ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

‘সংখ্যালঘু’ বলে কোনো বিভাজন নয়, সবাইকে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার শামা ওবায়েদের

নাজিম বকাউল , ফরিদপুর ১৯ জুলাই ২০২৬ ০৫:০৭ পি.এম

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের নিরাপদ ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে বর্তমান সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। সম্প্রীতি নষ্টের চেষ্টাকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলায় শ্রী শ্রী জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ বহু ধর্ম, বর্ণ ও সংস্কৃতির মানুষের এক মেলবন্ধনের ভূমি। যুগের পর যুগ ধরে এ দেশের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মও এই গৌরবময় ঐতিহ্যকে বুকে ধারণ করে এগিয়ে যাবে।
 
তিনি আরও বলেন, "হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবাই এ দেশের সমান নাগরিক। আমরা এমন একটি বাংলাদেশে বিশ্বাস করি, যেখানে ধর্ম বা পরিচয়ের ভিত্তিতে কোনো ধরনের বিভাজন থাকবে না।"
 
বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রসঙ্গ টেনে শামা ওবায়েদ বলেন, “আমাদের ইশতেহারে রংধনুর প্রতীক ব্যবহার করা হয়েছিল। সাতটি রঙের সমন্বয়ে যেমন একটি সুন্দর রংধনু সৃষ্টি হয়, ঠিক তেমনি ভিন্ন ধর্ম, সংস্কৃতি ও সম্প্রদায়ের মানুষের ঐক্যবদ্ধ প্রয়াসেই বাংলাদেশ আরও সমৃদ্ধ ও শক্তিশালী হয়ে উঠবে।”
 
তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধর্মীয় বিভাজন কিংবা বৈষম্যের রাজনীতিতে বিশ্বাস করে না। দলের কাছে দেশের সব নাগরিক সমান মর্যাদার অধিকারী।
 
"আমরা ‘সংখ্যালঘু’ শব্দে বিশ্বাস করি না; সবাইকে সঙ্গে নিয়ে এক হয়েই আমরা দেশ গড়তে চাই।"
 
বক্তব্যের একপর্যায়ে শামা ওবায়েদ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, "যারা নিজেদের আত্মত্যাগের মাধ্যমে দেশের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছেন, তাদের অবদান চিরস্মরণীয়। শহীদদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।"
 
সেই সাথে তিনি আশ্বস্ত করেন যে, আহত জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে এবং প্রয়োজনে তাদের বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।
 
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে প্রতিমন্ত্রী বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা করা হলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। একই সাথে জাতীয় অগ্রযাত্রাকে আরও বেগবান করতে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ, সহনশীল ও সহযোগী মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
 
বর্ণিল এই রথযাত্রা উৎসবে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
 
 

আরও খবর

news image

ফরিদপুরে ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে চরাঞ্চলবাসীর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

news image

বাকৃবিতে পুষ্টি নিরাপত্তা ও খামার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

news image

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক গ্যাস সংকটে সকাল-সন্ধ্যা সিএনজি চালকদের অবরোধ

news image

ঝুঁকিপূর্ণ সময়েও রাজপথ ছাড়েননি সাংবাদিক হায়দার আলী: নেতাকর্মীদের মূল্যায়নের দাবি

news image

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়ার বরখাস্তের আদেশ প্রত্যাহার

news image

ফরিদপুরের মধুখালীতে সরকারি খাল দখলমুক্ত: ৪০ বছরের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

news image

জমিজমা বিরোধের হামলায় আদালতে মামলা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

news image

ম্যানিলায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে

news image

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

news image

ছিনতাইয়ের উদ্দেশ্যে নাঈম হত্যা: ফরিদপুরে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

news image

ফরিদপুরে অপচিকিৎসায় কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ: তদন্তে ৩ সদস্যের কমিটি, আত্মগোপনে চিকিৎসক

news image

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ নারীসহ নিহত ৩

news image

খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, গান গাইবে নাইম মুর্তজার বেংগল বয়েজ

news image

ধর্ষণ চেষ্টা মামলা মিথ্যা, মানববন্ধনে দাবি আলেমওলামাদের

news image

টিআরবি প্রকল্পের ৩০ লাখ টাকার সরকারি অনুদান বিতরণ

news image

শিশু জান্নাতুল হত্যা মামলার প্রধান আসামি মজিবুর গ্রেফতার

news image

রাজনৈতিক আক্রোশে ফরিদপুরের সৌন্দর্যমণ্ডিত চত্বরগুলো ভেঙে ফেলার চাপ! ফুঁসে উঠেছে সচেতন মহল

news image

ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা,অটোরিকশা ছিনতাই

news image

বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

news image

লালমনিরহাটে সতি নদী থেকে মরদেহ উদ্ধার

news image

আলফাডাঙ্গায় কলেজছাত্র হত্যা: প্রতিপক্ষের ১০ বাড়িতে দফায় দফায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

news image

নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

news image

‘অতীতের সংসদ নিয়ে প্রশ্ন থাকলেও বর্তমান সংসদে গণতান্ত্রিক চর্চার সুযোগ বাড়ছে’: ডেপুটি স্পীকার

news image

‘সংখ্যালঘু’ বলে কোনো বিভাজন নয়, সবাইকে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার শামা ওবায়েদের

news image

লালমনিরহাটে শ্রদ্ধা ও স্মরণে জুলাই শহিদ দিবস পালিত

news image

ফরিদপুরে যথাযথ শ্রদ্ধার মধ্যে দিয়ে জুলাই শহিদ দিবস পালন

news image

ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

news image

বোচাগঞ্জ থানা অধীনে আশা আক্তার সহ সহযোগীদের বিরুদ্ধে দায়ের কৃত তিনটি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বাদী আব্দুল মজিদ খান

news image

নগরীর প্রতিটি ভবনে পার্কিং ব্যবস্থা নিশ্চিত করতে হবে : মউক চেয়ারম্যান 

news image

শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, আহত আট