ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

লালমনিরহাটে শ্রদ্ধা ও স্মরণে জুলাই শহিদ দিবস পালিত

এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি ১৯ জুলাই ২০২৬ ০৫:০২ পি.এম

জুলাই বিপ্লবের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’। বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসনের উদ্যোগে শহরের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১০টায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধানের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা, জুলাই যোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যরা জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে জেলা পুলিশ এবং জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকের নেতৃত্বে জেলা পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া সিভিল সার্জনের কার্যালয়, লালমনিরহাট পৌরসভা, সদর উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, মৎস্য অধিদপ্তর, বিআরডিবি, এলজিইডি, সমাজসেবা অধিদপ্তর, আনসার ও ভিডিপি, জেলা শিক্ষা অফিস, পানি উন্নয়ন বোর্ড, আঞ্চলিক পাসপোর্ট অফিস, জেলা তথ্য অফিস, পরিবেশ অধিদপ্তর, বিএডিসি (সেচ)সহ বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করে।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া।

সভায় জুলাই যোদ্ধাদের পক্ষে স্মৃতিচারণ করেন আলম বাদশা, মাহমুদুল হাসান রতন, বিপ্লব হোসেন, ওয়ারিয়র্স অব জুলাই-এর সদস্য সচিব মোঃ মোশাররফ হোসেন এবং আহ্বায়ক রাসেল মাহমুদ।

শহিদ পরিবারের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন শহিদ মেরাজুল ইসলামের ছোট ভাই মোঃ মেজবাহউল ইসলাম, শহিদ রাজিব উল করিম সরকারের মা মোছাঃ জান্নাতুল ফেরদৌস এবং শহিদ শাহরিয়ার আল আফরোজ শ্রাবণের মা মোছাঃ আফরোজা খানম।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ সাইখুল আরেফিন, লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ইমাম মোঃ রাশেদুন্নবী, সিভিল সার্জন ডা. মোঃ আব্দুল হাকিম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক এবং পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান বলেন, “জুলাই বিপ্লবের শহিদদের আত্মত্যাগ জাতীয় ইতিহাসের এক অনন্য অধ্যায়। তাদের এই মহান অবদান আমাদের স্বাধীনতা ও গণতন্ত্রের পথকে আরও সুদৃঢ় করেছে। জাতি চিরকাল তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা, শহিদ পরিবারের সদস্য, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফরিদপুরে ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে চরাঞ্চলবাসীর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

news image

বাকৃবিতে পুষ্টি নিরাপত্তা ও খামার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

news image

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক গ্যাস সংকটে সকাল-সন্ধ্যা সিএনজি চালকদের অবরোধ

news image

ঝুঁকিপূর্ণ সময়েও রাজপথ ছাড়েননি সাংবাদিক হায়দার আলী: নেতাকর্মীদের মূল্যায়নের দাবি

news image

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়ার বরখাস্তের আদেশ প্রত্যাহার

news image

ফরিদপুরের মধুখালীতে সরকারি খাল দখলমুক্ত: ৪০ বছরের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

news image

জমিজমা বিরোধের হামলায় আদালতে মামলা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

news image

ম্যানিলায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে

news image

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

news image

ছিনতাইয়ের উদ্দেশ্যে নাঈম হত্যা: ফরিদপুরে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

news image

ফরিদপুরে অপচিকিৎসায় কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ: তদন্তে ৩ সদস্যের কমিটি, আত্মগোপনে চিকিৎসক

news image

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ নারীসহ নিহত ৩

news image

খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, গান গাইবে নাইম মুর্তজার বেংগল বয়েজ

news image

ধর্ষণ চেষ্টা মামলা মিথ্যা, মানববন্ধনে দাবি আলেমওলামাদের

news image

টিআরবি প্রকল্পের ৩০ লাখ টাকার সরকারি অনুদান বিতরণ

news image

শিশু জান্নাতুল হত্যা মামলার প্রধান আসামি মজিবুর গ্রেফতার

news image

রাজনৈতিক আক্রোশে ফরিদপুরের সৌন্দর্যমণ্ডিত চত্বরগুলো ভেঙে ফেলার চাপ! ফুঁসে উঠেছে সচেতন মহল

news image

ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা,অটোরিকশা ছিনতাই

news image

বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

news image

লালমনিরহাটে সতি নদী থেকে মরদেহ উদ্ধার

news image

আলফাডাঙ্গায় কলেজছাত্র হত্যা: প্রতিপক্ষের ১০ বাড়িতে দফায় দফায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

news image

নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

news image

‘অতীতের সংসদ নিয়ে প্রশ্ন থাকলেও বর্তমান সংসদে গণতান্ত্রিক চর্চার সুযোগ বাড়ছে’: ডেপুটি স্পীকার

news image

‘সংখ্যালঘু’ বলে কোনো বিভাজন নয়, সবাইকে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার শামা ওবায়েদের

news image

লালমনিরহাটে শ্রদ্ধা ও স্মরণে জুলাই শহিদ দিবস পালিত

news image

ফরিদপুরে যথাযথ শ্রদ্ধার মধ্যে দিয়ে জুলাই শহিদ দিবস পালন

news image

ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

news image

বোচাগঞ্জ থানা অধীনে আশা আক্তার সহ সহযোগীদের বিরুদ্ধে দায়ের কৃত তিনটি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বাদী আব্দুল মজিদ খান

news image

নগরীর প্রতিটি ভবনে পার্কিং ব্যবস্থা নিশ্চিত করতে হবে : মউক চেয়ারম্যান 

news image

শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, আহত আট