ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

জমিজমা বিরোধের হামলায় আদালতে মামলা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

মো.মনিরুজ্জামান,ময়মনসিংহ প্রতিনিধি ২২ জুলাই ২০২৬ ০৫:০৬ পি.এম

আইনগতভাবে জমি এওয়াজ-বদল (পারস্পরিক বিনিময়) সম্পন্ন করার পরও চুক্তিকৃত জমি জবরদখল করার অপচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং ভুক্তভোগী পরিবারটি আইনগত সুরক্ষা চেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হয়েছে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদীয়া এলাকায়। 
 
বুধবার (২২ জুলাই) সকালে মঞ্জুরুল হকের পথরোধ করে হামলা চালায় অভিযুক্তরা। ভুক্তভোগী মঞ্জুরুল হক জানান, গত ১৪ এপ্রিল ১৯৯০ ইং তারিখে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দুই পক্ষের সম্মতিক্রমে মৌখিক চুক্তির মাধ্যমে প্রতিপক্ষ আব্দুর রহমান, আব্দুল করিম ও আব্দুল খালেক-এর মা শহর বানুর সাথে ফজরউদ্দীনে ২০ শতাংশ জমি এওয়াজ-বদল করা হয়। চুক্তি অনুযায়ী উভয় পক্ষই যার যার নির্ধারিত জমিতে দখল বুঝিয়ে নেয় এবং প্রায় ৩৫ বছর ধরে তা ভোগদখল করে আসছিল। তবে সম্প্রতি প্রতিপক্ষ আব্দুল করিম, আব্দুল খালেক ও তার লোকজন উজ্জ্বল, মোতালেব, নাইম, কাছম আলী ও আজহার পূর্বের চুক্তি অমান্য করে অন্যায়ভাবে জমিটি পুনর্দখল করার পাঁয়তারা শুরু করেছে। অভিযোগে বলা হয়, গত ৬ জুলাই '২৬ প্রতিপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জমিতে অবৈধ অনুপ্রবেশ করে সীমানা প্রাচীর করার চেষ্টা করে। এক পর্যায়ে ভুক্তভোগীর ৫ শতাধিক কলা গাছ কেটে নষ্ট করে। মঞ্জুরুল হকের ক্রয়কৃত ৩৪ শতাংশ জমির উপর জোরপূর্বক বালু ফেলার চেষ্টা করে এবং তাকে হুমকি-ধামকি দেয়। পরে কোতোয়ালি থানা পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় তার জায়গা উদ্ধার করতে সক্ষম হয়। ভুক্তভোগী মঞ্জুরুল হক বলেন, "আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিয়ম মেনেই এওয়াজ-বদল করেছি। এতদিন পর তারা গায়ের জোরে আমাদের ভোগদখলীয় জমি ছিনিয়ে নিতে চাইছে এবং পরিবারকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।" এদিকে অভিযোগের বিষয়ে জানতে প্রতিপক্ষ আব্দুল করিম ও আব্দুল খালেক-এর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শী বুলবুল আহমেদ ও মাসুদুর রহমান জানান, জমিটি এওয়াজ-বদল হওয়ার বিষয়টি সর্বজনবিদিত। বর্তমানে একপক্ষের জোরপূর্বক দখলের চেষ্টা অনাকাঙ্ক্ষিত এবং শান্তিশৃঙ্খলা বিনষ্টের কারণ হতে পারে। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে জিলা ময়মনসিংহের বিজ্ঞ ১ম যুগ্ম জেলা জজ আদালত ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মোকদ্দমা নং ০১/২০২৬ (অন্য প্রকার) ও সদর মোকদ্দমা নং ৮৯৩/২০২৬ মামলা দায়ের করা হয়েছে। জমিটির এসএ খতিয়ান ১৩১৯, বিআরএস খতিয়ান ১৫১৫, সাবেক দাগ নং ৫৩, বিআরএস দাগ ১৪৭। এ দাগে মোট জমি ১ একর ১৭ শতাংশ, যার মধ্যে এওয়াজ-বদলের ২০ শতাংশ জমিকে ঘিরে বিরোধ চলছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশরাফুল করিম বলেন, "অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।"
 

আরও খবর

news image

ফরিদপুরে ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে চরাঞ্চলবাসীর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

news image

বাকৃবিতে পুষ্টি নিরাপত্তা ও খামার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

news image

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক গ্যাস সংকটে সকাল-সন্ধ্যা সিএনজি চালকদের অবরোধ

news image

ঝুঁকিপূর্ণ সময়েও রাজপথ ছাড়েননি সাংবাদিক হায়দার আলী: নেতাকর্মীদের মূল্যায়নের দাবি

news image

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়ার বরখাস্তের আদেশ প্রত্যাহার

news image

ফরিদপুরের মধুখালীতে সরকারি খাল দখলমুক্ত: ৪০ বছরের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

news image

জমিজমা বিরোধের হামলায় আদালতে মামলা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

news image

ম্যানিলায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে

news image

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

news image

ছিনতাইয়ের উদ্দেশ্যে নাঈম হত্যা: ফরিদপুরে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

news image

ফরিদপুরে অপচিকিৎসায় কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ: তদন্তে ৩ সদস্যের কমিটি, আত্মগোপনে চিকিৎসক

news image

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ নারীসহ নিহত ৩

news image

খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, গান গাইবে নাইম মুর্তজার বেংগল বয়েজ

news image

ধর্ষণ চেষ্টা মামলা মিথ্যা, মানববন্ধনে দাবি আলেমওলামাদের

news image

টিআরবি প্রকল্পের ৩০ লাখ টাকার সরকারি অনুদান বিতরণ

news image

শিশু জান্নাতুল হত্যা মামলার প্রধান আসামি মজিবুর গ্রেফতার

news image

রাজনৈতিক আক্রোশে ফরিদপুরের সৌন্দর্যমণ্ডিত চত্বরগুলো ভেঙে ফেলার চাপ! ফুঁসে উঠেছে সচেতন মহল

news image

ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা,অটোরিকশা ছিনতাই

news image

বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

news image

লালমনিরহাটে সতি নদী থেকে মরদেহ উদ্ধার

news image

আলফাডাঙ্গায় কলেজছাত্র হত্যা: প্রতিপক্ষের ১০ বাড়িতে দফায় দফায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

news image

নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

news image

‘অতীতের সংসদ নিয়ে প্রশ্ন থাকলেও বর্তমান সংসদে গণতান্ত্রিক চর্চার সুযোগ বাড়ছে’: ডেপুটি স্পীকার

news image

‘সংখ্যালঘু’ বলে কোনো বিভাজন নয়, সবাইকে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার শামা ওবায়েদের

news image

লালমনিরহাটে শ্রদ্ধা ও স্মরণে জুলাই শহিদ দিবস পালিত

news image

ফরিদপুরে যথাযথ শ্রদ্ধার মধ্যে দিয়ে জুলাই শহিদ দিবস পালন

news image

ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

news image

বোচাগঞ্জ থানা অধীনে আশা আক্তার সহ সহযোগীদের বিরুদ্ধে দায়ের কৃত তিনটি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বাদী আব্দুল মজিদ খান

news image

নগরীর প্রতিটি ভবনে পার্কিং ব্যবস্থা নিশ্চিত করতে হবে : মউক চেয়ারম্যান 

news image

শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, আহত আট