আন্তর্জাতিক ডেস্ত ১১ মার্চ ২০২৬ ০৩:৫৩ পি.এম
ইরান উপসাগরীয় প্রতিবেশী দেশ ও তাদের জ্বালানি অবকাঠামোর ওপর নতুন করে হামলা চালানোর পর সৌদি আরব বুধবার জানিয়েছে, তারা সাতটি ড্রোন ভূপাতিত করেছে, যা একটি কৌশলগত তেলক্ষেত্রের দিকে যাচ্ছিল।
রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্স-এ দেওয়া পোস্টে জানিয়েছে, শায়বা তেলক্ষেত্রের দিকে যাওয়া দুটি ড্রোনের পথরোধ ও ধ্বংস করা হয়েছে। পৃথক পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে, আরও পাঁচটি ড্রোন পথরোধ ও ধ্বংস করা হয়েছে।
সৌদি আরবে শায়বা তেলক্ষেত্র বিপুল তেল উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সংযুক্ত আরব আমিরাতের সীমান্তের কাছে অবস্থিত এবং সৌদি জায়ান্ট আরামকো এটি পরিচালনা করে। সৌদি আরব জানিয়েছে, দেশের পূর্বাঞ্চল এবং প্রিন্স সুলতান এয়ার বেসকে লক্ষ্য করে পৃথক হামলায় সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকে দেওয়া হয়েছে। ওই ঘাঁটিতে ১ মার্চ একজন মার্কিন সেনা আহত হয় এবং এক সপ্তাহ পর মারা যায়।
সংযুক্ত আরব আমিরাত বুধবার ইরানের নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কথা জানিয়েছে।
উপসাগরীয় রাষ্ট্রটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অনির্দিষ্ট সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মোকাবিলা করেছে। তবে, হামলার লক্ষ্য বা অবস্থান সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
ইরানের বিপ্লবী গার্ড মঙ্গলবার জানিয়েছে, তারা তেলআবিবসহ ইসরাইলি শহরগুলো এবং মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পরে এলিট বাহিনী জানিয়েছে, তারা বাহরাইন ও ইরাকি কুর্দিস্তানে মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে। ইরানি গণমাধ্যম বুধবার সকালে এ তথ্য জানিয়েছে।
তাসনিম সংবাদ সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে গার্ড জানিয়েছে, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটিতে এবং ইরাকের কুর্দি অঞ্চলের আরও তিনটি স্থাপনায় বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
বাহরাইন ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত দেশটিতে দুজন নিহত হয়েছে। পরে গার্ড জানিয়েছে, অন্তত দুটি ক্ষেপণাস্ত্র কুয়েতে একটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে। ইরানি সংবাদ সংস্থা ফার্স ও মেহর এ তথ্য জানিয়েছে।
কুয়েতি কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে মন্তব্য করেনি। তবে আধা-সামরিক ন্যাশনাল গার্ড বুধবার জানিয়েছে, দেশটিকে লক্ষ্য করে পাঠানো আটটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস: ধারণা বদলে কথোপকথন শুরুর আহ্বান
রুশ হামলায় ক্ষতিগ্রস্ত খারকিভে জোলি, গেলেন বক্সিং ক্লাবে
সৌদি ভূখণ্ডে হুতিদের হামলা, ৭৩ জন আহত
ইসরাইল-লেবানন চুক্তি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, ‘আত্মসমর্পণ করব না’
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, নিখোঁজ প্রায় ৩ হাজার
বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক কানাডার
সুইডেনে জলবায়ু বিক্ষোভে ১০ হাজার মানুষের সমাগমের আশা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে এক রাতে ৫১ হামলা, আহত ২
অশোক ধাম মন্দিরে পদদলনে নিহত ৭, আহত ১৯
বেলগোরোদে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬
আন্তর্জাতিক সহায়তা: যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও বিশ্বব্যাংক আর্থিক সহায়তা দিয়েছে
ডলফিনের আঘাতের আশঙ্কায় চীনে ব্যাপক প্রস্তুতি, বন্ধ ফেরি-ট্রেন
জিম্বাবুয়েতে নতুন ডাইনোসর প্রজাতির সন্ধান, বিবর্তন নিয়ে মিলল নতুন তথ্য
এআই উন্নয়নের গতি কমাতে যুক্তরাষ্ট্র সরকারের হস্তক্ষেপ চাইলেন শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান
গাজা যুদ্ধের পর পশ্চিম তীরে সহিংসতা, মসজিদে আগুনের অভিযোগ
জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে বৈরী আবহাওয়ার ঘটনা আরো ঘন ঘন ঘটছে এবং প্রকট হয়ে উঠছে
গ্রিসে জুলাই মাসের এত শেষ দিকে তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়া অস্বাভাবিক
আলজেরিয়ার উত্তরাঞ্চলে বিস্তীর্ণ এলাকা তীব্র তাপপ্রবাহে আক্রান্ত
ভয়াবহ বন্যার পর কাদা ও পাথরের নিচে আটকে পড়া মানুষদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছিলেন উদ্ধারকারীরা
চিলিতে ভারী বৃষ্টিতে এক হাজারের বেশি বাড়িঘর ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত
মস্কো অঞ্চলে বিস্ফোরণে আহত তিন বিদেশিসহ ছয়জনকে হাসপাতালে ভর্তি
ইরানের লাইসেন্স বাতিল করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়
জাপান ও যুক্তরাষ্ট্রের মহাকাশ অভিযানগুলোও বিভিন্ন গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করেছে
শ্রয়ার আইসিই’র ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্সের স্থলাভিষিক্ত হবেন
বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তাও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী
বেইজিংয়ে শিশু-কিশোররা প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর হাতে ফুলের তোড়ায় সংবর্ধনা জানায়
রুশ ড্রোন হামলায় এক নাবিক নিহত হন
ফ্রান্সে পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে
চীন পর্যাপ্ত স্বচ্ছতা ছাড়াই সামরিক সক্ষমতা বাড়াচ্ছে
চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় বাণিজ্য আলোচনা শুরু