মোঃ মনিরুজ্জামান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৬ ০৬:৩৪ পি.এম
‘মানবতার সেবায় - আগামীর প্রত্যাশায়’ এই প্রতিশ্রুতি বুকে ধারণ করে ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (২৫ এপ্রিল) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এসব শিক্ষা উপকরণ তুলে দেন ফাউন্ডেশনের সমন্বয়ক মো. মিনহাজ।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, সম্প্রতি ত্রিশাল পৌর শহরের দরিরামপুর এলাকায় অবস্থিত হিদায়াতুল উম্মাহ মাদরাসার কিতাব বিভাগের শরহে বেকায়া জামাতের শিক্ষার্থীদের জন্য জরুরি ভিত্তিতে দুই সেট কিতাবের প্রয়োজনীয়তার কথা জানানো হয়। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে ফাউন্ডেশনের সমন্বয়ক মো. মিনহাজ সদস্যদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় কিতাব সরবরাহের উদ্যোগ গ্রহণ করেন। পরবর্তীতে সদস্যদের সম্মিলিত সহযোগিতায় দ্রুত এই সহায়তা বাস্তবায়ন করা হয়।
এ সময় হিদায়াতুল উম্মাহ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু হানিফ মাহমুদের হাতে আনুষ্ঠানিকভাবে শিক্ষা উপকরণ তুলে দেন ফাউন্ডেশনের সমন্বয়ক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সদস্য এইচ এম জোবায়ের হোসাইন, মানিক চন্দ্র আচার্য্য, রুকুনুজ্জামান সরকার রাহাদ, এস এম মাসুদ রানা, মাওলানা মাহমুদুল হাসান, শরীফ নাফেআস সাবের মনির প্রমূখ।
হিদায়াতুল উম্মাহ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু হানিফ মাহমুদ বলেন, ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের এমন মহতি আয়োজনে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ বিষয়ে ফাউন্ডেশনের সমন্বয়ক মো. মিনহাজ বলেন, “মানবতার সেবায় - আগামীর প্রত্যাশা’ এই লক্ষ্যকে সামনে রেখে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। শিক্ষা সহায়তা আমাদের অন্যতম অঙ্গ। ভবিষ্যতেও আর্তমানবতার সেবায় ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের জন্য সম্মাননা-২০২৬ প্রদান
শিশু ও কিশোরদের নিরাপদ ডিজিটাল আচরণ, তথ্য যাচাই এবং অনলাইন নৈতিকতা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া জরুরি - ববি হাজ্জাজ
শিক্ষার মানোন্নয়নে বোর্ডগুলোকে গতানুগতিকতার বাইরে এসে কার্যকর ভূমিকা রাখতে হবে: শিক্ষা মন্ত্রী
ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
কালিহাতীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাংলা অভিধান বিতরণ
গলাচিপায় শিশু শিক্ষার্থী জামিলার স্বপ্ন দেশসেরা হওয়া, প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বরিশাল বিভাগে সেরা
বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ময়মনসিংহে বায়তুল কুরআন মাদ্রাসায় কুরবানির তাৎপর্য আলোচনা ও পুরস্কার বিতরণ
হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থীকে বহিষ্কার
প্রাথমিক শিক্ষা: প্রাসঙ্গিক ভাবনা
জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই: প্রতিমন্ত্রী ইশরাক
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু
২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে নতুন কারিকুলাম- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সদর মেট্রো থানা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
পৃথিবীর অনেক দেশে বিপুল প্রাকৃতিক সম্পদ থাকলেও তারা উন্নত হতে পারেনি - ড. আ ন ম এহছানুল হক মিলন
দিনাজপুরে ভুল সেটে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব অব্যাহতি
আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনে বাকৃবি-ব্রিটিশ কাউন্সিলের চুক্তি স্বাক্ষরিত
বদলে গেছে শ্রেণী কক্ষ: লালমনিরহাটে শিশুদের জন্য বিজিবি'র আধুনিক শিক্ষা প্রয়াস
দিনাজপুর বোর্ডে গণিত পরীক্ষায় বহিষ্কার ৩, অনুপস্থিত ২১৬৬
মেধাসম্পদ সুরক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর উদ্যোগ নিতে শিক্ষামন্ত্রীর আহ্বান
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
আইএসইউতে ‘স্প্যানডেক্স’ ম্যাগাজিনের উদ্বোধন, গুরুত্ব পেল উদ্ভাবনী ভাবনা
এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে
এসএসসির প্রথম দিনেই ভুল প্রশ্নপত্র, সাংবাদিকদের সঙ্গে কেন্দ্র সচিবের অসৌজন্যমূলক আচরণ
শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে - শিক্ষা প্রতিমন্ত্রী
সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ
পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের গুণগত মান বজায় রাখা হবে - শিক্ষামন্ত্রী
শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক: জেলা প্রশাসক আবু সাঈদ
নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা