই রয়েছে।’

হেসে তিনি আরও বলেন, মানুষ স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছে। নিউ সুপার মার্কেটে অবস্থিত ‘লিংকিন পার্ক’ নামের একটি জেন্টস পোশাকের দোকানের মালিক মোহাম্মদ রাজুও একই অভিজ্ঞতার কথা বলেন।

তিনি বলেন, ‘এ বছর বিক্রি আমার প্রত্যাশার চেয়েও বেশি হয়েছে। নিরাপত্তা নিয়েও কোনো উদ্বেগ নেই।’ তিনি মনে করেন, সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতাও বাজারের পরিবেশকে ইতিবাচক করেছে। 

মোহাম্মদ রাজু আরও বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের পর, বাজার আবারও তার গতি ফিরে পেয়েছে। বাজারের ভারসাম্যে প্রভাব ফেলে, এমন বিষয়গুলোও স্থিতিশীল রয়েছে।

সবার আগে শিশুদের জন্য ঈদের কেনাকাটায় আয়ের স্তর যাই হোক না কেন, একটি বিষয় সব জায়গায় একই— শিশুদের জন্য কেনাকাটা সবার আগে।

শিশুদের পোশাকের দোকান ‘কটন গ্যালারি’র মালিক মোহাম্মদ মাসুম বছরের পর বছর ধরে এই দৃশ্য দেখে আসছেন।  দোকানে ছোট ছোট পাঞ্জাবি, ফ্রক ও জুতায় ভরা তাকের দিকে তাকিয়ে তিনি বলেন, ‘মানুষ বিশেষভাবে তাদের বাচ্চাদের জন্যই এখানে আসেন। এই মার্কেটে ক্রেতাদের ভিড় থাকে সব সময়।’

তিনি আরও বলেন, অনেক সময় নিম্ন আয়ের মানুষ নিজের জন্য কিছু কিনতে না পারলেও, সন্তানের জন্য নতুন কিছু কিনতে চেষ্টা করেন। তাই ঈদের সময় শিশুদের পোশাকের বিক্রি সব সময়ই সবচেয়ে বেশি হয়।
হালকা আবেগের সঙ্গে মোহাম্মদ মাসুম যোগ করেন, ‘এটা সত্যিই মন ছুঁয়ে যায়।’

জনসমুদ্রের গল্প

নিউ মার্কেটের প্রকৃত প্রাণ আসলে সেই মানুষগুলো, যারা দোকানের সারির ফাঁক দিয়ে হাঁটছেন, দরদাম করছেন, খুঁজছেন তাদের পছন্দের জিনিস। মিরপুর থেকে চার বন্ধুকে নিয়ে এসেছেন মো. আরিফ। ভিড়ের মাঝেও হাসিখুশি এই তরুণদের দল। একটি শার্ট হাতে নিয়ে তিনি বলেন, ‘আমাদের সাধ্যের মধ্যেই এই মার্কেটে সবকিছু পাওয়া যাচ্ছে। যা দরকার, সবই আছে এখানে।’

চট্টগ্রাম থেকে চিকিৎসার জন্য ঢাকায় এসেছিলেন মো. জুবের। কিন্তু সুযোগ পেয়ে তিনিও চলে এসেছেন নিউ মার্কেটে। স্ত্রী পাশে দাঁড়িয়ে পোশাক দেখছিলেন।

তিনি বলেন, ‘এখানে দাম তুলনামূলক কম। তাই বাড়ি ফেরার আগে এখান থেকেই ঈদের কেনাকাটা সেরে নিচ্ছি।’ রাজধানীর কামরাঙ্গীরচর থেকে এসেছেন তরুণ দম্পতি হৃদয় ও মিথিলা। হাতে ইতোমধ্যেই কয়েকটি শপিং ব্যাগ। 

হৃদয় বলেন, ‘কিছু কিছু জিনিসের দাম একটু বেড়েছে। তবে দাম এখনো আমাদের নাগালের মধ্যেই আছে। এখানে আমরা বেশ ভালোভাবেই কেনাকাটা করতে পেরেছি।’ সবচেয়ে স্পর্শকাতর গল্পটি হয়তো কামরাঙ্গীরচরের মাকসুদ ইসলামের। তিনি নিজে কেনাকাটা করতে আসেননি। 

বরং তার দুই বন্ধু পাভেন ও ফয়সালকে সহায়তা করতে এসেছেন, যারা নোয়াখালীর সোনাইমুড়ি থেকে ঢাকায় এসেছে। মাকসুদ বলেন, ‘ওরা তাদের ভাইবোন আর পরিবারের জন্য ঈদের কেনাকাটা করতে এসেছে। আমি শুধু ওদের জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি।’

হেসে তিনি বলেন, ‘আজ আমি কিছুই কিনছি না।’ উৎসবের প্রস্তুতিতে শহর ইফতারের অনেক পরও নিউ মার্কেট যেন ঘুমাতে চায় না। ফুটপাতে নারীদের পোশাক বিক্রি করেন মো. সুমন। তিনি বলেন, ‘মানুষ সাধারণত ইফতারের পর আসে এবং ঈদের সময় বাজার প্রায় মধ্যরাত পর্যন্ত খোলা থাকে।’

এ যেন বহু বছরের এক পরিচিত রীতি— রাতের বাতাসে নতুন কাপড়ের গন্ধ, রাস্তার খাবারের সুবাস, বাবা-মায়ের হাত ধরে ঘুরে বেড়ানো শিশু, দোকানের ভিড়ে পুরোনো বন্ধুদের হঠাৎ দেখা হয়ে যাওয়া আর অপরিচিত মানুষদের পাশাপাশি দাঁড়িয়ে দরদাম করা।

অনিশ্চয়তার নানা সময় পার করা এই শহরে ঈদের সময় নিউ মার্কেট যেন এক স্বস্তির নিঃশ্বাস। দাম মোটামুটি সহনীয়, দোকানের তাক ভরা পণ্য আর ঢাকার স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি মিরপুর থেকে নোয়াখালী, চট্টগ্রাম থেকে কামরাঙ্গীরচর— সব অঞ্চলের মানুষই এখানে যতটা পারেন সাধ্যমতো খরচ করছেন, নিজের ও প্রিয়জনদের জন্য কেনাকাটা করছেন।

নিজেদের মতো করে ঈদের আনন্দকে স্বাগত জানাচ্ছেন এই মানুষগুলো।

আরও খবর

news image

১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে

news image

কাহারোল উপজেলা থেকে দেশের ৫৩টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন-প্রধানমন্ত্রী

news image

ঈদের আনন্দকে ম্লান হতে দেয় না নিউ মার্কেট

news image

দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনিতে ৫০০ কোটি টাকার পাথর মজুদ বিপাকে কর্তৃপক্ষ

news image

ইমাম হোসাইন আহমেদ আবদুল্লাহর মাধ্যেমে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

news image

পুনরায় ঢাকা-মালে-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চলাচল শুরু

news image

ব্যক্তি বা দলের স্বার্থ নয়, জনগণের স্বার্থই সবচেয়ে বড়—এটাই বিএনপির রাজনীতি

news image

নতুন সংসদের উচিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিচার নিশ্চিত করা

news image

শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

news image

"গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সাথে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ"

news image

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ সংঘাতের কারণে ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়

news image

নতুন বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বিপিসির বিশেষভাবে অনুরোধ

news image

প্রাণবন্ত সংসদ গড়ে তুলতে চান বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি

news image

জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকে দলীয় এমপিদের সঙ্গে এ বৈঠক করেন-তারেক রহমান

news image

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ খতিয়ে দেখা প্রয়োজন?

news image

আজ ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ড. খলিলুর রহমানের যোগদান

news image

‘প্রকাশ্যে ব্যবহার নিষেধ’ শব্দটি অন্তর্ভুক্ত করার জন্য তিনি জাতীয় সংসদে প্রস্তাব উত্থাপন করবেন - তথ্য ও সম্প্রচার মন্ত্রী

news image

পুলিশের আইজিপির মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ

news image

লাকসামে আন্তর্জাতিক নারী দিবস পালিত: আলোচনা সভা, মানববন্ধন ও র‍্যালি

news image

‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উদযাপন এবং ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে-রাষ্ট্রপতি

news image

কিশোরগঞ্জে দুর্বৃত্তের হামলায় আহত সাংবাদিকদের খোঁজ নিয়েছেন তথ্যমন্ত্রী

news image

তিন শব্দের চমকপ্রদ লাইনে দেশ গঠনে তাঁর প্রতিদিনের সংগ্রাম - আতিকুর রহমান রুমন

news image

অদম্য নারী' সম্মাননায় ভূষিত মানসকন্যা বেগম খালেদা জিয়া

news image

এটা তো বলার অপেক্ষা রাখে না যুক্তরাষ্ট্র বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী রাষ্ট্র- আবদুল মঈন খান

news image

আগামী ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে - তথ্যমন্ত্রী

news image

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন - তারেক রহমান

news image

আমার মানুষের সুবিধার বিষয় গুরুত্ব দিচ্ছি, তাই প্রকল্প হতে হবে জনবান্ধব - প্রতিমন্ত্রী মীর শাহে আলম

news image

'যারা জনগণের ভোগান্তির কারণ হবেন, তাদের ছাড় দেওয়া হবে না' - রাজউকের মতবিনিময় সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

news image

বাংলাদেশ আজ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ