আন্তর্জাতিক ডেস্ত ৩০ মার্চ ২০২৬ ০৫:৪৯ পি.এম
ইরানি কর্তৃপক্ষ আজ সোমবার দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা নিষিদ্ধ বিরোধী গোষ্ঠীর সদস্য এবং ইসলামি প্রজাতন্ত্র উৎখাতের চেষ্টা করেছিল। দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইটে বলা হয়েছে, ‘সুপ্রিম কোর্ট কর্তৃক রায় নিশ্চিতকরণ ও চূড়ান্ত অনুমোদনের পর আজ সকালে আকবর দানেশভারকর এবং মোহাম্মদ তাঘাভি-সাংদেহিকে ফাঁসি দেওয়া হয়েছে।’
গত ২৮ ফেব্রুয়ারি ইসলামী প্রজাতন্ত্রের ওপর হামলার পর ইরান যখন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধে লিপ্ত, ঠিক তখনই এই মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। চলমান সংঘাতটি মধ্যপ্রাচ্যে ব্যাপক আকার ধারণ করেছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি পিপলস মুজাহিদিন অফ ইরান বা মুজাহিদিন-ই-খালক (এমইকে)-এর সাথে যুক্ত ছিলেন। এই গোষ্ঠী ১৯৮০-এর দশক থেকে নির্বাসনে রয়েছে এবং তেহরান কর্তৃক এটি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে।
তাদের কখন গ্রেপ্তার করা হয়েছিল বা তারা সাম্প্রতিক বিক্ষোভে জড়িত ছিল কিনা, তা তাৎক্ষণিকভাবে বলা হয়নি। তবে মিজান বলেছে যে, তারা ‘দাঙ্গা এবং শহরে সন্ত্রাসী কর্মকাণ্ডে’ অংশ নিয়েছিল।
ইরানে প্রতিবাদ শুরু হয়েছিল গত ডিসেম্বরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে। পরে তা সারাদেশে সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয় এবং ৮ ও ৯ জানুয়ারি চরম আকার ধারণ করে। কর্তৃপক্ষ বলছে, প্রাথমিকভাবে শান্তিপূর্ণ এই বিক্ষোভ বিদেশি উস্কানিতে পরে হত্যা ও ভাঙচুরের মতো সৃষ্ট দাঙ্গায় রূপ নেয়।
তেহরান বলছে, এই অস্থিরতার সময় নিরাপত্তা কর্মী ও বেসামরিক নাগরিকসহ তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং এই সহিংসতার জন্য তারা ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’কে দায়ী করেছে।
তবে, যুক্তরাষ্ট্র-ভিত্তিক মানবাধিকার কর্মী সংবাদ সংস্থা (এইচআরএএনএ) সাত হাজারেরও বেশি মৃত্যুর খবর নথিভুক্ত করেছে, যাদের অধিকাংশই বিক্ষোভকারী। সংস্থাটি সতর্ক করে বলেছে, মৃতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
চীন পর্যাপ্ত স্বচ্ছতা ছাড়াই সামরিক সক্ষমতা বাড়াচ্ছে
চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় বাণিজ্য আলোচনা শুরু
প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প চীনের উদ্দেশে রওনা হয়েছেন
এমভি হন্ডিয়াস নামের জাহাজাটি স্পেনের গ্রানাদিয়া বন্দরে
‘কঠোর পাল্টা হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস
এই মুহূর্তে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের উপযুক্ত সময় হয়নি - জোসেফ আউন
হরমুজ প্রণালীতে একাধিক হামলার পর যুদ্ধবিরতি ভেঙে পড়ার মুখে পড়েছে
হরমুজ প্রণালিতে অজ্ঞাত প্রজেক্টাইল হামলা চালানো হয়েছে
পশ্চিমবঙ্গে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার পথে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি
রাশিয়ার সীমান্তঘেঁষা ভিরোলাহতি এলাকায় একটি অজ্ঞাত ড্রোন
মিয়ানমারে কারাবন্দিদের সাজা কমানোয় সু চি’র দণ্ড হ্রাস
দীর্ঘ উত্তেজনার পর যুক্তরাষ্ট্র সেখানে আবার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে
ইরান যুদ্ধে সমর্থন না দেওয়ায়, ট্রাম্প প্রকাশ্যে বারবার যুক্তরাজ্যের সমালোচনা করেছেন
মালিতে ভ্রমণ এখনও কঠোরভাবে নিরুৎসাহিত করা হচ্ছে
জলবায়ু পরিবর্তনের কারণে দাবানল এখন একটি ‘বিপজ্জনক’ - গবেষণা
ইরানের একটি গানবোট লক্ষ্য করে গুলি চালানো হয়েছে
ইসলামী প্রজাতন্ত্রটি অর্থ কষ্টে ভুগছে - ট্রাম্প
ইরান ‘নতুন কার্ড’ দেখাতে প্রস্তুত - গালিবাফ
লরি শাভেজ-ডেরেমার পদত্যাগের মধ্য দিয়ে জল্পনার অবসান হলো
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বৈশ্বিক জ্বালানি দামের ঊর্ধ্বগতির চাপে ইন্দোনেশিয়াও পড়েছে
শান্তিরক্ষী নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ
উত্তর জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে
‘মোহাম্মদ মাসুম-শাহি ও হামেদ ভ্যালিদির মৃত্যুদণ্ড কার্যকর
‘যুক্তরাষ্ট্র যদি অবরোধ না তোলে, তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অবশ্যই সীমিত করা হবে - গালিবাফ
রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন - জেলেনস্কি
নেতা আলি খামেনি স্মরণে ইরানে হাজারো মানুষ সমাবেশ
ইরান বৃহস্পতিবার রাতে পাকিস্তানে পৌঁছবে
মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য খোলা
আর্টেমিস-২ মিশনের নভোচারীরা বর্তমানে পৃথিবীর পথে