ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

যুবলীগের খোলস বদলে ফর্মা শহীদের এখন বিএনপি পরিচয়ে চাঁদাবাজি, বেপরোয়া মাদক ব্যবসা

রিয়াদ আহম্মেদ অর্নব,বিশেষ প্রতিনিধি ২৭ জুলাই ২০২৬ ০৬:০৩ পি.এম

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘সোর্স’ পরিচয়ের আড়ালে রাজধানীর বনানীতে গড়ে উঠেছে এক ভয়ংকর অপরাধ সাম্রাজ্য। এই সাম্রাজ্যের মুকুটহীন সম্রাট হিসেবে পরিচিত মো. শহীদ ওরফে ‘ফর্মা শহীদ’। বছরের পর বছর ধরে গুলশান-বনানী এলাকার মাদক ব্যবসার একচ্ছত্র নিয়ন্ত্রণ তার হাতে থাকলেও রহস্যজনক কারণে সে এখনও অধরা। একসময় গুলশান-বনানী থানা পুলিশের ঘনিষ্ঠ সোর্স হিসেবে পরিচিত শহীদ এখন নিজেকে র‌্যাবের সোর্স হিসেবে পরিচয় দিয়ে বেড়ায়। আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে এই সখ্যতাকে ঢাল বানিয়ে সে বনানীর গোডাউন বস্তি ও আশেপাশের এলাকায় মাদক, জুয়া এবং চাঁদাবাজির একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় থাকলেও ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।

 
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ফর্মা শহীদের অপরাধ সাম্রাজ্যের বিরুদ্ধে কেউ সামান্যতম প্রতিবাদের আওয়াজ তুললেই তার ওপর নেমে আসে চরম বিপর্যয়। শহীদ তার ‘সোর্স’ কার্ড ব্যবহার করে আইন-শৃঙ্খলা বাহিনীকে ভুল তথ্য দেয়। নিরীহ মানুষকে মাদক ব্যবসায়ী সাজিয়ে বা তাদের কাছে মাদক রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া শহীদের নিয়মিত কৌশল। ফলে বস্তির সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা তার বিরুদ্ধে টু শব্দটি করার সাহস পায় না।
 
অনুসন্ধানে জানা যায়, রাজনৈতিক ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে অত্যন্ত চতুরতার সাথে খোলস বদলায় শহীদ। গত ৫ই আগস্টের আগে সে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড যুবলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিল। কিন্তু সরকার পরিবর্তনের পর রাতারাতি রঙ বদলে সে এখন স্থানীয় বিএনপি নেতা বনে গেছে। বর্তমানে কয়েকজন প্রভাবশালী বিএনপি নেতার ‘ছায়া’ ও দলীয় নাম ভাঙিয়ে সে এলাকায় নিজের অবস্থান আরও শক্ত করেছে।
 
ফর্মা শহীদ কৌশলগত কারণে নিজে বনানীর গোডাউন বস্তিতে বসবাস করলেও, মাদক ব্যবসা ও চাঁদাবাজির অবৈধ টাকায় টঙ্গীতে গড়ে তুলেছে বহুতল বিলাসবহুল ভবন। এ ছাড়া রাজধানী ও ঢাকার আশেপাশে তার কোটি কোটি টাকার বেনামী সম্পত্তি রয়েছে বলে জানা গেছে।
 
রাজনৈতিক পটপরিবর্তনের পর শহীদের আয়ের উৎসে যুক্ত হয়েছে নতুন মাত্রা। বর্তমানে গোডাউন বস্তির অবৈধ গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগের নিয়ন্ত্রণ তার হাতে। এখান থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সে। পাশাপাশি বনানী এলাকার ফুটপাত কেন্দ্রিক চাঁদাবাজির বড় একটি অংশ যায় তার পকেটে। এমনকি বস্তির অত্যন্ত দরিদ্র ও নিরীহ মানুষদের কাছ থেকেও জোরপূর্বক চাঁদা আদায় করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
 
সরেজমিনে জানা যায়, ফর্মা শহীদ বর্তমানে অত্যন্ত বেপরোয়া। আইন-শৃঙ্খলা বাহিনীর গতিবিধির ওপর নজর রাখতে সে তার বস্তির ঘরের চারপাশে ও গলির মুখে অত্যাধুনিক সিসি (CC) ক্যামেরা স্থাপন করেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো গাড়ি বা সদস্য বস্তির দিকে আসছে কি না, তা সে ঘরে বসেই মনিটর করে। তার এই ঘরেই প্রতি রাতে বসে লাখ লাখ টাকার অবৈধ জুয়ার আসর। স্থানীয়দের দাবি, শহীদের কাছে একাধিক অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে, যা সে মাঝেমধ্যেই এলাকায় প্রভাব বিস্তার ও মানুষকে হুমকি দিতে প্রদর্শন করে।
 
এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, "শহীদের লাইফস্টাইল দেখলে বোঝার উপায় নেই সে বস্তিতে থাকে। সে পুলিশ-র‌্যাবের নাম ভাঙিয়ে চলে, তাই কেউ তার বিরুদ্ধে থানায় যাওয়ার সাহস পায় না। আমরা এই জিম্মিদশা থেকে মুক্তি চাই।"
 
এ বিষয়ে বনানী থানা পুলিশের একজন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, "আইন-শৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়ে কেউ অপরাধ করার সুযোগ নেই। ফর্মা শহীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এবং মাদক-চাঁদাবাজির প্রমাণ পেলে দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধী যেই হোক, ছাড় দেওয়া হবে না।"

আরও খবর

news image

যুবলীগের খোলস বদলে ফর্মা শহীদের এখন বিএনপি পরিচয়ে চাঁদাবাজি, বেপরোয়া মাদক ব্যবসা

news image

ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

news image

লালমনিরহাটে ধরলা নদীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার ও পাইপ ধ্বংস

news image

মধুখালীতে জাল সনদে মাদ্রাসায় চাকরি

news image

বোচাগঞ্জে ভুয়া সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি ও কিশোরগ্যাংয়ের তাণ্ডব: নেপথ্যে কাজল ও জাহিনুর সিন্ডিকেট

news image

এনআরবিসি ব্যাংকে নিয়োগ বাণিজ্য, প্রশাসনিক অস্থিরতা ও সুশাসন সংকটের অভিযোগ; উদ্বিগ্ন কর্মকর্তা-শেয়ারহোল্ডাররা

news image

বাংলাদেশ কর্মাস ব্যাংকে ১১ জন কর্মকর্তার বেতন হিসাবের মাধ্যমে ৫ কোটি টাকা তছরুপ - চেয়ারম্যান আতাউর ও দেলোয়ারের যোগশাজসে

news image

ধারাবাহিক পর্ব - ২ রাজউকের মহাখালী ইউআরপি ভবন অভিযোগে জর্জরিত চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগী সকলের

news image

যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরিয়ম বেগমের দুর্নীতি ও অত্যাচারের মহাকাব্য

news image

দফায় দফায় সময় বাড়িয়েও শেষ হয়নি কাজ রত্নাই সেতুর প্রকল্পে নকশা নিয়ে নানা প্রশ্ন

news image

রাজউকের পরিচালক রাজিয়া সুলতানার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম - দুর্নীতির অভিযোগ  বিগত দিনের তদন্ত রিপোর্টে হতাশ অভিযোগকারিরা

news image

হাসপাতালের ময়লার গাড়িতে পাচার হচ্ছে সরকারি ওষুধ! বছরে ১২০০ কোটি টাকার লুটপাটের অভিযোগ

news image

রাজউকের মহাখালী ইউআরপি ভবন ভোগান্তির ভবন চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগীরা।

news image

অস্তিত্বহীন প্রভাষক দিয়ে সত্যায়ন: ফেঁসে যাচ্ছেন হোমিওপ্যাথিক কলেজের সহকারী অধ্যক্ষ

news image

দিনাজপুর আমলি আদালতের পেশকার মো. সাব্বির হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, হয়রানি ও প্রবীণ সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ

news image

আদিতমারী ভূমি অফিস অনিয়ম ও দুর্নীতির আখড়া!! ঘুস দিলে কাজ হয়, না দিলে হয়রানি

news image

লাইসেন্স ছাড়াই চলছে ডায়াগনস্টিক সেন্টার, ভুল রিপোর্টে বিপাকে রোগীরা

news image

বদলি ঠেকিয়ে টেন্ডার সাম্রাজ্য! নরসিংদীতে মনসুর সিন্ডিকেটের দাপট

news image

পিরোজপুরে চাচাকে পিতা সাজিয়ে ভূমিদস্যু মানসুরের জাল-জালিয়াতি

news image

ভোটকেন্দ্র সংস্কারে অনিয়ম কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ

news image

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার নামে চলে ভূয়া ঔষধ প্রেসক্রিপশন

news image

নানা অব্যবস্থাপনা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে, সিন্ডিকেটের কবলে রাজস্ব ও যাত্রীসেবা

news image

সেতাবগঞ্জে ঋণ নিয়ে বিরোধ তুঙ্গে: ১৫ দিনের আল্টিমেটাম দিলেন পাওনাদার

news image

হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিস সহকারীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

news image

গৌরীপুরে গরুর হাটে প্রশাসনের ‘নিকু’ বাণিজ্য, রাজস্ব ফাঁকি ৪০ লাখ

news image

লালমনিরহাটের কালীগঞ্জে টিআর-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ

news image

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, ১৮ জন আটক

news image

রেলওয়ের সম্পদ দখল ও দীর্ঘস্থায়ী বদলি জট : দিনাজপুরে গণশুনানিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

news image

লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রিপোর্টে ধ্রুমজাল একবছরে ২৫ লক্ষ, চারবছরে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ

news image

লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে কু-প্রস্তাব সহ অর্থ আদায়ের অভিযোগ