ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ত ১৫ মার্চ ২০২৬ ০৪:৪১ পি.এম

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম একটি অত্যাধুনিক মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। দক্ষিণ কোরিয়া প্রায় ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করার একদিন পর রোববার এই পরীক্ষা চালানো হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সেনারা বসন্তকালীন যৌথ সামরিক মহড়া শুরু করার পরই উত্তর কোরিয়া এই পরীক্ষা চালায়। মহড়াটি আগামী ১৯ মার্চ পর্যন্ত চলার কথা রয়েছে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, গতকাল শনিবার মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের (এমআরএলএস) পরীক্ষা তদারকি করেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন।

সংবাদমাধ্যমটি জানায়, পরীক্ষায় ৬০০ মিলিমিটার ক্যালিবারের ১২টি ‘আল্ট্রা-প্রিসিশন’ মাল্টিপল রকেট লঞ্চার এবং দুটি আর্টিলারি কোম্পানি অংশ নেয়।

কেসিএনএ জানায়, কিম বলেন এই মহড়া পিয়ংইয়ংয়ের শত্রুদের মধ্যে ‘অস্থিরতা’ সৃষ্টি করেছে এবং কৌশলগত পারমাণবিক অস্ত্রের ধ্বংসাত্মক শক্তি সম্পর্কে ‘গভীর ধারণা’ দিয়েছে। এসব অস্ত্রের আঘাত হানার পাল্লা ৪২০ কিলোমিটার (প্রায় ২৬০ মাইল)।

আজ কেসিএনএ জানিয়েছে, রকেটগুলো ৩৬০ কিলোমিটারেরও বেশি দূরে কোরিয়ার পূর্ব সাগরে একটি দ্বীপ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এমআরএলএসকে ‘খুব মারাত্মক তবে আকর্ষণীয় অস্ত্র’ হিসেবে বর্ণনা করে এর প্রশংসা করেছেন কিম।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে আকাশে একাধিক রকেট ছুটে যেতে দেখা গেছে। আরেকটি ছবিতে কিম জং উনকে তার মেয়ে জু আয়ে-এর সঙ্গে দূর থেকে উৎক্ষেপণ পর্যবেক্ষণ করতে দেখা যায়। তাদের পাশে একজন সামরিক কর্মকর্তাও ছিলেন।

জু আয়ে-কে দীর্ঘদিন ধরেই দেশের সম্ভাব্য পরবর্তী শাসক হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে একের পর এক উচ্চপর্যায়ের প্রকাশ্য অনুষ্ঠানে তার উপস্থিতি সেই ধারণাকে আরও জোরালো করেছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন ও কার্যালয় উৎক্ষেপণগুলোকে 'জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত লঙ্ঘনকারী প্ররোচনা' হিসেবে নিন্দা জানিয়েছে এবং পিয়ংইয়াংকে তৎক্ষণাত এমন কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছে।’

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, তারা শনিবার উত্তর কোরিয়া থেকে পূর্ব সাগরের দিকে- যা জাপান সাগর নামেও পরিচিত, একাধিক উৎক্ষেপণ শনাক্ত করেছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন ও কার্যালয় ‘ব্লু হাউস’ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। 

একে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন ও ‘উস্কানি’ হিসেবে অভিহিত করে পিয়ংইয়ংকে অবিলম্বে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক জানান যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতার সঙ্গে বৈঠক করাকে ‘ইতিবাচক’ মনে করছেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা ঘটল। 

এদিকে ট্রাম্প প্রশাসন পিয়ংইয়ংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা পুনরায় শুরু করতে চাইছে। চলতি মাসের শেষের দিকে ট্রাম্পের বেইজিং সফরের সময় একটি সম্ভাব্য শীর্ষ বৈঠকের বিষয়েও আলোচনা চলছে।  দীর্ঘদিন এসব প্রস্তাব এড়িয়ে চললেও কিম সম্প্রতি বলেছেন, ওয়াশিংটন যদি পিয়ংইয়ংয়ের পারমাণবিক অবস্থান মেনে নেয়, তবে দুই দেশ ‘একসঙ্গে কাজ’ করতে পারে।

আরও খবর

news image

ইরান যুদ্ধে সমর্থন না দেওয়ায়, ট্রাম্প প্রকাশ্যে বারবার যুক্তরাজ্যের সমালোচনা করেছেন

news image

মালিতে ভ্রমণ এখনও কঠোরভাবে নিরুৎসাহিত করা হচ্ছে

news image

জলবায়ু পরিবর্তনের কারণে দাবানল এখন একটি ‘বিপজ্জনক’ - গবেষণা

news image

ইরানের একটি গানবোট লক্ষ্য করে গুলি চালানো হয়েছে

news image

ইসলামী প্রজাতন্ত্রটি অর্থ কষ্টে ভুগছে - ট্রাম্প

news image

ইরান ‘নতুন কার্ড’ দেখাতে প্রস্তুত - গালিবাফ

news image

লরি শাভেজ-ডেরেমার পদত্যাগের মধ্য দিয়ে জল্পনার অবসান হলো

news image

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বৈশ্বিক জ্বালানি দামের ঊর্ধ্বগতির চাপে ইন্দোনেশিয়াও পড়েছে

news image

শান্তিরক্ষী নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ

news image

উত্তর জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে

news image

‘মোহাম্মদ মাসুম-শাহি ও হামেদ ভ্যালিদির মৃত্যুদণ্ড কার্যকর

news image

‘যুক্তরাষ্ট্র যদি অবরোধ না তোলে, তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অবশ্যই সীমিত করা হবে - গালিবাফ

news image

রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন - জেলেনস্কি

news image

নেতা আলি খামেনি স্মরণে ইরানে হাজারো মানুষ সমাবেশ

news image

ইরান বৃহস্পতিবার রাতে পাকিস্তানে পৌঁছবে

news image

মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য খোলা

news image

আর্টেমিস-২ মিশনের নভোচারীরা বর্তমানে পৃথিবীর পথে

news image

নাসার বিশালাকার রকেটে চেপে তারা চন্দ্রকক্ষে যাত্রা শুরু

news image

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘বিধ্বংসী’ হামলার হুমকি দিয়েছে ইরান

news image

প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ব্যক্তিগত চিঠি দেশটির আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন

news image

চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করতে যাচ্ছেন চার নভোচারী

news image

তিনজন ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কথা রয়েছে মিয়ানমারে

news image

‘জাপানের প্রতিরোধ ও জবাব দেওয়ার সক্ষমতা শক্তিশালী করতে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ’

news image

ইরান দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে

news image

লাখো মানুষ ‘নো কিংস’ বিক্ষোভ সমাবেশে জড়ো হয়েছেন

news image

রাশিয়া যখন এই চুক্তিগুলোর বহু নীতি ও মূল্যবোধ লঙ্ঘন করছে, তখন প্রস্তাবনা কাউন্সিলে উপস্থাপন করা সমীচীন নয়

news image

ইরানকে তেলবাহী জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দিতে হবে - ট্রাম্প

news image

মধ্যরাত থেকে ৬০টিরও বেশি ড্রোন প্রতিহত করার দাবি সৌদি আরবের

news image

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি সংযুক্ত আরব আমিরাতের

news image

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া