মোঃ নাসির উদ্দীন মাসুদ ২১ জুন ২০২৬ ০২:১৮ পি.এম
কথায় আছে ,উপরে ফিটফাট ভিতরে সদরঘাট , তারই বাস্তব উদাহরণ দেওয়া যায় , রাজউক কর্তৃক নির্মিত মহাখালী ইউআরপি ভবনটি । যাহার বাহিরের দিকটা ফিটফাট ও ভেতরের দিকটা সদরঘাট বলে অভিযোগ করেছেন অনেকে । তাই বিশাল বাজেটের আরবান রেসিলিয়েনস প্রজেক্ট ইউআরপি ভবন নির্মাণের ক্ষেত্রে রয়েছে ব্যাপক অনিয়মের অভিযোগ । যাহার দরুন ভোগান্তিতে উক্ত ভবনে দায়িত্বে থাকা সকল কর্মকর্তা-কর্মচারী ও সেবা গ্রহণে আসা সেবা প্রত্যাশীদের । অথচ বহাল তবিয়তে আছেন তৎকালীন গুরুত্বপূর্ণ তদারকি দায়িত্বে থাকা এপিডি মোহাম্মদ ওয়াহিদ সাদিক শুভ আর পিডি ড.আব্দুল লতিফ হেলালি (অবসরে)। মোহাম্মদ ওয়াহিদ সাদিক শুভ আবার অনেকগুলো অতিরিক্ত দায়িত্ব পালন করছেন যা নিয়ে রয়েছে নানা বিতর্ক । সম্প্রতি ও বিগত দিনে গণমাধ্যমে এবং উক্ত ভবনের দপ্তরিক কাজে দায়িত্ব থাকা ভুক্তভোগী একাধিক কর্মকর্তা-কর্মচারী মৌখিক ভাবে ভবনটির অনিয়মের বিরুদ্ধে অভিযোগ রাজউক চেয়ারম্যান দপ্তরে করেছেন বলে জানা যায় । উল্লেখিত অভিযোগ সমূহ হচ্ছে, বৃষ্টি হলে ফ্লোরে পানি ঢুকে সয়লাব হয়ে যায়, নিম্নমানের গতির লিফট , যাহা হঠাৎ বন্ধ হয়ে যায় , ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক ব্যবস্থা , অপরিকল্পিত সেন্ট্রাল এসির ব্যবহার , নিম্নমানের কাচ বা আয়না ব্যবহার করা হয়েছে, মোট কথা ভবনটি ঝুঁকিপূর্ণ। টয়লেটে বেশিরভাগ সময় পানি থাকে না ও হ্যান্ড শাওয়ার কাজ করে না, সিঁড়িগুলোর বেহাল দশা হেটে উঠা খুবই কষ্টকর , অপরিকল্পিত পার্কিং ব্যবস্থা থাকায় বেশিরভাগ পার্কিং হয় নিচতলা লবিতে । জেনারেটর অকেজো থাকায় বিদ্যুৎ চলে গেলে বিভ্রান্তিতে পড়তে হয় উক্ত দপ্তরে দায়িত্ব থাকা কর্মকর্তা-কর্মচারীসহ সেবা প্রত্যাশীদের । এখানে বর্তমান সময়ে কিছু ঘটনা উল্লেখ করার যায় , লিফটের ৪ নাম্বার অর্থাৎ জোন ৭ এর ফ্লোরের সামনের অংশের একটি আয়না টেম্পার নষ্ট হয়ে যাওয়া চুরমার হয়ে গেছে যা খুবই বিপদজনক। বৃষ্টির পানি এক কর্মকর্তার রুমের ফ্লোরে ঢুকে সয়লাব হয়ে যায় , তিনি গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে রুমের বাইরে চলে আসেন, পরে ফ্লোরে পানি মুছে শুকিয়ে পুনরায় দাপ্তরিক কাজ আরম্ভ করেন । আরেক কর্মকর্তা তো জেনারেটরের অকেজো থাকায় বিদ্যুৎ চলে যাওয়ার দরুন বিদ্যুৎ পুণরায় আসার জন্য প্রায় এক ঘন্টা নিচে অপেক্ষা করেন যাহা রাজউকের কর্মঘন্টা ও সুনাম নষ্ট করে । উক্ত সকল বিষয়ে একাধিক কর্মকর্তা-কর্মচারী যুগান্তরের খবরকে জানান , ভবনটির প্রতিটি ক্ষেত্রে অনিয়ম থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে আমাদের। উল্লেখ করার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে , ভবনটিতে অথরাইজড অফিসারের কোন রুম নেই। তারা খোলা অবস্থায় দাপ্তরীক কার্যাদি সম্পন্ন করেন , যাহা বিগত দিনে রাজউকের ইতিহাসে নেই । তারা আরো জানান , কিছুদিন পূর্বে লোক দেখানো জন্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লোক এসে চলে যায় , পরে আর কিছুই হয়নি। কিন্তু আমরা চাই , নিয়মের সাথে জড়িতদের তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা হোক । বিশেষ করে , তৎকালীন পিডি আব্দুল লতিফ হেলালি ( অবসরে ) ও এপিডি ওয়াহিদ সাদিক শুভ দায়িত্ব পালনে অবহেলা আছে কিনা বা কোন অনিয়মের সাথে জড়িত কিনা তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা হোক । কারণ তাহাদের কার্যাদি বিভিন্ন প্রশ্নের জন্ম দিচ্ছে যাতে আগামীতে রাজউকের নিজস্ব ভবন নির্মাণের ক্ষেত্রে নিজেরা ভোগান্তিতে ও প্রশ্নবিদ্ধ না হই । তা না হলে আমরা নগর উন্নয়নে অন্যান্য ভবনের তদারকি কিভাবে করব । এ ব্যাপারে চেয়ারম্যানের হস্তক্ষেপ খুবই প্রয়োজন বলে আমরা মনে করি । উক্ত সকল অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার মুঠোফোন কল করা হলে একজনও রিসিভ করেননি ।সরেজমিনে গিয়ে অভিযোগগুলো সত্যতা সহ চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়া যায় যা থাকবে আগামী পর্বে --------------- ।
ধারাবাহিক পর্ব - ২ রাজউকের মহাখালী ইউআরপি ভবন অভিযোগে জর্জরিত চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগী সকলের
যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরিয়ম বেগমের দুর্নীতি ও অত্যাচারের মহাকাব্য
দফায় দফায় সময় বাড়িয়েও শেষ হয়নি কাজ রত্নাই সেতুর প্রকল্পে নকশা নিয়ে নানা প্রশ্ন
রাজউকের পরিচালক রাজিয়া সুলতানার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম - দুর্নীতির অভিযোগ বিগত দিনের তদন্ত রিপোর্টে হতাশ অভিযোগকারিরা
হাসপাতালের ময়লার গাড়িতে পাচার হচ্ছে সরকারি ওষুধ! বছরে ১২০০ কোটি টাকার লুটপাটের অভিযোগ
রাজউকের মহাখালী ইউআরপি ভবন ভোগান্তির ভবন চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগীরা।
অস্তিত্বহীন প্রভাষক দিয়ে সত্যায়ন: ফেঁসে যাচ্ছেন হোমিওপ্যাথিক কলেজের সহকারী অধ্যক্ষ
দিনাজপুর আমলি আদালতের পেশকার মো. সাব্বির হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, হয়রানি ও প্রবীণ সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ
আদিতমারী ভূমি অফিস অনিয়ম ও দুর্নীতির আখড়া!! ঘুস দিলে কাজ হয়, না দিলে হয়রানি
লাইসেন্স ছাড়াই চলছে ডায়াগনস্টিক সেন্টার, ভুল রিপোর্টে বিপাকে রোগীরা
বদলি ঠেকিয়ে টেন্ডার সাম্রাজ্য! নরসিংদীতে মনসুর সিন্ডিকেটের দাপট
পিরোজপুরে চাচাকে পিতা সাজিয়ে ভূমিদস্যু মানসুরের জাল-জালিয়াতি
ভোটকেন্দ্র সংস্কারে অনিয়ম কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার নামে চলে ভূয়া ঔষধ প্রেসক্রিপশন
নানা অব্যবস্থাপনা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে, সিন্ডিকেটের কবলে রাজস্ব ও যাত্রীসেবা
সেতাবগঞ্জে ঋণ নিয়ে বিরোধ তুঙ্গে: ১৫ দিনের আল্টিমেটাম দিলেন পাওনাদার
হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিস সহকারীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ
গৌরীপুরে গরুর হাটে প্রশাসনের ‘নিকু’ বাণিজ্য, রাজস্ব ফাঁকি ৪০ লাখ
লালমনিরহাটের কালীগঞ্জে টিআর-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, ১৮ জন আটক
রেলওয়ের সম্পদ দখল ও দীর্ঘস্থায়ী বদলি জট : দিনাজপুরে গণশুনানিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রিপোর্টে ধ্রুমজাল একবছরে ২৫ লক্ষ, চারবছরে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ
লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে কু-প্রস্তাব সহ অর্থ আদায়ের অভিযোগ
লালমনিরহাটে উপবৃত্তির টাকা আত্মসাৎ এর অভিযোগ শিক্ষক দম্পতির বিরুদ্ধে
বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড সাঁটিয়ে প্রবাসীর জমি দখল
বদলি ঠেকিয়ে ক্ষমতা ধরে রাখতে মরিয়া জেলা পরিষদ কর্মচারী সাইফুল
জুলাই আন্দোলনে হামলাকারী ব্র্যাক ইউনিভার্সিটির কর্মকর্তা সুকেশ কুমার বহাল তবিয়তে!
যশোর বিমান বন্দরে নিলামের নামে তুঘলকি কান্ড
সাতক্ষীরায় সাংবাদিক পরিচয়ে আলামিনের চাঁদাবাজিতে অতিষ্ঠ কর্মকর্তা কর্মচারী ব্যবসায়ী
ডিএনসিসিতে ত্রিরত্নসহ এখনও বহাল তবিয়তে