ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অর্থনীতি

লোকসানের মুখে মধ্যপাড়া পাথরখনি

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি ০৫ মে ২০২৬ ০৭:৪১ পি.এম

দেশের একমাত্র ভূগর্ভস্থ পাথর খনি দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত মধ্যপাড়া খনি এখন লোকসানের মুখে। গত দুই অর্থবছরে খনিটি প্রায় ৪৪ কোটি টাকা লোকসান করেছে। সংশ্লিষ্টরা বলছেন, ডলারের দাম বৃদ্ধি এবং পাথর উৎপাদনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট আমদানির ওপর সিটি ভ্যাট আরোপই এর প্রধান কারণ। ফলে উৎপাদন খরচের তুলনায় গড়ে প্রতি টন পাথর প্রায় ৫০০ টাকা কম দামে বিক্রি করতে হচ্ছে।
মধ্যপাড়া খনিতে ১২শ থেকে ১৩শ ফুট গভীর থেকে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে পাথর উত্তোলন করা হয়। ভূগর্ভে বিস্ফোরণ ঘটিয়ে পাথর তুলতে প্রতিদিন প্রায় ৩ টন এক্সপ্লোসিভ ব্যবহার করতে হয়, যা বিদেশ থেকে আমদানি করতে হয়। রাশিয়া-ইউক্রেন এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল-ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে এসব এক্সপ্লোসিভের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন) সৈয়দ রফিজুল ইসলাম জানান, এই খনি ১৯৯৪ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে উদ্বোধন হয় এবং ২০০৭ সাল থেকে উৎপাদনে যায়। ২০১৮-১৯ অর্থবছর থেকে টানা পাঁচ বছর খনিটি প্রায় ১০০ কোটি টাকা লাভ করে এবং ৪০ কোটি টাকা পেট্রোবাংলাকে পরিশোধ করে। তবে ডলারের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় ঠিকাদারের বিল পরিশোধে প্রায় ৪৫ শতাংশ বেশি খরচ হচ্ছে। এর ফলে ২০২৩-২৪ অর্থবছরে ৩৭ কোটি এবং ২০২৪-২৫ অর্থবছরে ৭ কোটি টাকা লোকসান হয়েছে। চলতি অর্থবছরেও লোকসানে রয়েছে খনিটি। এ অবস্থায় পাথর আমদানির ওপর শুল্ক বাড়া এবং মধ্যপাড়ার পাথরের ট্যারিফ ভ্যালু বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন তিনি। খনিটি সচল রাখতে সরকারের সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী জোবায়েদ হোসেন। তিনি বলেন, কিছু কর ছাড়, বিশেষ করে বিস্ফোরক আমদানিতে ট্যাক্স রিলিফ দেয়া হলে উৎপাদন খরচ কমবে। এতে উৎপাদন বাড়বে এবং সরকারের রাজস্বও বাড়বে। মধ্যপাড়া খনি চালু থাকায় পাথরের আমদানিমূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।
তিনি আরও জানান, ব্লাস্ট ও বোল্ডার; এই দুই ধরনের পাথরের বিক্রি না বাড়লে স্থান সংকটের কারণে অচিরেই উৎপাদন বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। দেশে বছরে পাথরের চাহিদা ৩ কোটি টনের বেশি হলেও মধ্যপাড়ায় উৎপাদন হয় মাত্র ১৫-১৬ লাখ টন, যা মোট চাহিদার ৫-৭ শতাংশ। বাকি পাথর বিদেশ থেকে আমদানি করতে হয়। মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি ২০০৭ সালের ২৫ মে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত খনির ইয়ার্ডে প্রায় ১৪ লাখ ৯০ হাজার মেট্রিক টন পাথর মজুত রয়েছে। এর মধ্যে ব্লাস্ট পাথর প্রায় সাড়ে ৯ লাখ টন এবং বোল্ডার ৩ লাখ ৭৭ হাজার টন। খনির উৎপাদন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে বেলারুশের জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)।

আরও খবর

news image

লোকসানের মুখে মধ্যপাড়া পাথরখনি

news image

চলতি মাসে চার দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ

news image

দারাজ ৫.৫ মেগা ইদ সেল: গিভঅ্যাওয়ে ও বিশেষ সব অফারে এই ঈদে দারাজের দারুণ চমক

news image

বিটিকেজি ফেয়ার ২০২৬-এ ট্রাস্ট মেশিনারিজ কোং লিমিটেডের নতুন প্রযুক্তির প্রদর্শনী

news image

বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড

news image

টেকনোর ঈদ-উল-আযহা ক্যাম্পেইন ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সহ আকর্ষণীয় মেগা উপহার

news image

বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

news image

কোহিনূর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর ইপিএস হয়েছে ১২ টাকা ২৮ পয়সা

news image

কমিউনিটি ব্যাংকের আয়োজনে পিডিবিএল-এর ৬৩তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত

news image

ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ: অমল পোদ্দার

news image

রাজধানীতে চারদিনব্যাপী আন্তর্জাতিক ‘বিটিকেজি এক্সপো ২০২৬’ শুরু

news image

রূপালী ব্যাংকে মাসে ৫ হাজার করে ১০ বছর জমালে মিলবে ১০ লাখ টাকা

news image

যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার - বাণিজ্যমন্ত্রী

news image

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের বিশাল চমক: একযোগে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন

news image

দিনাজপুরে সপ্তাহের ব্যবধানে কমলো পেঁয়াজের দাম

news image

আইসিসিবি-তে শুরু হলো ১৯তম ঢাকা অটো সিরিজ: দর্শকদের আকর্ষণের কেন্দ্রে হোসাইন মটরস

news image

আইসিসিবি-তে শুরু হলো ১৯তম ঢাকা অটো সিরিজ: দর্শকদের আকর্ষণের কেন্দ্রে হোসাইন মটরস

news image

আইসিসিবি-তে শুরু হলো ১৯তম ঢাকা অটো সিরিজ: দর্শকদের আকর্ষণের কেন্দ্রে হোসাইন মটরস

news image

রিহ্যাব এর নতুন প্রেসিডেন্ট ড. মোঃ আলী আফজাল ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক

news image

লালমনিরহাট বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রফতানি বন্ধ

news image

বাংলাদেশ সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করছে - বাণিজ্যমন্ত্রী

news image

অত্যন্ত নগণ্য হারে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে - অর্থমন্ত্রী

news image

এফবিসিসিআই বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সহায়ক শক্তি হিসেবে কাজ করে - বাণিজ্যমন্ত্রী

news image

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

news image

৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’: উৎসবের কেনাকাটা এখন অনলাইনে

news image

এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো

news image

অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ন্যাশনাল রিপোর্ট প্রকাশ

news image

দারাজ ৪.৪ সামার সেল: সিজনের সেরা ডিল নিয়ে আসছে দারুণ সব অফার

news image

বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ

news image

১০দিন বন্ধ শেষে ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু