ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

পশ্চিম তীরে ২ শিশু ও তাদের বাবা-মাকে হত্যা করেছে ইসরাইল: ফিলিস্তিনি মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ত ১৫ মার্চ ২০২৬ ০৪:৩৫ পি.এম

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার অধিকৃত পশ্চিম তীরের উত্তরে ইসরাইলি সেনারা এক ফিলিস্তিনি স্বামী-স্ত্রী ও তাদের দুই ছোট সন্তানকে গুলি করে হত্যা করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট আরও জানিয়েছে, তাদের দলগুলো তাম্মুন শহরে ইসরাইলি বাহিনীর গুলিবিদ্ধ একটি গাড়ি থেকে দুই প্রাপ্তবয়স্ক ও দুই শিশুর লাশ উদ্ধার করেছে। এএফপি এই বিষয়ে ইসরাইলি সেনাবাহিনীর মন্তব্য জানতে চাইলে জবাবে তারা জানায়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  

রামাল্লাহয় অবস্থিত ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘তাম্মুনে দখলদার সেনাবাহিনীর গুলিবিদ্ধ হওয়ার পর তুবাসের তুর্কি সরকারি হাসপাতালে এক পরিবারের চার জন শহীদকে নেওয়া হয়।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, হাসপাতালে ৩৭ বছর বয়সী এক পুরুষ, ৩৫ বছর বয়সী নারী এবং পাঁচ ও সাত বছর বয়সী দুই ছেলে শিশুর লাশ গ্রহণ করেছে এবং তারা সবাই গুলিবিদ্ধ। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, রোববার ভোরে ইসরাইলি বাহিনী তাদের গাড়িতে গুলি চালানোর পর ওই দম্পতির ৮ বছর ও ১১ বছর বয়সী আরও দুই শিশু গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও জাতিসংঘ জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে পশ্চিম তীরে মারাত্মক আক্রমণের সংখ্যা বেড়েছে, বেশিরভাগই ইসরাইলি বসতি স্থাপনকারীদের দ্বারা হচ্ছে এবং মার্চের শুরু থেকে কমপক্ষে পাঁচ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী গত নভেম্বরে পশ্চিম তীরের উত্তরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করে, যার মধ্যে তুবাসের আশেপাশের এলাকাও রয়েছে। আরও বিস্তৃতভাবে বলতে গেলে পশ্চিম তীরে সহিংসতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ইসরাইল ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর দখল করে রেখেছে। ৭ অক্টোবর ২০২৩ সালে ইসরাইলের ওপর হামাসের হামলার পর, গাজা যুদ্ধ শুরু হলে সহিংসতা প্রচণ্ড রকম তীব্র হয়ে ওঠে। 

১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি সত্ত্বেও এটি অব্যাহত রয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপি’র এক পরিসংখ্যান অনুসাওে জানা গেছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে ইসরাইলি সেনা বা বসতি স্থাপনকারীদের দ্বারা কমপক্ষে ১ হাজার ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন বেসামরিক নাগরিকও রয়েছে।

ইসরাইলি সরকারি পরিসংখ্যান বলছে যে, ফিলিস্তিনিদের আক্রমণে অথবা ইসরাইলি সামরিক অভিযানের সময় ৪৫ জন ইসরাইলি নিহত হয়েছেন, যাদের মধ্যে সেনা এবং বেসামরিক নাগরিক উভয়ই রয়েছে।

প্রায় ত্রিশ লাখ ফিলিস্তিনি ছাড়াও ৫ লাখেরও বেশি ইসরাইলি পশ্চিম তীরে বসতি এবং ফাঁড়িতে বাস করে, যা আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

news image

পশ্চিম তীরে ২ শিশু ও তাদের বাবা-মাকে হত্যা করেছে ইসরাইল: ফিলিস্তিনি মন্ত্রণালয়

news image

উত্তর কোরিয়া থেকে সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে : জাপান

news image

যুদ্ধের প্রভাবে তেল-গ্যাস পরিবহনের প্রধান পথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে-

news image

আন্তর্জাতিক পর্যায়ে ইংল্যান্ডকে টানা ১৪ বছর প্রতিনিধিত্ব করেছেন ওয়াকার

news image

ইরান উপসাগরীয় প্রতিবেশী দেশ ও তাদের জ্বালানি অবকাঠামোর ওপর নতুন করে হামলা

news image

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে ইরান

news image

ইরানের নবনিযুক্ত নেতার নির্দেশনায় ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে

news image

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল দাবি করে ট্রাম্প

news image

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না ইরান : প্রেসিডেন্ট পেজেশকিয়ান

news image

রাশিয়ার হামলার ফলে সারা দেশে বিমান সতর্কতা জারি করেছে ইউক্রেন

news image

দুবাইয়ে সব ফ্লাইট স্থগিত এমিরেটসের

news image

ইরানের প্রধান হিসেবে মোজতবা খামেনি ত্তরাধিকারী হওয়ার দৌড়ে শীর্ষ তালিকায় রয়েছেন

news image

এরদোয়ান ইরানে মার্কিন-ইসরাইলি হামলাকে ‘অবৈধ’ বলে বর্ণনা করেছেন

news image

আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানে অনুষ্ঠিত সমাবেশে সহিংসতায় অন্তত ২৫ জন নিহত

news image

ইরানকে নিয়ে জাতিসংঘের পরমাণু সংস্থা বিশেষ অধিবেশনের জন্য বৈঠক শুরু

news image

উক্রস্পেকসিস্টেমসের নতুন কারখানা যুক্তরাজ্যের সহায়তার প্রতি আস্থার প্রতিফলন

news image

মেক্সিকোর সাংবিধানিক সংস্কার পাস

news image

নেপালের ভোটারদের কোনো ‘ভয় ছাড়াই’ ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছে প্রশাসন।

news image

‘আমার প্রিয় আমেরিকানরা, আমাদের দেশ আগের যেকোনো সময়ের চেয়ে এখন বড়, ভালো, সমৃদ্ধ ও শক্তিশালী-ট্রাম্প

news image

শীর্ষ রপ্তানিকারক চীনের ওপর নির্ভরতা কমাতে ভারত ব্রাজিলে মুখী

news image

প্রাণঘাতী ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে অন্তত ৭২টি বাঘ মারা গেছে

news image

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব

news image

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে না এলে, দেশটিকে সম্ভাব্য পরিণতির মুখে পড়তে হবে - ডোনাল্ড ট্রাম্প

news image

তদন্তকারী রিপাবলিকানরা ট্রাম্পের কাছ থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন - ক্লিনটন

news image

ইরান চাইছে, তার ওপর থেকে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক

news image

বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান ট্রাম্প

news image

ইসলামাবাদ সবুজ এলাকা হারিয়ে কংক্রিট দিয়ে ভরাট হচ্ছে এ শহরটি

news image

১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ইরানের সরকার বিরোধী সবচেয়ে বড় আন্দোলনে রূপ নিয়েছে

news image

যুক্তরাষ্ট্র তেল বিক্রি ‘অনির্দিষ্টকালের জন্য’ নিজের নিয়ন্ত্রণে রাখবে