ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

যুদ্ধের প্রভাবে তেল-গ্যাস পরিবহনের প্রধান পথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে-

আন্তর্জাতিক ডেস্ত ১৪ মার্চ ২০২৬ ০৪:০৯ পি.এম

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে তেল ও গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘নির্ভরযোগ্য’ জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।  শনিবার মার্কিন ইন্টেরিয়র সেক্রেটারি ডগ বারগাম এই ঘোষণা দেন।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ে। এতে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম দ্রুত বাড়ছে। যুদ্ধের প্রভাবে তেল-গ্যাস পরিবহনের প্রধান পথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। 

উল্লেখ্য, এই পথ দিয়ে পরিবাহিত জ্বালানির সিংহভাগই এশিয়ার দেশগুলোতে যায়। টোকিওতে আয়োজিত এই অঞ্চলের ১৭টি দেশের এক সম্মেলনে বারগাম বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘এনার্জি ডমিন্যান্স’ নীতির লক্ষ্য হলো, নিজেদের সমৃদ্ধির জন্য জ্বালানি মজুদের পাশাপাশি বন্ধু ও মিত্র দেশগুলোর কাছে জ্বালানি বিক্রির সক্ষমতা রাখা।

তিনি বলেন, এর মাধ্যমে এই অঞ্চলে জ্বালানির একটি ‘নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও নিরাপদ’ সরবরাহ ব্যবস্থা গড়ে উঠবে, যা ‘কোনো সন্ত্রাসী রাষ্ট্র’ বাধাগ্রস্ত করতে পারবে না।

বারগাম খনিজ সম্পদের নিরাপত্তার প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন।  বিশেষ করে শীর্ষ রপ্তানিকারক দেশ চীনের ওপর নির্ভরতা কমানোর ওপর জোর দেন তিনি।  লিথিয়াম ও কোবাল্টের মতো খনিজ উপাদানগুলো বৈদ্যুতিক গাড়ি, সোলার প্যানেল ও স্মার্টফোন থেকে শুরু করে জেট ইঞ্জিন ও গাইডেড মিসাইল তৈরিতে ব্যবহার করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার আগেই এই ফোরামের আয়োজন করা হয়েছিল। সম্মেলনে বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা ও মার্কিন জ্বালানি কোম্পানিগুলো অংশ নিচ্ছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, জাপান, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডসহ সম্মেলনে অংশ নেওয়া দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি ও খনিজ খাতে অন্তত ৩ হাজার কোটি ডলারের চুক্তি ঘোষণা করতে পারে।

বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি জাপান তাদের মোট তেলের ৯৫ শতাংশই আনে মধ্যপ্রাচ্য থেকে।  দেশটি উদীয়মান বাজারগুলোতে ‘কৌশলগত অবকাঠামো’ প্রকল্পে যৌথ অর্থায়নের লক্ষ্যে ওয়াশিংটনের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। 

এছাড়া ট্রাম্পের কঠোর শুল্ক নীতি থেকে বাঁচতে ২০২৯ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগেও সম্মত হয়েছে টোকিও। শনিবার জাপানের হিটাচি ও মার্কিন প্রতিষ্ঠান জিই ভারনোভা দক্ষিণ-পূর্ব এশিয়ায় পরবর্তী প্রজন্মের পারমাণবিক চুল্লি (এসএমআর) তৈরির সুযোগ নিয়ে কাজ করতে একমত হয়েছে। এছাড়া পারমাণবিক খাতে অংশীদারিত্ব করছে হোলটেক ও মিতসুবিশি ইলেকট্রিক। মার্কিন কোম্পানি ভেঞ্চার গ্লোবাল দক্ষিণ কোরিয়ার হানওয়া গ্রুপের একটি অঙ্গ-প্রতিষ্ঠানের সঙ্গে বার্ষিক ১৫ লাখ টন এলএনজি সরবরাহের দীর্ঘমেয়াদী চুক্তি করেছে।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে এক পোস্টে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। তাই যখন তেলের দাম বাড়ে, তখন আমরা অনেক টাকা আয় করি।’

ট্রাম্প শুরু থেকেই তেল শিল্পের কট্টর সমর্থক এবং ‘ড্রিল, বেবি, ড্রিল’ স্লোগানে তেল ও গ্যাস উৎপাদন বৃদ্ধিতে জোর দিয়ে আসছেন।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

অশোক ধাম মন্দিরে পদদলনে নিহত ৭, আহত ১৯

news image

বেলগোরোদে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬

news image

আন্তর্জাতিক সহায়তা: যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও বিশ্বব্যাংক আর্থিক সহায়তা দিয়েছে

news image

ডলফিনের আঘাতের আশঙ্কায় চীনে ব্যাপক প্রস্তুতি, বন্ধ ফেরি-ট্রেন

news image

জিম্বাবুয়েতে নতুন ডাইনোসর প্রজাতির সন্ধান, বিবর্তন নিয়ে মিলল নতুন তথ্য

news image

এআই উন্নয়নের গতি কমাতে যুক্তরাষ্ট্র সরকারের হস্তক্ষেপ চাইলেন শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান

news image

গাজা যুদ্ধের পর পশ্চিম তীরে সহিংসতা, মসজিদে আগুনের অভিযোগ

news image

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে বৈরী আবহাওয়ার ঘটনা আরো ঘন ঘন ঘটছে এবং প্রকট হয়ে উঠছে

news image

গ্রিসে জুলাই মাসের এত শেষ দিকে তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়া অস্বাভাবিক

news image

আলজেরিয়ার উত্তরাঞ্চলে বিস্তীর্ণ এলাকা তীব্র তাপপ্রবাহে আক্রান্ত

news image

ভয়াবহ বন্যার পর কাদা ও পাথরের নিচে আটকে পড়া মানুষদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছিলেন উদ্ধারকারীরা

news image

চিলিতে ভারী বৃষ্টিতে এক হাজারের বেশি বাড়িঘর ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত

news image

মস্কো অঞ্চলে বিস্ফোরণে আহত তিন বিদেশিসহ ছয়জনকে হাসপাতালে ভর্তি

news image

ইরানের লাইসেন্স বাতিল করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়

news image

জাপান ও যুক্তরাষ্ট্রের মহাকাশ অভিযানগুলোও বিভিন্ন গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করেছে

news image

শ্রয়ার আইসিই’র ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্সের স্থলাভিষিক্ত হবেন

news image

বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তাও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী

news image

বেইজিংয়ে শিশু-কিশোররা প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর হাতে ফুলের তোড়ায় সংবর্ধনা জানায়

news image

রুশ ড্রোন হামলায় এক নাবিক নিহত হন

news image

ফ্রান্সে পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে

news image

চীন পর্যাপ্ত স্বচ্ছতা ছাড়াই সামরিক সক্ষমতা বাড়াচ্ছে

news image

চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় বাণিজ্য আলোচনা শুরু

news image

প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প চীনের উদ্দেশে রওনা হয়েছেন

news image

এমভি হন্ডিয়াস নামের জাহাজাটি স্পেনের গ্রানাদিয়া বন্দরে

news image

‘কঠোর পাল্টা হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস

news image

এই মুহূর্তে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের উপযুক্ত সময় হয়নি - জোসেফ আউন

news image

হরমুজ প্রণালীতে একাধিক হামলার পর যুদ্ধবিরতি ভেঙে পড়ার মুখে পড়েছে

news image

হরমুজ প্রণালিতে অজ্ঞাত প্রজেক্টাইল হামলা চালানো হয়েছে

news image

পশ্চিমবঙ্গে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার পথে

news image

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি