ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

বোচাগঞ্জে ভুয়া সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি ও কিশোরগ্যাংয়ের তাণ্ডব: নেপথ্যে কাজল ও জাহিনুর সিন্ডিকেট

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি ০৪ জুলাই ২০২৬ ০৩:৪৪ পি.এম

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ও সেতাবগঞ্জ পৌর এলাকায় ফেসবুক সাংবাদিক পরিচয়ে ব্ল্যাকমেইল, কিশোরগ্যাং পরিচালনা, মাদক ব্যবসা এবং নারীদের দিয়ে অসামাজিক কাজের ফাঁদ পেতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার এক ভয়াবহ অভিযোগ উঠেছে। স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীদের দাবি, এই চক্রের মূল হোতা কাজল ইসলাম ও তার বড় ভাই জাহিনুর। তাদের এই অপরাধমূলক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছে সর্বস্তরের সাধারণ মানুষ। প্রশ্ন উঠেছে, ভীতি প্রদর্শন করে হাতিয়ে নেওয়া এই বিপুল পরিমাণ অবৈধ টাকার উৎস ও গোপন আস্তানা কোথায়?
 
এলাকাবাসীর তথ্যমতে, রাতের গভীরে একদল উচ্ছৃঙ্খল বকাটে কিশোরগ্যাং নিয়ে বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায় কাজল ইসলাম। এরা মূলত সেতাবগঞ্জ পৌর এলাকাসহ বিভিন্ন রাস্তায় অটোযাত্রী ও পথচারীদের গতিরোধ করে নগদ টাকা, স্বর্ণের চেইন, হাতের আংটি, কানের দুল এবং মূল্যবান মোবাইল সেট ছিনিয়ে নেয়। এছাড়া কোনো এলাকায় অসামাজিক কার্যকলাপের খবর পেলে সেখানে হানা দিয়ে আইন নিজের হাতে তুলে নেয় এবং ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়।
 
অনুসন্ধানে জানা গেছে, ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত মৃত আহাদ আলীর দুই ছেলে—কাজল ইসলাম ও তার বড় ভাই জাহিনুর সুকৌশলে সেতাবগঞ্জ রেলঘুন্টি এলাকায় একটি দোকান ভাড়া নিয়ে ক্যারাম বোর্ড খেলার আড়ালে মাদকের মরণব্যাধি ব্যবসা চালিয়ে আসছিল। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ওই দোকানে ফেনসিডিল, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ বিভিন্ন মাদক বিক্রি হতো। কোনো মাদকসেবী টাকা দিতে অস্বীকার করলে তাকে মারধর করে নগদ টাকা, মোবাইল ও দামি হাতঘড়ি ছিনিয়ে নেওয়া হতো।
 
নিজেদের অপরাধ আড়াল করতে এই চক্রটি এক অভিনব নাটকের আশ্রয় নেয়। একদিকে কাজল ইসলামের গর্ভধারিণী বয়স্ক মা জাহানারা বেগম ও কাজলের স্ত্রী শিরিন বেগমকে দিয়ে মানুষের বাসা-বাড়িতে কাজ করিয়ে সাধারণ মানুষকে দেখাত যে তারা খুব কষ্টে জীবিকা নির্বাহ করছে। কিন্তু নেপথ্যে, জাহিনুরের ছেলে-মেয়ে এবং কাজলের ছোট মেয়ে ও স্ত্রীকে দিয়ে বাজারের ব্যাগ বা টিফিন বাটিতে করে সুকৌশলে মাদক বহন ও পাচার করা হতো। এছাড়া এই সিন্ডিকেট চোরাই গরু, ছাগল, খাসি এবং চোরাই সিএনজি ও অটোগাড়ি দালালের মাধ্যমে অল্প দামে কিনে, তা মেরামত করে চড়া দামে বিক্রি করত বলেও অভিযোগ রয়েছে।
 
অভিযোগে আরও জানা যায়, এই চক্রের সাথে যুক্ত রয়েছে লক্ষ্মী রানী (স্বামী- মৃত জয় চন্দ্র দাস), মোছাঃ মৌসুমী বেগম (স্বামী- মোঃ বাউ) এবং ছোট মেয়ে রক্সি। এরা বাহিরের নারীলোভী, উচ্ছৃঙ্খল তরুণ থেকে শুরু করে মধ্যবয়স্ক পুরুষদের বিভিন্ন লোভ-লালসা দেখিয়ে ঘরে ডেকে আনত। এরপর রাতের গভীরে অসামাজিক কাজের ফাঁদে ফেলে তাদের কাছ থেকে হাজার হাজার টাকা, মোবাইল ও ঘড়ি হাতিয়ে নেওয়া হতো। টাকা দিতে অস্বীকৃতি জানালে ফেসবুকে ভিডিও ভাইরাল করার ভয় এবং পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো। এমনকি ক্ষেত্রবিশেষে লক্ষ্মী রানী, মৌসুমী ও রক্সিকে দিয়ে ভুক্তভোগীদের মারধরও করানো হতো। লোকলজ্জা আর মামলার ভয়ে অনেকে নিজের বাড়ি থেকে টাকা এনে এদের হাতে তুলে দিতে বাধ্য হতেন।
 
চক্রটির হাত থেকে রেহাই পাননি স্থানীয় ব্যবসায়ীরাও। কলেজপাড়া রোডের চারকোল ব্যবসায়ী মোঃ আলিম এই চক্রের ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন বলে জানা গেছে। তার কাছ থেকেও সুকৌশলে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে এই কাজল ইসলাম ও তার সহযোগী কিশোরগ্যাং।
 
"লজ্জাজনক হলেও সত্য প্রকাশে আমরা পিছপা হতে পারি না, সঠিক কথা তুলে ধরতে মাথা নত করি না"—এই স্লোগানকে সামনে রেখে বোচাগঞ্জ ও সেতাবগঞ্জ পৌরসভার সর্বস্তরের সচেতন মহল ও ভুক্তভোগীরা ফুঁসে উঠেছেন। এই আইনবিরোধী চক্রের হাত থেকে এলাকাকে মুক্ত করতে এবং ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্তের জন্য স্থানীয় পুলিশ প্রশাসন ও দিনাজপুরের সুযোগ্য পুলিশ সুপারের নিকট করজোড়ে জোর দাবি জানিয়েছেন সর্বস্তরের এলাকাবাসী।

আরও খবর

news image

ময়মনসিংহের গৌরীপুরে টিআর-কাবিখা-কাবিটার বরাদ্দ লোপাটের অভিযোগ, নেপথ্যে পিআইও

news image

ডক্টর বিলম্বে এসে সিজার করার কারণে নবজাতকের মৃত্যু

news image

কুষ্টিয়া সিভিল জজের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

news image

নারী থেকে দুর্নীতি—বিভিন্ন অভিযোগে আলোচনায় গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলম খান

news image

যুবলীগের খোলস বদলে ফর্মা শহীদের এখন বিএনপি পরিচয়ে চাঁদাবাজি, বেপরোয়া মাদক ব্যবসা

news image

ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

news image

লালমনিরহাটে ধরলা নদীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার ও পাইপ ধ্বংস

news image

মধুখালীতে জাল সনদে মাদ্রাসায় চাকরি

news image

বোচাগঞ্জে ভুয়া সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি ও কিশোরগ্যাংয়ের তাণ্ডব: নেপথ্যে কাজল ও জাহিনুর সিন্ডিকেট

news image

এনআরবিসি ব্যাংকে নিয়োগ বাণিজ্য, প্রশাসনিক অস্থিরতা ও সুশাসন সংকটের অভিযোগ; উদ্বিগ্ন কর্মকর্তা-শেয়ারহোল্ডাররা

news image

বাংলাদেশ কর্মাস ব্যাংকে ১১ জন কর্মকর্তার বেতন হিসাবের মাধ্যমে ৫ কোটি টাকা তছরুপ - চেয়ারম্যান আতাউর ও দেলোয়ারের যোগশাজসে

news image

ধারাবাহিক পর্ব - ২ রাজউকের মহাখালী ইউআরপি ভবন অভিযোগে জর্জরিত চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগী সকলের

news image

যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরিয়ম বেগমের দুর্নীতি ও অত্যাচারের মহাকাব্য

news image

দফায় দফায় সময় বাড়িয়েও শেষ হয়নি কাজ রত্নাই সেতুর প্রকল্পে নকশা নিয়ে নানা প্রশ্ন

news image

রাজউকের পরিচালক রাজিয়া সুলতানার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম - দুর্নীতির অভিযোগ  বিগত দিনের তদন্ত রিপোর্টে হতাশ অভিযোগকারিরা

news image

হাসপাতালের ময়লার গাড়িতে পাচার হচ্ছে সরকারি ওষুধ! বছরে ১২০০ কোটি টাকার লুটপাটের অভিযোগ

news image

রাজউকের মহাখালী ইউআরপি ভবন ভোগান্তির ভবন চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগীরা।

news image

অস্তিত্বহীন প্রভাষক দিয়ে সত্যায়ন: ফেঁসে যাচ্ছেন হোমিওপ্যাথিক কলেজের সহকারী অধ্যক্ষ

news image

দিনাজপুর আমলি আদালতের পেশকার মো. সাব্বির হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, হয়রানি ও প্রবীণ সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ

news image

আদিতমারী ভূমি অফিস অনিয়ম ও দুর্নীতির আখড়া!! ঘুস দিলে কাজ হয়, না দিলে হয়রানি

news image

লাইসেন্স ছাড়াই চলছে ডায়াগনস্টিক সেন্টার, ভুল রিপোর্টে বিপাকে রোগীরা

news image

বদলি ঠেকিয়ে টেন্ডার সাম্রাজ্য! নরসিংদীতে মনসুর সিন্ডিকেটের দাপট

news image

পিরোজপুরে চাচাকে পিতা সাজিয়ে ভূমিদস্যু মানসুরের জাল-জালিয়াতি

news image

ভোটকেন্দ্র সংস্কারে অনিয়ম কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ

news image

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার নামে চলে ভূয়া ঔষধ প্রেসক্রিপশন

news image

নানা অব্যবস্থাপনা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে, সিন্ডিকেটের কবলে রাজস্ব ও যাত্রীসেবা

news image

সেতাবগঞ্জে ঋণ নিয়ে বিরোধ তুঙ্গে: ১৫ দিনের আল্টিমেটাম দিলেন পাওনাদার

news image

হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিস সহকারীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

news image

গৌরীপুরে গরুর হাটে প্রশাসনের ‘নিকু’ বাণিজ্য, রাজস্ব ফাঁকি ৪০ লাখ

news image

লালমনিরহাটের কালীগঞ্জে টিআর-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ