ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক গ্যাস সংকটে সকাল-সন্ধ্যা সিএনজি চালকদের অবরোধ

মো.মনিরুজ্জামান,ময়মনসিংহ জেলা প্রতিনিধি ২৩ জুলাই ২০২৬ ০৫:৪৯ পি.এম

ময়মনসিংহে দীর্ঘদিনের গ্যাস সরবরাহ সংকটের জেরে সড়কে নেমেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত গ্যাস না পাওয়ার প্রতিবাদে মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও দূরপাল্লার যাত্রীরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।
 
বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর দিগারকান্দা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শতাধিক সিএনজি চালক। এ সময় তারা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
 
বিক্ষোভকারী চালকদের অভিযোগ, কয়েক দিন ধরে জেলার অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে তীব্র গ্যাস সংকট চলছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেক চালক গ্যাস নিতে পারছেন না। ফলে নিয়মিত যাত্রী পরিবহন ব্যাহত হচ্ছে, আয়-রোজগার কমে যাওয়ায় পরিবার নিয়ে মানবেতর পরিস্থিতিতে পড়েছেন তারা।
 
চালক মোজাম্মেল হক বলেন, "গ্যাস না থাকলে আমরা গাড়ি চালাব কীভাবে? সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।"
 
অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস, ট্রাক, প্রাইভেটকার, অ্যাম্বুলেন্সসহ শত শত যানবাহন আটকা পড়ে। এতে যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ ও ভোগান্তির সৃষ্টি হয়। অনেককে দীর্ঘ সময় সড়কে অপেক্ষা করতে হয়, আবার কেউ বিকল্প সড়ক ব্যবহার করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।
 
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত চালকদের সঙ্গে আলোচনা করে। পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের দাবির বিষয়টি তুলে ধরার আশ্বাস দেওয়া হলে চালকরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
 
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিব্বিরুল আহমেদ বলেন, "সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আন্দোলনরত চালকদের সঙ্গে আলোচনা করে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।"
 
এদিকে গ্যাস সরবরাহ সংকট দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সিএনজি চালকরা। তাদের দাবি, অবিলম্বে সব ফিলিং স্টেশনে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত না হলে সড়কে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
 

আরও খবর

news image

ফরিদপুরে ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে চরাঞ্চলবাসীর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

news image

বাকৃবিতে পুষ্টি নিরাপত্তা ও খামার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

news image

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক গ্যাস সংকটে সকাল-সন্ধ্যা সিএনজি চালকদের অবরোধ

news image

ঝুঁকিপূর্ণ সময়েও রাজপথ ছাড়েননি সাংবাদিক হায়দার আলী: নেতাকর্মীদের মূল্যায়নের দাবি

news image

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়ার বরখাস্তের আদেশ প্রত্যাহার

news image

ফরিদপুরের মধুখালীতে সরকারি খাল দখলমুক্ত: ৪০ বছরের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

news image

জমিজমা বিরোধের হামলায় আদালতে মামলা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

news image

ম্যানিলায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে

news image

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

news image

ছিনতাইয়ের উদ্দেশ্যে নাঈম হত্যা: ফরিদপুরে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

news image

ফরিদপুরে অপচিকিৎসায় কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ: তদন্তে ৩ সদস্যের কমিটি, আত্মগোপনে চিকিৎসক

news image

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ নারীসহ নিহত ৩

news image

খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, গান গাইবে নাইম মুর্তজার বেংগল বয়েজ

news image

ধর্ষণ চেষ্টা মামলা মিথ্যা, মানববন্ধনে দাবি আলেমওলামাদের

news image

টিআরবি প্রকল্পের ৩০ লাখ টাকার সরকারি অনুদান বিতরণ

news image

শিশু জান্নাতুল হত্যা মামলার প্রধান আসামি মজিবুর গ্রেফতার

news image

রাজনৈতিক আক্রোশে ফরিদপুরের সৌন্দর্যমণ্ডিত চত্বরগুলো ভেঙে ফেলার চাপ! ফুঁসে উঠেছে সচেতন মহল

news image

ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা,অটোরিকশা ছিনতাই

news image

বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

news image

লালমনিরহাটে সতি নদী থেকে মরদেহ উদ্ধার

news image

আলফাডাঙ্গায় কলেজছাত্র হত্যা: প্রতিপক্ষের ১০ বাড়িতে দফায় দফায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

news image

নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

news image

‘অতীতের সংসদ নিয়ে প্রশ্ন থাকলেও বর্তমান সংসদে গণতান্ত্রিক চর্চার সুযোগ বাড়ছে’: ডেপুটি স্পীকার

news image

‘সংখ্যালঘু’ বলে কোনো বিভাজন নয়, সবাইকে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার শামা ওবায়েদের

news image

লালমনিরহাটে শ্রদ্ধা ও স্মরণে জুলাই শহিদ দিবস পালিত

news image

ফরিদপুরে যথাযথ শ্রদ্ধার মধ্যে দিয়ে জুলাই শহিদ দিবস পালন

news image

ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

news image

বোচাগঞ্জ থানা অধীনে আশা আক্তার সহ সহযোগীদের বিরুদ্ধে দায়ের কৃত তিনটি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বাদী আব্দুল মজিদ খান

news image

নগরীর প্রতিটি ভবনে পার্কিং ব্যবস্থা নিশ্চিত করতে হবে : মউক চেয়ারম্যান 

news image

শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, আহত আট