বিনোদন ডেস্ক ২৭ জানু ২০২৫ ০৬:২৬ পি.এম
প্রথমবারের মতো জনপ্রিয় দুই অভিনেতাকে দেখা যাবে এক সিনেমায়। তারা হলেন মোশাররফ করিম ও শরীফুল রাজ। সঞ্জয় সমদ্দার পরিচালনা করবেন সিনেমাটি। এটি হতে যাচ্ছে নির্মাতার দ্বিতীয় ছবি। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘মানুষ’ সিনেমা দিয়ে তিনি সিনেমা পরিচালনায় হাতেখড়ি করেন। সেই ছবিতে সঞ্জয় চমক দেখিয়েছিলেন কলকাতার জিৎকে নায়ক হিসেবে নিয়ে। ছবিটি প্রযোজনাও করেছিলেন জিৎ।
সেই চমক বজায় রাখলেন তিনি দ্বিতীয় সিনমাতেও। নাম চূড়ান্ত না হওয়া ছবিটিতে মোশাররফ করিম ও শরিফুল রাজকে নির্বাচন করেছেন তিনি। ইতিমধ্যে দুই তারকার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানান সঞ্জয়।
তবে নায়িকা চূড়ান্ত হয়নি এখনো। বেশ ক’জন নায়িকার নাম শোনা যাচ্ছে গেল কয়েকদিন ধরেই। যে তালিকায় আছেন তানজিন তিশা, তাসনিয়া ফারিনসহ অনেকে। তবে গুঞ্জন ছড়িয়েছে ব্যাটে বলে মিলে যাওয়ায় ছবিটিতে নায়িকা হিসেবে তাসনিয়া ফারিণকেই বেছে নিয়েছেন সঞ্জয়।
তবে সঞ্জয় সমদ্দার বিষয়টিকে চূড়ান্ত বললেন না। তার ভাষ্য, ‘একটি সিনেমা নির্মাণের আগে তো অনেক অভিনয়শিল্পীর সঙ্গে কথা হয়। অডিশন পর্ব হয়। আমার নতুন সিনেমার ক্ষেত্রেও তেমনটা হচ্ছে। শুধু তাসনিয়া ফারিণই নন, ইতিমধ্যে কয়েকজনের সঙ্গে কথা হয়েছে আমার। এর মধ্যে যাঁর সঙ্গে ব্যাটে-বলে মিলে যাবে, তাকেই চূড়ান্ত করা হবে। শিগগির সিনেমার অভিনয়শিল্পীদের নামের তালিকা অফিশিয়ালি জানানো হবে।’
ছবির নাম নিয়ে সঞ্জয় বলেন, ‘প্রাথমিকভাবে ‘ইনকিলাব’ ও ‘ইনসাফ’ দুটি নাম পছন্দ করেছি। সিনেমার গল্প অনুযায়ী দুটি নাম যথার্থ মনে হয়েছে। আলোচনার মাধ্যমে একটি নাম চূড়ান্ত করা হবে।’
অ্যাকশন থ্রিলার গল্পে নির্মিত হবে সঞ্জয়ের দ্বিতীয় সিনেমা। ধুন্ধুমার অ্যাকশনে দেখা যাবে রাজকে। মোশাররফ করিম অভিনয় করবেন নেতিবাচক চরিত্রে। তার চরিত্রটিও উপস্থাপন করা হবে ভয়ংকররূপে। সিনেমাটি প্রযোজনা করবে তিতাস কথাচিত্র। এ সিনেমা দিয়েই দীর্ঘদিন পরে চলচ্চিত্র প্রযোজনায় আসছে প্রতিষ্ঠানটি।
আগামী ফেব্রুয়ারির শুরুর দিকে ছবিটির শুটিং শুরু করার পরিকল্পনা করা হচ্ছে।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী
শতবর্ষী ঐতিহ্যে টিকে আছে বানার নদীর তীরে উত্তর বাহিনী মেলা
জার্মানিতে ২০২৬-এ ডাইভার্সিটি অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী
আল্লাহ যদি আমার কপালে রাখেন হজ করবো এই বছর - গুলশান আরা আক্তার চম্পা
‘রাকা’ ছবিতে দীপিকা পাড়ুকোনের বিপরীতে অভিনয় করছেন আল্লু অর্জুন
"কুমিল্লা সাংস্কৃতিক জোটের নেতৃত্বের পালাবদল"
"শাড়িতে নারীর আসল সৌন্দর্য "
বৈশাখ
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী আড্ডা অনুষ্ঠিত
সাজগোজের সঙ্গে এবার ঈদের সাজ হবে আরো সেরা
“আমার কাছে চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং ছিল -দীপা খন্দকার
রক্তে কেনা স্বাধীনতা
দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দনা এবার বাস্তব জীবনেও দাম্পত্যে বাঁধা পড়েছেন
আদর্শ প্রেমিকার গুন
কেন বিয়ে করতে ভয় পান - শ্রীমা ভট্টাচার্য
শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় পিঠা উৎসব
আজ চকলেট ডে
বাউল শিল্পী সুনীল কর্মকার পৃথিবীর যাত্রা শেষ করে পরলোক গমন করলেন
বাউল শিল্পী সুনীল কর্মকার পৃথিবীর যাত্রা শেষ করে পরলোক গমন করলেন
চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক জাবেদ আর নাই
ফতুল্লায় ১০ হাজার কর্মীর মিলনমেলা: জাঁকজমকপূর্ণ আয়োজনে পানাম গ্রুপের বার্ষিক উৎসব ও ২০২৬ নববর্ষ উদযাপন
হুয়াওয়ের টাওয়ার কর্মীদের নিরাপত্তা বৃদ্ধিতে পারিবারিক সচেতনতামুলক অনুষ্ঠান আয়োজন
খুলনার দেলুটির নদী ভাঙ্গন নিয়ে নির্মিত 'দেলুপি' সিনেমা মুক্তি পাচ্ছে ৭ নভেম্বর
সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন পরীমনি
বাংলাদেশে হারিয়ে যেতে বসেছে বর্ষার দুত কদম ফুল
নতুন বছরের শুরু থেকেই একটার পর একটা বিপদে সাইফ আলী খান
প্রকাশিত হয়েছে ‘বাংলা নববর্ষ স্মারকগ্রন্থ ১৪৩২’
বর্তমান সময়ের দুই আলোচিত তারকা আরশ খান ও তানিয়া বৃষ্টি
লালমনিরহাটে বিপুল সংখ্যক ভক্তের সমাগমে মুখরতি ঐতিহাসিক সিন্দুরমতি মেলা
স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে‘পপসম্রাট’ আজম খান